বর্ষাকালের জুতা | রেইনি সিজনের জন্য ৩ ধরনের সুজ

শ্রেষ্ঠা · Jul 15, 2018 · 1 min read

বর্ষাকালের জুতা | রেইনি সিজনের জন্য ৩ ধরনের সুজ

"পাগলা হাওয়ার বাদল-দিনে,পাগল আমার মন জেগে ওঠে।"- বর্ষা মানেই একটা আনন্দের দোলা, তাই না? বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! গরম কমে গিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। তবে বৃষ্টি স্বস্তি দেয়ার পাশাপাশি সৃষ্টি করে কিছু সমস্যারও। এর মধ্যে জুতা নিয়ে সমস্যা বেশি দেখা যায়। কাদা, মাটি, পানি জমে থাকা রাস্তায়  জুতা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন। কারণ কাদা লেগে সুন্দর জুতাখানি নষ্ট হওয়ার শতভাগ সম্ভাবনা থেকে যায়! তাই বর্ষাকালের জুতা কেমন হলে ভালো হয় আর কি করে থাকা যায় নিরাপদ ও ফ্যাশনেবল তা নিয়েই আজ আমরা কথা বলবো।

বর্ষাকালের জুতা নিয়ে টিপস

বৃষ্টির সময় জুতা কিনতে গেলে একটু দেখে বুঝে কিনতে হবে। সামনে খোলা ডিজাইন এড়িয়ে চলাই ভালো। কাদা মাটি বৃষ্টির পানি থেকে পায়ে ফাঙ্গাস (fungus), র‍্যাশ (rash), ইচিং (itching)- এমন বিভিন্ন স্কিন (skin) প্রবলেম হতে পারে। তাই এ সময় পা ঢেকে থাকে এমন জুতা ব্যবহার করাই ভালো। চলুন এবার বর্ষাকালের উপোযোগী ৩ ধরনের জুতা নিয়ে জেনে নেই!

১) ওয়াটারপ্রুফ জুতা (waterproof shoe)

বর্ষাকালের জন্য ওয়াটারপ্রুফ জুতা - shajgoj.com

মার্কেট-এ কিছু ওয়াটারপ্রুফ জুতা পাওয়া যায় যেগুলো বিশেষভাবে বর্ষায় ব্যবহারের জন্য করা হয়েছে। এগুলো পানিতে ভিজে না। পানি বা কাদা মাটি লাগলে সহজেই মুছে ফেলা যায়। এ ধরনের জুতাগুলো পাম্প (pump), স্নিকার (sneakers shoe) ডিজাইন-এর হয়। এছাড়াও প্লাস্টিকের জুতাও ভালো হবে এই সময়ে। তবে তা অবশ্যই ভালো দোকান ও কোয়ালিটি দেখে কিনতে হবে। না হলে ছিঁড়ে যেতে পারে। এ ধরনের জুতাগুলোর ডিজাইনে অনেক ভ্যারিয়েশন আছে।

২) আউট অফ সোল ( out of soul)

বর্ষাকালের জুতা হিসেবে জিগজ্যাগ সোল - shajgoj.com

এটাকে সবাই জুতার তলা হিসেবে চিনে। বর্ষার সময় প্লেন সোল ব্যবহার না করাই ভালো। কাদা-মাটি সহজে পরিষ্কার হয় না। জিগজ্যাগ সোলগুলো কর্দমাক্ত এবং এবড়োথেবড়ো রাস্তাগুলোতে চলাচলে খুবই কমফরটেবল (comfortable)।

৩) হিলস (Heels)

বর্ষাকালের জুতা হিসেবে ব্যালেন্স হিল ব্যবহার - shajgoj.com মিডিয়াম বা ব্যালেন্স হিল (balance heel) গুলো এই সময় এর জন্য খুবই পারফেক্ট। এই হিলগুলো হাফ ইঞ্চির বেশি হয় না আর পায়ে অনেক আরাম দেয়।

দুটো ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে- 

  • বর্ষার সময় পেন্সিল হিল, বড় হিল, স্যন্ডেল, চপ্পল- এগুলো ব্যবহার না করাই ভালো। কারণ আমাদের শহরে পানি জমে একাকার হয়ে যায় রাস্তাগুলোতে। কখনো হাঁটু পানি তো কখনো কোমর পানি! পানির জন্য রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে যায়, গর্তের সৃষ্টি হয়। তাই পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে!
  • জুতা অবশ্যই দোকান দেখে বুঝে কিনতে হবে। অনেক সময় জুতা থেকে পায়ে ইনফেকশন (infection) বা অন্যান্য সমস্যা হতে পারে। এসব ওয়াটারপ্রুফ জুতাগুলো বাটা, এপেক্স, বে, ক্রিসেন্ট এসব শো-রুম এ পাওয়া যাবে। ভালো কোয়ালিটি-এর জুতা কেনাটা এজন্যই খুব জরুরী।

বর্ষাকালে বৃষ্টির কোন ঠিক-ঠিকানা নেই। যখন তখন নেমে আসে। বিশেষ করে ওয়ার্কিং টাইমে প্রায় সবাই সমস্যায় পড়ে। এইতো এমন কিছু তথ্য জানা থাকলে, প্রতিদিন চলাফেরার জন্য কেমন জুতা সিলেক্ট করতে হবে; সে অনুযায়ী জুতা কিনতে সুবিধা হবে। তো বাদল ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, থাকুন নিরাপদ ও ফ্যাশনেবল। আর ঐ যে সবসময় বলি- ‘’DO WELL, LIVE WELL & DRESS REALLY WELL.’’

ছবি- সংগৃহীত: ইন্ডিয়ান ড্রেসেস.কম

সম্পর্কিত লেখা

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়
লাইফ স্টাইল

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়

অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মত...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

আরও পড়ুন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন
গৃহসজ্জা

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন

বৃষ্টির দিনে বাইরে বের হলে একটু ভিজতেই হয়। আর সেক্ষেত্রে কাদায় বা পানিতে পা বেশি ভিজে যায়। কাপড়ে কাদার দাগ লেগে যাওয়ার ফলে বারবার তা ধোয়া,দাগ উঠানো আর...

হাই হিলের ক্ষতিকর দিক
ফ্যাশন

হাই হিলের ক্ষতিকর দিক

হাই হিল ফ্যাশান সচেতন নারীদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কথা অনস্বীকার্য যে হাই হিল পরলে অনেক বেশি স্মার্ট এবং ট্রেণ্ডী দেখায়। তবে সত...

বিউটি টিপস

বর্ষায় যত্নআত্তি | ৭টি উপায়ে জীবন হবে ঝামেলাহীন

ভীষণ গরমের পরে বর্ষাকাল নিয়ে আসে স্বস্তি। কিন্তু বৃষ্টি হোক বা না হোক বর্ষাকাল হলো এমন একটা সময় যে সময়ে ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে আরও অনেক রকমের স...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

বর্ষায় সাথে নিন পছন্দের ছাতাটি
লাইফ স্টাইল

বর্ষায় সাথে নিন পছন্দের ছাতাটি

সেই ছোট্টবেলার বৃষ্টির দিন গুলোর কথা কি মনে পরে আপনার? আকাশের এক কোণে যখন কালো মেঘের ঘনঘটা চলে, তখন বন্ধুদের সাথে হৈ চৈ করে মাতে নি এমন কাউকে হয়তো খুঁ...

…