চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়

পাপিয়া সুলতানা · Mar 26, 2016 · 1 min read

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়

অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মতো রাখতে পারবেন তারই পরামর্শ আজ দেয়ার চেষ্টা করলাম। ভিজে যাওয়া যে কোনো চামড়ার পণ্যের যত্ন নিতে প্রথমেই শুকানোর ব্যবস্থা করতে হবে। চামড়ার জুতা ভিজে গেলে প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে রোদে শুকাতে হবে। আর যদি কয়েকদিন রোদ না উঠে তবে? কিভাবে শখের চামড়ার পণ্য ভালো রাখবেন কথা না বাড়িয়ে চলুন এবার তাই দেখে নেই!

ভেজা আবহাওয়ায় চামড়ার পণ্যের যত্ন নিয়ে কয়েকটি টিপস

১) নিউজ প্রিন্ট কাগজ ব্যবহার

চামড়ার পণ্যের যত্ন নিতে নিউজ প্রিন্ট কাগজ ব্যবহার - shajgoj.com

চামড়ার জুতা ভেজা জুতা থেকে পানি সরানোর জন্য নিউজপ্রিন্ট কাগজ, জুতার ভেতর ও বাইরে দিয়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখুন। নিউজ প্রিন্ট পানি শুষে নিবে। এছাড়া শুকনা কাপড় দিয়েও ভালোমতো পানি মুছে নিতে পারেন।

 

২) রোদ ও আগুনের তাপ

পানি ঝরানো জুতা না শুকানো পর্যন্ত ব্যবহার করবেন না। রোদে জুতা শুকান। কয়েকদিন রোদ না উঠলে চুলার আগুনের তাপে জুতা শুকানো যেতে পারে।

৩) কালি ও ক্রিম

চামড়ার পণ্যের যত্ন নিতে ক্রিম ব্যবহার - shajgoj.com

জুতা শুকানোর পরপর কি ব্যবহার করা শুরু করবেন নাকি! জুতা শুকিয়ে গেলে জুতায় অবশ্যই ভালো কালি ও ক্রিম ব্যবহার করুন।

৪) প্লাসটিকের জুতা

জুতা যদি বারবার ভিজে তাহলে একমাসের মধ্যে চামড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে। তাই ভেজা মৌসুমে চামড়ার জুতা না পরাই ভালো। আপনি প্লাসটিকের জুতা বা বিভিন্ন পাম্প সু ব্যবহার করতে পারেন বৃষ্টির দিনগুলোতে।

৫) নারিকেল তেল

চামড়ার পণ্যের যত্ন নিতে নারিকেল তেল - shajgoj.com

চামড়ার ব্যাগ যদি ভিজে যায়, তাহলে শুকনা কাপড় দিয়ে পানি মুছে নিন। তারপর পাখার বাতাসে শুকান। এরপর যে কোনো তেল (নারিকেল বা অলিভ অয়েল) হালকা করে ব্যাগে মাখুন। ট্যানারির ব্যবসায়ীরা এক্ষেত্রে সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকি। বেল্টের ক্ষেত্রেও একই পদ্ধতি ফলানো যায়।

৬) ইয়াম ব্যবহার

তেল ছাড়াও এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়। ট্যানারির লোকজন একে ‘ইয়াম’ বলে। এই কেমিক্যাল হালকা করে যে কোনো চামড়ার পণ্যের উপর ঘষলে সেটা চকচকে হয়। আবার বেশি জোড়ে ঘষলে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ইয়াম চামড়ার পণ্যে এক-দুই মাস অন্তর ব্যবহার করলে চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট ভালো থাকে। সাধারণত কেজি দরে বিক্রি হয় এই কেমিক্যাল। তবে নরম চামড়াজাত পণ্যে ইয়াম ব্যবহার না করাই ভালো।

৭) চামড়ার ফাঙ্গাস

চামড়ার কাপড়ে ফাঙ্গাস - shajgoj.com

অনেকদিন রেখে দিলে চামড়ার জিনিসের উপর এক ধরনের সাদা প্রলেপ পড়ে। যাকে ফাঙ্গাসও বলা হয়। এটা উঠানোর জন্য ভেজা কাপড় দিয়ে মুছে ভালোমতো শুকিয়ে চামড়ার পণ্যে হালকা তেল ব্যবহার করুন।

৮) ভাঁজের হয়ে দাগ পড়লে

চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট বেকায়দায় থাকলে ভাজ হয়ে দাগ পড়ে যায়। সেটা উঠানোর জন্য প্রথমে ভাজ হওয়া জায়গা সমান করে ধরে এর উপর পানি ঝরানো মোটা ভেজা কাপড় দিন। তারপর ভেজা কাপড়ের উপর দিয়ে মোটামুটি তাপে ইস্ত্রি করুন। মনে রাখবেন ভেজা কাপড় শুকিয়ে গেলেই আবার ভিজিয়ে ইস্ত্রি করতে হবে। কোনো মতেই যেন ইস্ত্রির তাপ সরাসরি চামড়ার পণ্যে না লাগে। রেক্সিনের পণ্যে আবার এই পদ্ধতি ফলাতে গেলে, জিনিসটাই নষ্ট হয়ে যাবে।

৯) চামড়ার পণ্য ঠান্ডা জায়গায় রাখুন

চামড়ার যেকোনো পণ্য এসির ভিতর খুব ভালো থাকে। সবার বাসায়তো এসি নেই, তাই যতটা সম্ভব ঠাণ্ডা জায়গায় রাখার চেষ্টা করুন চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট।

তাহলে এখন থেকে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার শখের চামড়ার পণ্যটি!

ছবি - সংগৃহীত: ট্রুথ.কো.কে

সম্পর্কিত লেখা

বর্ষাকালের জুতা | রেইনি সিজনের জন্য ৩ ধরনের সুজ
লাইফ স্টাইল

বর্ষাকালের জুতা | রেইনি সিজনের জন্য ৩ ধরনের সুজ

"পাগলা হাওয়ার বাদল-দিনে,পাগল আমার মন জেগে ওঠে।"- বর্ষা মানেই একটা আনন্দের দোলা, তাই না? বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! গরম কমে গিয়...

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?
ফিটনেস

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?

সন্তান জন্ম দেয়া একজন নারীর জীবনের অনেক কঠিন সময়। গর্ভবতী মায়ের সন্তান গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় তেমনি সন্তান জন্মদানের পরে তার অনেক সাবধা...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

আরও পড়ুন

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

[topbanner] ঈদের জমজমাট কেনাকাটা তো শুরু হয়ে গেছেই পাশাপাশি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও তো দরকার। পোশাকের সাথে বাকি সব মানানসই না হলে কি চলে?...

জন্মদাগ ও তিল কি জটিল কোনো বিষয়? কেন হয় ও চিকিৎসা
সুস্থতা

জন্মদাগ ও তিল কি জটিল কোনো বিষয়? কেন হয় ও চিকিৎসা

পরিবারে নতুন সদস্যের আগমন। ছোট্ট নতুন অতিথিকে নিয়ে সবাই বেশ আনন্দিত। হঠাৎ দেখা গেলো শিশুটির পায়ের নিচে বেশ বড় কালো একটি দাগ। সহজ ভাষায় বললে জন্মদাগ। ক...

এই শীতে শুষ্ক ত্বক আর নয়!
ড্রাই স্কিন

এই শীতে শুষ্ক ত্বক আর নয়!

ত্বকের শুষ্কতার সমস্যা আমাদের অনেকেরই আছে। বিশেষ করে এখন শীতকালে এই সমস্যা বৃদ্ধি পায় অনেক হারে। তবে মাঝে মধ্যে আবহাওয়া ছাড়াও শারীরিক কারণে ত্বকের শুষ...

…