এই শীতে শুষ্ক ত্বক আর নয়!

Farhad Rakib · Jan 24, 2015 · 1 min read

এই শীতে শুষ্ক ত্বক আর নয়!

ত্বকের শুষ্কতার সমস্যা আমাদের অনেকেরই আছে। বিশেষ করে এখন শীতকালে এই সমস্যা বৃদ্ধি পায় অনেক হারে। তবে মাঝে মধ্যে আবহাওয়া ছাড়াও শারীরিক কারণে ত্বকের শুষ্কতা দেখা দিতে পারে। তাই আপনি যদি ত্বকের শুষ্কতায় ভুগে থাকেন তাহলে কিছু টিপস মেনে চলুন, দেখবেন ত্বকের শুষ্কতা থেকে রেহাই পাবেন সহজেই!

[picture]

১. ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুনঃ

প্রথমেই আপনার ত্বককে বাইরে থেকে ময়েশ্চারাইজ করার চেষ্টা করুন। ময়েশ্চারাইজ বলতে ত্বকের উপর অংশের কোষগুলো যাতে পর্যাপ্ত ভেজা থাকে সেদিকে লক্ষ্য রাখা। প্রতিনিয়ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। এজন্য প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখের চামড়ায় এবং হাতে পায়ে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন।

এছাড়াও অনেকের মাঝে হাতের চামড়া শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে হলে নিজের সাথে হ্যান্ড ক্রিমের একটি ছোট টিউব রাখতে পারেন। যখনই মনে হবে হাত শুষ্ক, তখনই হ্যান্ড ক্রিম ব্যবহার করে হাতের চামড়া ভেজা ও নরম রাখবেন।

প্রতিদিন দিনে অন্তত ৩/৪ বার মুখ ধোয়া জরুরী। এতে মুখের চামড়া নরম থাকবে এবং ধুলোবালি আটকে থাকবে না। প্রতিবার মুখ ধোয়ার পর নির্দিষ্ট পরিমাণে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

এখন অনেকের মাঝেই প্রশ্ন আসতে পারে কোন ময়েশ্চারাইজারটি ব্যবহার করবেন। আসলে নির্দিষ্ট করে কোন ময়েশ্চারাইজার ক্রিমের নাম নেয়া কঠিন। তবে আপনার চামড়ার সাথে মানিয়ে যায় এমন যে কোন ময়েশ্চারাইজার ক্রিম আপনি ব্যবহার করতে পারেন। দরকার হলে অভিজ্ঞদের সাহায্য নিন।

২. শরীরের ভেতর থেকে চামড়ায় পর্যাপ্ত পুষ্টি উপাদানের যোগান দিনঃ

পানি মানুষের শরীরের জন্য একটি অপরিহার্য বস্তু। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন। পানি আপনার শরীরের মাঝে টক্সিন জাতীয় পদার্থগুলোকে পরিষ্কার করে এবং চামড়ার কোষগুলোকে সজীব রাখে। একজন সাধারণ মানুষের জন্য প্রতিদিন ৪/৫ লিটার পানির দরকার। সেই প্রয়োজনীয়তা যাতে পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

প্রতিদিন খাবারে প্রচুর শাকসবজি গ্রহণ করুন। মাংস কিংবা চর্বি জাতীয় খাবারের চাইতে শাকসবজি আপনার ত্বকের যত্নে বেশ কাজে দেবে। সবুজ শাক জাতীয় খাবারে যে খনিজ উপাদান থাকে তা ত্বকের সজীবতা রক্ষায় সাহায্য করে। এছাড়াও চাইলে পানি জাতীয় ফল ও সবজি খেতে পারেন। তার পাশাপাশি স্বাস্থ্যকর আমিষ জাতীয় খাবার যেমন ডিম, বাদাম, ডাল ইত্যাদি খেতে পারেন। তবে ফাস্টফুড এবং অধিক মসলাদার খাবার পরিহার করুন। আর ধুমপানের অভ্যাস থাকলে সেটাও পরিহার করতে পারেন। কারণ ধুমপান আপনার ত্বকের শুষ্কতার অন্যতম প্রধান কারণ হতে পারে।

৩. ত্বকের সুরক্ষা নিশ্চিত করুনঃ

অনেকের শুচিবাই সহ বিভিন্ন কারণে অধিক পরিমাণে গোসল ও হাতমুখ ধোয়ার অভ্যাস থাকতে পারে। এই ব্যাপারটি পরিহার করার চেষ্টা করুন। কারণ অধিক পরিমাণে পানির ব্যবহার আপনার ত্বকের সুরক্ষা স্তর ধুয়ে নিয়ে যেতে পারে। যার কারণে ত্বকের শুষ্কতার মাত্রা বাড়তে পারে।

এছাড়া শীতকালে ত্বক ঢেকে রাখার চেষ্টা করুন। নইলে বাইরের ঠান্ডা বাতাস আপনার ত্বুককে রুক্ষ বানিয়ে দেবে সহজেই। আর শীতকাল ছাড়া গরমকালে ত্বককে রোদের তাপ, বাইরের ধুলোবালি থেকে বাঁচিয়ে রাখবেন। না হলে ঘাম এবং ধুলোবালি ত্বকের ভেতরে ঢুকে চামড়ার ক্ষতি করতে পারে।

খুব বেশি টাইট জামা কাপড় না পরাই ভালো। এতে চামড়ার যে ফ্লেক্সিবিলিটি আছে সেটি নষ্ট হয়। নিজের জন্য আরামদায়ক কাপড় ব্যবহার করুন। এতে চামড়ার উপর বাড়তি চাপটা পড়বে না।

৪. ঘরোয়া চিকিৎসাঃ

এই শীতে যদি আপনার ত্বক শুষ্ক হয়েই যায়, তাহলে কিছু জিনিস অনুসরণ করতে পারেন। প্রথমত ত্বক ভালোমত পরিষ্কার করুন। এরপর ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এটি ত্বকের সজীবতা রক্ষা করবে এবং শীতের প্রকোপ থেকে আপনার ত্বককে বাঁচিয়ে রাখবে।

ঘরে থাকা নানা জিনিস ব্যবহার করে আপনি ত্বকের যত্ন নিতে পারেন। অ্যালোভেরা, নারিকেল তেল, গ্লিসারিন এগুলো ত্বকের যত্নে বেশ কার্যকরী। তাই শীতের দিনে এগুলো নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন।

ত্বক আপনার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। ত্বক যত সুন্দর ও সজীব থাকবে, আপনিও থাকবেন তত সুস্থ ও সুন্দর। সুতরাং ত্বকের যত্ন নিন, সজীব থাকুন।

লিখেছেনঃ ফরহাদ রাকিব

ছবিঃ গ্লোলাক্স.সিএ

সম্পর্কিত লেখা

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়
লাইফ স্টাইল

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়

অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মত...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

আরও পড়ুন

সুস্থ ও উজ্জ্বল ত্বক পাবেন মাত্র ৩টি ধাপেই
ত্বকের যত্ন

সুস্থ ও উজ্জ্বল ত্বক পাবেন মাত্র ৩টি ধাপেই

ভার্সিটির কমন রুমে জম্পেশ আড্ডা চলছিল, সেই সময় স্বর্ণা রুমে ঢুকলো। স্বর্ণা ওদের কছে আসতেই সুমি বলে উঠলো, “কিরে তোর রুপের রহস্য কী? দিন দিন সুন্দর হয়ে...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক
কম্বিনেশন স্কিন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক

টক দই শুধুমাত্র খেতে ভালো তাই নয় বরং এটি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেক বেশী পুষ্টিকর। আপনি এটাও জানেন যে, টক দই আপনার ত্বকের জন্য একটি মিরাকল উপা...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

…