ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

sub-editor · Jun 13, 2016 · 1 min read

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

[topbanner]

ঈদের জমজমাট কেনাকাটা তো শুরু হয়ে গেছেই পাশাপাশি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও তো দরকার। পোশাকের সাথে বাকি সব মানানসই না হলে কি চলে? টুকিটাকি কেনার মধ্যে সবচেয়ে দরকারের জিনিস হলো ব্যাগ এবং জুতো।

[picture]

জুতো এবং ব্যাগে আভিজাত্য না থাকলে সাজে পরিপূর্ণতা আসে না। তাই জুতো কেনার আগেই পোশাকের দিকে একবার চোখ বুলিয়ে নিন। কারণ আপনার পোশাকের সাথেই বাকি সব অনুষঙ্গের মিল থাকা জরুরী। ফ্যাশনের এই দিকটা মাথায় রেখেই কিনতে হবে জুতো ও ব্যাগ।

rBVaGlS2gxOAaPwOAAfVcYb9HBA553দেশি এবং পাশ্চাত্য চল এবার মাথায় রেখেই এই দুটো জিনিস মিল রেখে কিনুন। দেশি ফ্যাশনের ব্যাগ-জুতোগুলোর কদর এখন বেশি। তাই দেশি ব্যাগ-জুতো কিনলে চামড়ার উপরের কাজ দেখে কিনুন। রঙ মিলিয়ে পছন্দমতো ব্যাগ-জুতো বাছাই করুন। তবে সব পছন্দ হলেও মনে রাখবেন সেটা যেন আরামদায়ক হয়। হুটহাট করে কিনে ফেলবেন না।

ভিন্নরকম জুতো চাইলে ঘন নকশা করা নাগড়া বা চটি জুতো কিনতে পারেন। এসব জুতো বেশ আরামদায়ক হয়ে থাকে।

পাশ্চাত্য ঘরনার জুতো বা ব্যাগের জন্য অ্যাপেক্স এবং বাটা সবচেয়ে ভালো হয়ে থাকে। এসব জুতো সবসময়ই এখানে পাওয়া যাবে। যেমন- হিল, পাম্প সু, পেন্সিল হিল এবং রঙিন পাথরের কারুকাজ কাজ করা জুতো পাবেন।

Dior-Clutch-and-handbags-2জমকালো পার্টির জন্য জুতো চাইলে যেতে পারেন লা-মোড। অথবা অনলাইনে এসব জায়গা থেকে অর্ডার করে কিনে নিতে পারেন। সব ধরনের ও বয়সের জুতো পাবেন এখানে।

লম্বা কামিজ ও শাড়ির সাথে হিল বেশি ভালো লাগে এবং তার সাথে দেশীয় ধাঁচের ব্যাগ নিন।পাশ্চাত্য পোশাকের সাথে চটি জুতো , ফিতার জুতো ও বড় ঝোলানো ব্যাগ বা ছোট বটুয়া ব্যবহার করতে পারেন। তবে এসব যেন অবশ্যই পোশাকের সাথে মানানসই হয়।

চামড়ার তৈরি ব্যাগ নিলে হরেক রকমের ডিজাইন দেখতে পাবেন। তবে দেশি ধাঁচের হলে আরও ভালো। চামড়ার উপর সুতার কাজ । কাঠ, এমব্রয়ডারি, পুঁতির নকশা করা ব্যাগ যে কোনো পোশাকের সাথেই মানিয়ে যাবে।

আজকাল আবার ঝোলা ব্যাগ অনেকেই পরছেন। এটা নেয়া যেমন সহজ তেমন আরামদায়কও। তবে কাজ দেখে এবং মজবুত কিনে দেখে কেনা ভালো। অনেক সময়ই এসব ব্যাগের সেলাই খুলে যায় বা নক্সাগুলোর সুতা উঠে যায়।

Dior-Silver-Cannage-Stitched-Clutch-Bag-with-Chainবটুয়া বা ছোট ক্লাচ ব্যাগ কিনতে পারেন একটু ট্রেন্ডি লুক আনার জন্য। এসব ব্যাগ সাধারনত কাপড়ের তৈরি হয়। বেশ হালকা এবং হালফ্যাশনেবল ব্যাগগুলো।

কাঠের কারুকাজের ছোট ক্লাচ ব্যাগ কিনে নিতে পারেন। কাঠের হাতল ব্যাগগুলো শাড়ি বা কামিজের সাথে মানিয়ে যাবে।

এছাড়া ঝটপট কেনাকাটার জন্য যেতে পারেন নিউমার্কেট-গাউসিয়া, রাপা প্লাজা, মেট্রো সপিং মল। একটু খুজলেই পেয়ে যাবেন পছন্দসই জুতো -ব্যাগ।

যেকোনো একটি ফ্যাশন বা স্টাইলে প্রাধান্য না দিয়ে সব রকম ট্রেন্ড ব্যবহার করে দেখুন এবং যেটা আপনার সাথে মানায় সেটাই বেছে নিন। এবারের ঈদ কেনাকাটায় মানানসই হবার পাশাপাশি আরামদায়ক ব্যাগ এবং জুতো কিনতে ভুলবেন না।

ছবি – স্টাইলক্রাই.কম, ওমেনফ্যাশনওয়ের.কম

লিখেছেন – সোহানা মোরশেদ

সম্পর্কিত লেখা

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

হাই হিলের ক্ষতিকর দিক
ফ্যাশন

হাই হিলের ক্ষতিকর দিক

হাই হিল ফ্যাশান সচেতন নারীদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কথা অনস্বীকার্য যে হাই হিল পরলে অনেক বেশি স্মার্ট এবং ট্রেণ্ডী দেখায়। তবে সত...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

আরও পড়ুন

জেনে নিন হেয়ার স্প্রের অজানা ৮ ব্যবহার
গৃহসজ্জা

জেনে নিন হেয়ার স্প্রের অজানা ৮ ব্যবহার

আসলে আমারা অনেকেই জানি না যে হেয়ার স্টাইলিংয়ের জন্য ব্যবহৃত হেয়ারস্প্রে দিয়ে কেবল চুল সামলাতেই নয়, আরও অনেক দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। হলফ করে ব...

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার
বিউটি টিপস

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার

সকাল বিকাল সন্ধ্যা কখন আমরা চা পান না! অনেকে তো আমরা আছি একাজে সেকাজে-নানা অজুহাতে চা না হলে চলেই না। এই লক্ষ লক্ষ কাপ চা পান করার পর এই সিদ্ধ চা পাতা...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩'র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার। গাউন-সালোয়ার ক...

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

এই বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

এই বর্ষায় পায়ের যত্ন

যাদেরকে এই বর্ষায় ঘর ছেড়ে বাইরে বের হতেই হয় তাদের অনেকেরই নিত্যসঙ্গী হলো নোংরা এবং পায়ে বাজে গন্ধ। কিন্তু কাজ ফেলে তো আর ঘরে বসে থাকা যায়না তাই ন...

…