ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

সাজগোজ উপ সম্পাদক · Nov 06, 2014 · 1 min read

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩'র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন  ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার।

গাউন-সালোয়ার কী?

OUTSTANDING_ORANGE_AYESHA_TAKIA_GOWN_STYLE_SALWAR_KAMEEZ_DRESS_RTNV9009_1024x1024

গাউন-সালোয়ারকে আনারকলি-সালোয়ারের একটু উন্নত ভার্সন বলা যেতে পারে। যদিও আনারকলি-সালোয়ারের নিজস্ব সৌন্দর্য আছে। গাউন যেমন মাটি অবধি হয় ঠিক তেমনি এই পোশাকটির ঝুলও মাটি অবধি অর্থাৎ পায়ের পাতা অবধি হয়। তাই এটাকে দেখতে গাউনের মতো দেখায়। তাই এটিকে গাউন- সালোয়ার বলা হয়।

গাউন আর সালোওয়ারের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি হয়েছে এই অপূর্ব সুন্দর পোশাকটি।

গাউন-সালোয়ারের বৈশিষ্ট :

আগেই বলেছি যে এই ধরণের পোশাকের ঝুল পায়ের পাতা অবধি হয়।  উপরের অংশ টাইট হয় আর নীচের অংশ অর্থাৎ কোমরের কাছ থেকে ঘাগড়ার মত ছড়িয়ে থাকে। এই পোশাকটি সাধারণত বেশ ভারী ধরণের হয়ে থাকে। সালোয়ারের ক্ষেত্রে চুড়িদার হয়।

গাউন-সালোয়ার সাধারণত বেশ জমকালো হয় তাই এটা যেকোনো অনুষ্ঠানে পরলে খুব ভালো দেখাবে।

[picture]

গাউন সালোয়ারের সাথে মানানসই গয়না :

সাজ কখনো সম্পূর্ণ হতে পারে না যদি না তার সাথে থাকে মানানসই গয়না। গাউন-সালোয়ারের সাথে কস্টিউম জুয়েলারি বা মাল্টিকালারের পাথরের গয়না ভালো মানাবে। তবে গাউন সালোয়ারে যেহেতু অনেক ভারী ডিজাইন করা থাকে তাই খুব ভালো হবে যদি শুধু কানে ভারী পাথরের গয়না পরা যায়। তাহলেই সাজটা সব থেকে বেশি ভালো লাগবে। গলায় খুব সরু একটা চেইন পরা যেতে পারে। যদি ফুল হাতা হয় গাউন-সালোয়ার তাহলে কোনকিছু না পরাই ভালো। আর যদি ছোট হাতার হয় গাউন-সালোয়ার তবে হাতে একটা ব্যাঙ্গেল পরলে ভালো লাগবে। তবে হাতে একটা বড় পাথরের আংটি পরলে খুব সুন্দর মানাবে। যদি আংটি বড় মাপের হয় তাহলে আংটিটা হাতের মধ্যমা আঙুলে পরলে সেটা খুব স্টাইলিশ দেখাবে।

চুলের সাজ :

চুল সামনের দিকে পাফ করে ফুলিয়ে নিয়ে পেছনে চুলকে খোলা রাখা যেতে পারে বা চুলে একটা নীচু খোঁপা বাঁধলে ভালো লাগবে। তবে এক্ষেত্রে খোঁপা বাঁধলে সামনে চুলটা টাইট করে বেঁধে নিতে হবে। তবে খোপা না বাঁধতে চাইলে একটা পনি টেইল করে নিতে পারেন।

জুতো:

এই ধরণের পোশাকে একটা রাজকীয়তা আছে। তাই এই ধরনের পোশাকের সাথে কোন সাধারণ জুতো কিন্তু ভালো লাগবে না। গাউন-সালোয়ারের সাথে একটু উঁচু হিলের জুতো পরলে ভালো লাগবে। যেহেতু গাউন-সালোয়ারের ঝুল পা অবধি হয় তাই স্টিলেটো বা হাই হিল জুতো সবথেকে ভালো। জুতোটায় যদি পাথরের কারুকাজ করা থাকে তাহলে তো সোনায় সোহাগা। যদি হাই হিল জুতো পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে মন খারাপের কোন কারণ নেই। যেকোনো পার্টি স্যান্ডেল কিন্তু বেশ মানাবে।

লিখেছেন - নন্দিনী পোদ্দার

ছবি -  লেটেস্টফ্যাশানটুডে.ব্লগস্পট.কম, শপিফাই.কম

সম্পর্কিত লেখা

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)

পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে পোষাক নির্বাচনী ধারাবাহিক লেখার এটিই শেষ অংশ। আজকের লেখাটি থাকবে পশ্চিমা ধাচ ও পূর্ব-পশ্চিমের সম্মিলনে যে সব ফিউশন ড্রেস হ...

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম
ভিডিও

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম

আজকাল সবাই চায় নিজেকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে। ফ্যাশন সচেতন মেয়েরা নিজেদেরকে একটু ভিন্ন লুক-এ দেখতে চায়। আর এই ভিন্ন লুকটা অনেকটাই আসে গাউন থেকে।...

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

বিভিন্ন উপলক্ষে নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। আগে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, বর্তমানে আকর্ষণ ভিন্ন দিকে। আবার সব...

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   
ফ্যাশন

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   

নতুন বছরের আগমনী বার্তা চলে এসেছে, আর বছর শেষ হওয়ার সুরও বেজে উঠেছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দুই দশক ধরে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট বা ইংরে...

আরও পড়ুন

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)

গত পর্বে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ এবং ওয়েস্টার্ন পোশাকের কোথায় এবং কেমন দামে পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারির জানিয়েছি তবে কি ধর্মীয় রীতি...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

[topbanner] ঈদের জমজমাট কেনাকাটা তো শুরু হয়ে গেছেই পাশাপাশি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও তো দরকার। পোশাকের সাথে বাকি সব মানানসই না হলে কি চলে?...

এবার ঈদে চলছে যেমন পোশাক
ট্রেণ্ডস এন্ড শপ

এবার ঈদে চলছে যেমন পোশাক

আর ক’দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের পোশাক কিনতে এরই মাঝে বিপনি বিতান গুলোতে নেমেছে মানুষের ঢল। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন ক্রেতার চাহিদা মেটাতে...

হাই হিলের ক্ষতিকর দিক
ফ্যাশন

হাই হিলের ক্ষতিকর দিক

হাই হিল ফ্যাশান সচেতন নারীদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কথা অনস্বীকার্য যে হাই হিল পরলে অনেক বেশি স্মার্ট এবং ট্রেণ্ডী দেখায়। তবে সত...

…