এবার ঈদে চলছে যেমন পোশাক

সাজগোজ উপ সম্পাদক · Jul 14, 2015 · 1 min read

এবার ঈদে চলছে যেমন পোশাক

আর ক’দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের পোশাক কিনতে এরই মাঝে বিপনি বিতান গুলোতে নেমেছে মানুষের ঢল। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন ক্রেতার চাহিদা মেটাতে।আপনি যদি এখনও ঈদের পোশাক না কিনে থাকেন তবে জেনে নিতে পারেন এবার ঈদে ঠিক কী ধরনের বা কী ডিজাইনের পোশাক চলছে। হালের ট্রেন্ডে জায়গা করে নিয়েছে কী ধরনের পোশাক।

সেলোয়ার কামিজে এসেছে ভিন্নতাঃ

গরম আবহাওয়ায় সবাই চায় পোশাক পরে যেন স্বস্তি পাওয়া যায়। আর তাই এবার সবার পছন্দের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানী লন। বাহারি রঙ আর ডিজাইনের এসব লনের চাহিদা রয়েছে প্রায় সকল বয়সী নারীর মাঝে। সুতি ওড়না ও হাতার লনও যেমন রয়েছে তেমনি রয়েছে শিফন জর্জেটের ওড়না ও হাতার লন। দোকান ভেদে এসব লনের দাম উঠানামা করেছে ১২০০-৪০০০ টাকার মধ্যে। তবে, একটু কম দামে পেতে চাইলে যেতে পারেন ইসলামপুর বা নিউমার্কেটে।

সেলোয়ার হিসেবে নারীদের পছন্দের তালিকায় রয়েছে “পেলাজো” বা চওড়া মুহুরির সেলোয়ার। চুড়িদারের চাহিদাও কিন্তু কম নয়।

ব্লকের সেলোয়ার কামিজগুলোও এবার বেশ চলছে। ডিজাইনেও এসেছে নতুনত্ব। ব্লকের থ্রিপিসগুলো পাবেন ১০০০-১৫০০ টাকায়।

শাড়িতে সোনালি রুপালি রঙের মিশ্রিত কাজঃ

শপিং মল গুলো ঘুরে দেখা যায়, এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে শিফন জর্জেট, কাতান আর জামদানীর শাড়ি। ব্লাউজে চলছে পেছন দিয়ে খোলামেলা কাট। শাড়িতে জরি, পুতি, ভারী স্টোনের কাজও এবার বেশ চোখে পড়ছে। এসব শাড়ির বেশির ভাগই ভারত থেকে আমদানিকৃত। শাড়ির দাম স্থান ও উপাদান ভেদে ২৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০০ পর্যন্ত রয়ছে।

তরুনীদের অনেকে পছন্দ করছেন ইন্ডিয়ান আনারকলি শাড়ি। বসুন্ধরা সিটিতে এসব শাড়ি পাওয়া যাচ্ছে ২৫-৩০ হাজার টাকায়। তবে খুব বেশি ভারী কাজের শাড়িগুলোর জন্য আপনাকে ব্যয় করতে হবে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা।

কমদামে ভালো শাড়ি পেতে চলে যেতে পারেন মিরপুরের বেনারশি পল্লীতে।

তরুনীদের পছন্দ বাহারি গাউনঃ

তরুণীদের মাঝে এবার গাউন কেনার আগ্রহ বেশ দেখা যাচ্ছে। পশ্চিমা দেশের এই পোশাকটিকে দেশীয় চাহিদায় ক্রেতাদের কাছে নিয়ে আসার জন্য ইতোমধ্যেই দেশীয় বুটিক হাউজগুলো পার করছে ব্যস্ত সময়। আড়ং, কে ক্র্যাফট, রঙ সহ বিভিন্ন ফ্যাশন হাউজগুলো নিয়ে এসেছে সুতির গাউন থেকে শুরু করে জমাকালো কাজ করা গাউন। কাটাছাটে আছে ভিন্নতা। ক্রেতাদের স্বাস্থ্য, উচ্চতা সবদিক খেয়াল রেখেই বিক্রেতারা গাউনের যোগান রেখেছেন। আর তাই তো তরুনীরা লুফে নিচ্ছে নিজের পছন্দমত গাউন।

জায়গা ভেদে এসব গাউনের দাম পড়বে আড়াই হাজার থেকে দশ হাজার পর্যন্ত। অনেকে আবার গজ কাপড় কিনে নিজের ইচ্ছেমত ডিজাইনে বানাচ্ছেন গাউন। গজ কাপড় কিনতে চলে যেতে পারেন আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট এর মত জায়গাগুলোতে।

পাঞ্জাবীতে এসেছে মোদী কটিঃ

কটিসহ পাঞ্জাবীগুলোর চাহিদা এবার বেশ লক্ষনীয়। পাঞ্জাবীর ডিজাইনে গলার দিকে হালকা কাজকেই বেশি প্রাধান্য দিচ্ছে তরুণরা। পাঞ্জাবীর রঙের সাথে খাপ খায় এমন কটি বেছে নিচ্ছে ঈদের পোশাক হিসেবে। আড়ং, লংলা, রঙ, ক্যাটস আই ইত্যাদি দেশীয় ফ্যাশন হাউজ গুলোতে পাওয়া যাচ্ছে বাহারী রঙের, বাহারী ডিজাইনের পাঞ্জাবী।

চলছে পোলো টি শার্টওঃ

গরম আবহাওয়ার কথা মাথায় রেখেই তরুনরা এবার পোলো টি শার্টগুলোকে পছন্দের তালিকায় রেখেছে। স্থানভেদে এসব পোলো টি শার্টগুলোর দাম পড়বে ৩৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

জেনে নিলেন তো এবার ঈদে ঠিক কী ধরনের পোশাক চলছে। তাহলে আর দেরী না করে বেরিয়ে পড়ুন পছন্দের পোশাক কিনতে আর নিজেকে সাজিয়ে তুলুন নিজের ইচ্ছেমত।

লিখেছেনঃ নিশীতা মিতু

ছবিঃ নিউফ্যাশানড্রিম.কম

সম্পর্কিত লেখা

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)

গত পর্বে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ এবং ওয়েস্টার্ন পোশাকের কোথায় এবং কেমন দামে পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারির জানিয়েছি তবে কি ধর্মীয় রীতি...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)

পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে পোষাক নির্বাচনী ধারাবাহিক লেখার এটিই শেষ অংশ। আজকের লেখাটি থাকবে পশ্চিমা ধাচ ও পূর্ব-পশ্চিমের সম্মিলনে যে সব ফিউশন ড্রেস হ...

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

বিভিন্ন উপলক্ষে নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। আগে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, বর্তমানে আকর্ষণ ভিন্ন দিকে। আবার সব...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

আরও পড়ুন

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩'র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার। গাউন-সালোয়ার ক...

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম
ভিডিও

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম

আজকাল সবাই চায় নিজেকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে। ফ্যাশন সচেতন মেয়েরা নিজেদেরকে একটু ভিন্ন লুক-এ দেখতে চায়। আর এই ভিন্ন লুকটা অনেকটাই আসে গাউন থেকে।...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)

বর ও কনে উভয়ের বিয়ের পোশাক থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর-কনে দুজনেই চায় এদিনে তাদের সুন্দর করে উপস্থাপন করতে। কারণ তাদের ঘিরেই তো সব আয়োজন। তাই বিয়ে...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

…