গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম

শিফাত আরা সঞ্চা · Mar 02, 2019 · 1 min read

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম

আজকাল সবাই চায় নিজেকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে। ফ্যাশন সচেতন মেয়েরা নিজেদেরকে একটু ভিন্ন লুক-এ দেখতে চায়। আর এই ভিন্ন লুকটা অনেকটাই আসে গাউন থেকে। গাউন পরলেই সে যেন ঠিক রানী ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়ান যুগের কোনো রাজকন্যা! অনেকেই ভাবেন গাউন মানেই গর্জিয়াস কিছু। কিন্তু গাউনের অনেক ধরন আছে। একেক প্রোগ্রাম-এ একেক গাউন একেক লুক ক্রিয়েট করে। অনেকেই মনে করে শুধু গাউনটা পরলেই হয়ে যায়, অথচ এই গাউনটায় কিন্তু একটু ফিউশন করা যায়। কিভাবে? আসুন আজ তাহলে, গাউন স্টাইলিং সম্পর্কে জেনে নেয়া যাক!

গাউন স্টাইলিং নিয়ে কথা

১. ইভিনিং পার্টিতে কী পরব?

ইভিনিং পার্টি গাউন লুক - shajgoj.com

কোনো ইভিনিং পার্টির কথা ভাবছেন? একটা গর্জিয়াস গাউনের সাথে ফার বা কোন কাজ করা ওড়না স্টাইলিং করে পরলেই কমপ্লিট স্টাইলিশ ব্যাপার চলে আসবে। রেড লিপস্টিক আর সাথে এন্টিক এক্সেসরিজ আপনাকে একটা কমপ্লিট গর্জিয়াস লুক দিবে।

লাল লিপস্টিকে ইভিনিং পার্টি গাউন লুক - shajgoj.com

২. অফিস পার্টিতে কী গাউন পরা যাবে?

অফিস পার্টিতে গাউন লুক - shajgoj.com

অফিস পার্টিতে গাউন পরা নিয়ে চিন্তায় আছেন? একরঙা গাউন-এর সাথে লং শ্রাগ কিংবা কোট বেশ স্মার্ট ও এলিগেন্ট একটা লুক এনে দিবে কিন্তু! হালকা মেকআপ-এই আপনাকে লাগবে অতুলনীয়!

৩. টুইস্ট বিটুইন ওয়েস্টার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল লুক

ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল গাউন লুক - shajgoj.com দাওয়াতে সব বাঙালি ট্র্যাডিশন মাথায় রেখে শাড়িই পরতে চায়। কিন্তু আপনার জন্য শাড়ি মেইনটেইন করাটা খুবই ঝক্কির ব্যাপার হলে, আবার যদি বাঙ্গালির ট্র্যাডিশনাল ভাবটাও চান তাহলে গাউন-এর সাথে দোপাট্টা নিয়ে নিন!

৪. ক্যাজুয়াল আউটফিট-ই চাই?

ক্যাজুয়াল গাউন লুক - shajgoj.com

এত ব্যস্ততায় যদি কোন প্রোগ্রাম থাকে আর ক্যাজুয়াল আর কমফোর্টেবল লুক চান, এক্ষেত্রে গাউন পরলে ম্যাক্সি গাউনগুলো ক্যাজুয়াল ড্রেস-আপ-এর জন্য জোস! তবে ম্যাক্সি গাউন-এর সাথে বেল্ট ইউজ করতে হবে অবশ্যই আপনার বডি শেপ বুঝে। আপনার টরসো (Torso) অর্থাৎ বুকের নিচ থেকে হিপ লাইন-এর আগ পর্যন্ত অংশকে টরসো বলে। আপনার টরসো-এর উপর নির্ভর করবে আপনার বেল্ট-এর চওড়া হওয়াটা।

বেল্ট গাউন লুক - shajgoj.com

আপনার টরসো এরিয়া যদি লম্বা হয়ে থাকে, তাহলে আপনার জন্য একটু চওড়া বেল্ট পরাই ভালো। এতে করে আপনার আপার বডি লেন্থ ও লোয়ার বডি লেন্থ-এ সামঞ্জস্যতা আসবে। আর আপনার টরসো এরিয়া খাটো হলে চওড়া বেল্ট না পরাই ভালো। চওড়া বেল্ট পরলে আপার বডি আরও খাটো দেখাবে। তাই, খাটো টরসো বা যারা একটু মোটা গড়নের তারা চিকন বেল্ট বা রোপ টাইপ লুপ ক্রিয়েট করুন ঠিক হিপলাইন-এর একটু উপরে। ব্যস, একই সাথে ক্যাজুয়াল আর ফেসটিভ ড্রেস কোড!

তো, এবার গাউন পরুন নিজের মতো করে নিজের স্টাইলে। আর থাকুন সবসময় স্টাইলিশ। আর মনে রাখবেন...

Do well, Live well and dress really well!

স্টাইলিং- শ্রেষ্ঠা

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)

পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে পোষাক নির্বাচনী ধারাবাহিক লেখার এটিই শেষ অংশ। আজকের লেখাটি থাকবে পশ্চিমা ধাচ ও পূর্ব-পশ্চিমের সম্মিলনে যে সব ফিউশন ড্রেস হ...

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩'র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার। গাউন-সালোয়ার ক...

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?
ফিটনেস

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?

সন্তান জন্ম দেয়া একজন নারীর জীবনের অনেক কঠিন সময়। গর্ভবতী মায়ের সন্তান গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় তেমনি সন্তান জন্মদানের পরে তার অনেক সাবধা...

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

বিভিন্ন উপলক্ষে নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। আগে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, বর্তমানে আকর্ষণ ভিন্ন দিকে। আবার সব...

আরও পড়ুন

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)

গত পর্বে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ এবং ওয়েস্টার্ন পোশাকের কোথায় এবং কেমন দামে পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারির জানিয়েছি তবে কি ধর্মীয় রীতি...

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   
ফ্যাশন

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   

নতুন বছরের আগমনী বার্তা চলে এসেছে, আর বছর শেষ হওয়ার সুরও বেজে উঠেছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দুই দশক ধরে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট বা ইংরে...

এবার ঈদে চলছে যেমন পোশাক
ট্রেণ্ডস এন্ড শপ

এবার ঈদে চলছে যেমন পোশাক

আর ক’দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের পোশাক কিনতে এরই মাঝে বিপনি বিতান গুলোতে নেমেছে মানুষের ঢল। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন ক্রেতার চাহিদা মেটাতে...

সৌন্দর্য চর্চায় 'ওয়ান অফ দ্যা বেস্ট ফেসিয়াল অয়েলস'
চুল

সৌন্দর্য চর্চায় 'ওয়ান অফ দ্যা বেস্ট ফেসিয়াল অয়েলস'

অনেক আগে নিজের হাতে আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য সিরাম আর ক্রিম বানাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেখানে অন্যান্য উপাদানের সাথে ইভিনিং...

মেয়েদের ট্র্যাভেল ফ্রেন্ডলি গেটআপ
বেড়ানো

মেয়েদের ট্র্যাভেল ফ্রেন্ডলি গেটআপ

কেমন হওয়া উচিত মেয়েদের প্রতিদিনের গেটআপ যা প্রাইভেট বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের উপযোগী? প্রতিদিনই বিভিন্ন বয়সী নারীরা পড়াশোনা, চাকরি বা ব্যবসার...

…