গরমে জনপ্রিয় ফ্লোরাল প্রিন্টের ফ্যাশন!

sub-editor · May 30, 2016 · 1 min read

গরমে জনপ্রিয় ফ্লোরাল প্রিন্টের ফ্যাশন!

[topbanner]

ফুলেল নকশায় কাপড়গুলো এই সময়ের খুব জনপ্রিয় ফেব্রিক ট্রেন্ড। যেকোন সময়েই এমন ফুলের নকশা করা কাপড় চলে, তবে গরমের দিনে এর কদর একটু বেশিই থাকে। হরেক রকম ফ্লোরাল প্রিন্টের কাপড়ে বাজার এখন ফুলের রাজ্য হয়ে আছে। এবং বিকোয় প্রচুর এই ফ্লোরাল প্রিন্ট ফেব্রিক। নতুন পোশাক বানানোর পরিকল্পনা থাকলে এই সময়ে ফ্লোরাল প্রিন্টের কাপড় রাখতে পারেন কেনাকাটার তালিকায়। কেমন পোশাক বানানো যাবে ফ্লোরাল প্রিন্টের কাপড়ে, তারই কিছু ধারণা নিতে পারেন এখান থেকে।

শার্ট বানাতে চাইলে

সাদার মাঝে এক/দুই রঙের ফুলেল নকশা করা কাপড়ে শার্ট ধাঁচের টপ কিংবা শার্ট দারুণ লাগে। হালকা নকশার মাঝে কাপড়গুলো এমন শার্টের জন্য মানানসই। সাদার মাঝে লালচে কমলা, নীল, ছাই রঙ, গোলাপি রঙগুলোর ফুলেল ছাপে শার্ট বেশ ফ্যাশনদুরস্ত পোশাক। দর্জিবাড়িতে বানালে শার্ট ধাঁচের টপ বানাতে পারেন এরকম কাপড়ে। সামনে কাপড়ের বোতাম দেয়া, বোতামের রঙ ফুলের রঙের থেকে গাঢ় হলে চমৎকার লাগবে দেখতে।

টিউনিক বা কামিজে ফুলেল কাপড়

একটি রঙ বেছে নিন কাপড়ের রঙ হিসেবে। এবার তাতে হরেক রকম, হরেক রঙের ফুলের মেলায় নকশা করা কাপড় খুঁজুন। কাপড়গুলো জোড়া দিয়ে তৈরি হবে ম্যাক্সি  ড্রেস বা টিউনিক, যাই বলুন। একেক ধাপে নকশায় ভিন্নতা, ফুলের রঙে বৈচিত্র থাকবে, কিন্তু কাপড়ের মূল রঙ অভিন্ন হবে। জোড়ার অংশে ইচ্ছে মতো লেইস বসিয়ে নিতে পারেন বা অন্য ফেব্রিকের কাপড়ের ব্যবহারও চলতে পারে।

আনারকলি ধাঁচের কামিজও এমন ঢঙে দারুণ লাগবে। পুরোটাই ফ্লোরাল প্রিন্টে হোক বা সাথে একরঙা কাপড় থাকুক, বেশ লাগবে এরকম একটা কামিজ। সালোয়ার এক রঙের নিয়ে কামিজের কাপড়ের চেয়ে ভিন্ন ধাঁচের প্রিন্টের কাপড়ে ওড়না বানিয়ে নেয়া যায়, তাতে সালোয়ারের কাপড়ের পাড় বসানো হবে। অথবা শিফন ওড়না নেয়া হলো কামিজের সাথে মিলিয়ে কোন এক রঙেই, তাও সুন্দর দেখাবে।

পছন্দ যখন স্কার্ট

ফ্লোরাল প্রিন্টের স্কার্টও অনেকের বেশ পছন্দ। হিজিবিজি জংলী ফুলেল নকশায় স্কার্টগুলো তরুণীদের পছন্দের তালিকায় থাকে। ইচ্ছেমতো টপ, ফতুয়া বা শার্টের সাথে ফ্লোরাল প্রিন্টের স্কার্ট পরার চল গরমের ফ্যাশনেবল এক ড্রেসিং ট্রেন্ড। স্কার্টের ক্ষেত্রে যতো ঘন নকশার কাপড় হয়, ততোই দারুণ দেখায়। এই গরমে ওয়ারড্রোবের নতুন সদস্য হিসেবে এরকম একটি স্কার্ট বানিয়ে নিতে পারেন কিন্তু।

 [picture]

গাউনে থাকুক ফ্যাশন

ফ্লোরাল প্রিন্টের গাউন আরেক টপ ট্রেন্ডি পোশাক এই সময়ে। গাউন পোশাকটা খুব প্রচলিত হয়ে গেছে আমাদের দেশে, উৎসবের জন্যই নয় কেবল নিত্যদিনের পরিধেয় হিসেবেই গাউন থাকছে অনেকের পছন্দের তালিকায়। নিয়মিত পোশাক হিসেবে ছিমছাম ধাঁচের গাউনে ফ্লোরাল প্রিন্ট ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। কাপড়ে ঘন নকশা হোক বা খুব হালকা, সবটাই মানিয়ে যাবে গাউনের জন্য। দুই/তিন রকম নকশার নয় বরং একটাই কাপড় ব্যবহার করুন গাউনে, চাইলে হাতে এবং বুকে একরঙা কাপড়ের জোড়া দেয়া যায়। কেবল ভালো একজন দর্জির সন্ধান জানা লাগবে, চমৎকার একটি গাউন বানাতে খুব ঝামেলা পোহাতে হবে না তাছাড়া।

ছবি – টাউনঅ্যান্ডস্টাইল.কম

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

বিভিন্ন উপলক্ষে নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। আগে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, বর্তমানে আকর্ষণ ভিন্ন দিকে। আবার সব...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)

পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে পোষাক নির্বাচনী ধারাবাহিক লেখার এটিই শেষ অংশ। আজকের লেখাটি থাকবে পশ্চিমা ধাচ ও পূর্ব-পশ্চিমের সম্মিলনে যে সব ফিউশন ড্রেস হ...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

আরও পড়ুন

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
লাইফ স্টাইল

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩'র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার। গাউন-সালোয়ার ক...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?
ট্রেণ্ডস এন্ড শপ

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?

আমাদের দেশে স্যুট-বুট-টাই-এর ট্রেন্ড-টার আবির্ভাব হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। তাদের পোশাক পরা অনুসরণ করেই আমরা স্যুটেড-বুটেড হয়ে যাই। তবে এই পোশাক পরার...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা
গৃহসজ্জা

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা

এই শীতে লিকুইট ডিটারজেন্ট খুব দরকারী একটা জিনিস। কারণ আপনার শখের শীত পোশাকটির সঠিক যত্ন নিতে এটির প্রয়োজন। লিকুইট ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং...

…