গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

sub-editor · Jan 29, 2016 · 1 min read

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

বিভিন্ন উপলক্ষে নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। আগে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, বর্তমানে আকর্ষণ ভিন্ন দিকে। আবার সবসময় একই রকম ড্রেস পরতেও অনেকের ভালো লাগেনা। তাই বেশিভাগ নারীরাই ড্রেসে বিচিত্র চায়। হাঁটুর কিছুটা নিচ পর্যন্ত ছড়ানো আনারকলি এখন অনেকে পরেন না। কিন্তু আজকালনারীদের ড্রেসের আকর্ষণের তালিকায় শীর্ষে রয়েছে পায়ের পাতা পর্যন্ত ছড়ানো একটি ড্রেস যার নাম গাউন।

[picture]

gown

এখন দেখা যায় প্রায় বেশিভাগ মেয়েরাই বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে,পার্টিতে কিংবা কথাও ঘুরতে গেলে গাউন পরে থাকে। পাশ্চাত্য আর দেশীয় বৈচিত্র্য দুটি একসাথে মিলে বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনে তৈরি হচ্ছে গাউন!

চলুন জেনে নেই এই গাউন নিয়ে নানা কথা

গাউন বিভিন্ন শপিংমলের প্রায় প্রতিটি দোকানেই সাজিয়ে রাখা হয়েছে। বোম্বে থেকে আমদানি করা নেট ও জর্জেটের তৈরি এই পোশাকটিকে অনেকে প্রিন্সেস ড্রেস হিসেবেও অভিহিত করছেন। বর্তমানে এই ড্রেসটিই বাঙালি নারীর পছন্দের তালিকায় রয়েছে।

যারা নতুন ধরনের,নতুন বিচিত্র পছন্দ করেন তারা এখননানা ধরনের নতুন সব পোশাক পাচ্ছেন। তার মধ্যে জাম্পস্যুট, ম্যাক্সি ড্রেস, গাউন শীর্ষে আছে। এ ধরনের পোশাকগুলো পশ্চিমা ফ্যাশনে অনেক আগে থেকে প্রচলিত থাকলেও এখন আমাদের দেশের ডিজাইনাররাও এ দেশের মানুষের পরার উপযোগী করে বানাচ্ছেন এ ধরনের পোশাক।

জনপ্রিয়তার কারণেই সেলোয়ার কামিজেও আনা হচ্ছে গাউনের ছোঁয়া,

ঘের দেয়া ড্রেসের ফ্লরটাচ ডিজাইনে এখন মানিয়ে নিচ্ছেন নারীরা। পাশ্চাত্য ঘরানার এসব পোশাকে এখন প্রাচ্যের সঙ্গে দেশীয় সংস্কৃতির মিশেলে আনা হচ্ছে ফিউশন। যেমন; আমরা দেখি যে,পাশ্চাত্যের দেশগুলোতে বলরুম বা ইভনিং গাউনগুলোয় সাধারণত কোমর পর্যন্ত ফিটিং রেখে তার নিচ থেকে নামিয়ে দেওয়া হয় ঘের। নিচের ছবিটা তাই বলে দেয়—

বেশ লম্বা হবার পরেও এ ধরনের পোশাকে ফুটে উঠত স্টাইলিশ লুক। তবে পোশাকটা যেমনই হোক না কেন, তাতে উজ্জ্বল রঙের ব্যবহারে ফুলেল মোটিফ, বেবি কলার, বেলুন হাতার নকশাই আছে।

বাঙালি মেয়েদের গড়ন অনুযায়ী গাউন,

দেশে মেয়েদের গড়ন একটু ভারী হওয়ায় কাটিংয়ে পরিবর্তন আনছেন ডিজাইনাররা। যেমন গাউনে ঘেরটা এখন শুরু হচ্ছে বুকের নিচ থেকে। একটু মোটা বলে যারা এতদিন এই ধরনের পোশাক এড়িয়ে চলতেন, তাঁদের জন্যও গাউনে থাকছে বিশেষ নকশা। যেমন লং গাউনের মাঝখানে আলাদা কাপড় জোড়া দিয়ে তাতে দেওয়া হচ্ছে শরীরের সঙ্গে মানানসই আকার।

গাউনের দুই দিকটা একটু ফিটেড দেখানোর জন্য করা হচ্ছে গাঢ় রঙের কাপড়ের ব্যবহার। এ ছাড়া যেকোনো ধরনের গড়নেই মানিয়ে যাওয়ার জন্য থাকছে মারমেইড বা ফিশ শেপের গাউন। এ ধরনের নকশায় হাঁটু থেকে পা পর্যন্ত থাকছে নেটের ঝুল। গতানুগতিক নকশার বাইরে গাউনে নতুনত্ব আনতে সামনের দিকে ওড়নার স্টাইলে কুঁচি দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে কাপড়। কোনো কোনো গাউনে আবার শাড়ির আঁচল স্টাইলে এক পাশেও থাকছে বাড়তি কাপড়।

BabbyPinkGoun_1437023975

একটু জমকালো পার্টিতে পরার জন্য কালো রঙের মখমল বা ভেলভেটের গাউন ড্রেসগুলোতে থাকছে চুমকির কাজ। বিশেষ করে এই পোশাকগুলোয় নিচের পিকো এমনভাবে করা হচ্ছে, যাতে করে পোশাক ছড়িয়ে থাকছে ফুলের মতো। এতে ড্রেস ফুলে থাকে আর দেখতেও চমৎকার হয়।

একটু ভেবে,নিজের গড়ন অনুযায়ী আর মানানসই রঙটি বেছে নিয়ে বানান বা কিনুন আপনার গাউনটি। কারণ গাউন একেক রকমের আর বিভিন্ন ডিজাইনের হয়। কোনটা আপনাকে মানাবে এবং ফিট করবে টা আপনাকে বুঝে নিতে হবে।

কোথায় পাবেন

ঢাকার বিভিন্ন শোরুম, শপিং মল, মার্কেটে পাবেন বৈচিত্র্যময় নকশার গাউন। দামটা শুরু ৩৫০০ টাকা থেকে প্রায় ৩০,০০০ পর্যন্ত। আবার ফেসবুকে পোশাক কেনাবেচার পেজগুলোতে নজর রাখলেও পেয়ে যাবেন নানা নকশার গাউন।

আবার নিজেরা কাপড় কিনে সুবিধা মতো বানিয়েও নিতে পারেন গাউন। এতে আপনার খরচ কম হবে আর মনের মতো করে টেইলারকে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন।

লিখেছেন – সোহানা মোরশেদ

ছবি – ওয়ালপেপারসওয়াকম

সম্পর্কিত লেখা

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-৩)

পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে পোষাক নির্বাচনী ধারাবাহিক লেখার এটিই শেষ অংশ। আজকের লেখাটি থাকবে পশ্চিমা ধাচ ও পূর্ব-পশ্চিমের সম্মিলনে যে সব ফিউশন ড্রেস হ...

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩'র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার। গাউন-সালোয়ার ক...

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম
ভিডিও

গাউন স্টাইলিং | হোক একটু ভিন্ন রকম

আজকাল সবাই চায় নিজেকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে। ফ্যাশন সচেতন মেয়েরা নিজেদেরকে একটু ভিন্ন লুক-এ দেখতে চায়। আর এই ভিন্ন লুকটা অনেকটাই আসে গাউন থেকে।...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)

গত পর্বে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ এবং ওয়েস্টার্ন পোশাকের কোথায় এবং কেমন দামে পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারির জানিয়েছি তবে কি ধর্মীয় রীতি...

আরও পড়ুন

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   
ফ্যাশন

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   

নতুন বছরের আগমনী বার্তা চলে এসেছে, আর বছর শেষ হওয়ার সুরও বেজে উঠেছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দুই দশক ধরে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট বা ইংরে...

এবার ঈদে চলছে যেমন পোশাক
ট্রেণ্ডস এন্ড শপ

এবার ঈদে চলছে যেমন পোশাক

আর ক’দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের পোশাক কিনতে এরই মাঝে বিপনি বিতান গুলোতে নেমেছে মানুষের ঢল। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন ক্রেতার চাহিদা মেটাতে...

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত
ফ্যাশন

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত

২-৩ বছর আগে রোজার ঈদে অনলাইনে একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ঈদের দিন পরবো। তো যেই ভাবা সেই কাজ, ড্রেসটা অর্ডার করে দিলাম। হাতে পাওয়ার...

মেয়েদের ট্র্যাভেল ফ্রেন্ডলি গেটআপ
বেড়ানো

মেয়েদের ট্র্যাভেল ফ্রেন্ডলি গেটআপ

কেমন হওয়া উচিত মেয়েদের প্রতিদিনের গেটআপ যা প্রাইভেট বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের উপযোগী? প্রতিদিনই বিভিন্ন বয়সী নারীরা পড়াশোনা, চাকরি বা ব্যবসার...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

…