অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত

sub-editor · May 19, 2018 · 1 min read

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত

২-৩ বছর আগে রোজার ঈদে অনলাইনে একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ঈদের দিন পরবো। তো যেই ভাবা সেই কাজ, ড্রেসটা অর্ডার  করে দিলাম। হাতে পাওয়ার পর দেখি, ওমা! ছবির সাথে মিলছে না। ছবিতে হাতায় কাজ ছিল, আর আমারটাতে নাই। ওড়নাও একই। একরঙা একটা পাঠিয়ে দিয়েছে। আমার তো মাথায় হাত! পরে ফেসবুক পেইজ ওউনার-কে নক করার পর কোনো রিপ্লাই আসে নি। কি আর করার তখন! টাকাগুলো তো জলে। এরপর থেকে অনলাইনে যখনই ড্রেস কিনতে গেছি খুব সাবধান হয়ে কিনেছি। কারণ, ওই যে, ন্যাড়া বেলতলায় একবারই যায়!

আমার অনেক পরিচিত আছেন, যারা অনলাইনে ড্রেস কিনতেই চান না। ঠকে যাওয়ার ভয়ে। তাই বলে কি সুন্দর সুন্দর ড্রেসগুলো মিস করবেন? - অবশ্যই না।

তাহলে চলুন জেনে নেই, অনলাইনে ড্রেস কিনতে গেলে যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত।

১. প্রথমেই আসি তাদের কথায়, যারা বিভিন্ন গ্রুপে কম দামে ড্রেস-এর পোস্ট দেখে ঝাপিয়ে পড়ে। যার ফলে, প্রি-অর্ডারের কথা বলে কিছু পরিমাণ টাকা আগেই হাতিয়ে নেওয়া হয়। পরে আর ড্রেস এবং পোস্ট-দাতার খবর থাকে না। তাই, বিভিন্ন সেলিং গ্রুপে না জেনে শুনে কমদামে ড্রেস দেখে ঝাপিয়ে পড়া বন্ধ করুন।

২. যে কোনো ওয়েবসাইট/ফেসবুক পেইজে সুন্দর সুন্দর ড্রেস দেখেই অর্ডার করে ফেলবেন না। আগে সেই পেইজ সম্পর্কে জেনে নিবেন যে সেটা বিশ্বস্ত কিনা। সেক্ষেত্রে ফ্রেন্ডস/অন্য কারও হেল্প নিতে পারেন। তাদের ব্যবহার, ডেলিভারি সিস্টেম, রিটার্ন পলিসি ইত্যাদি জেনে নেওয়া ভালো।

৩. অনেকেই ভালো ডিজাইনের ড্রেসের আশায় গুললে সার্চ করে থাকেন। পছন্দ হলে সেখান থেকে অর্ডার করে থাকেন। তবে আমার কাছে মনে হয় গুগুলে সার্চ করে ড্রেস কেনার থেকে বিশ্বস্ত ওয়েবসাইট/পেইজ থেকে কেনা সেইফ।

৪. কোনো নতুন ধরনের পেইজ/সাইট থেকে কিনতে চাইলে অনেকেই দ্বিধায় ভোগেন যে কিনবেন কিনা, ভালো হবে কিনা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওয়েবসাইট/পেইজের কাস্টমার রিভিউ-গুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন। এতে করে আইডিয়া পেয়ে যাবেন।

৫. অনলাইনে ড্রেস কেনার আগে সবসময় যে ড্রেস-টি কিনবেন সেটার সম্পর্কে ওউনার এর থেকে জেনে নিন। তাদেরকে ড্রেস-এর আসল ছবি দিতে বলুন। এতে করে ঐ ড্রেসটি সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন।

৬. অনেকেই অনলাইনে ড্রেস প্রি-অর্ডার করে থাকেন। অনেকেই স্টিচ ড্রেস কিনতে চান। সেক্ষেত্রে আপনার বডি-এর মাপগুলো সঠিক ভাবে দিবেন। নয়ত ড্রেস-টা গায়ে ফিট নাও হতে পারে।

৭. অনলাইনে একটা ট্রেন্ডি ড্রেস দেখলাম আর অমনি ভাবলাম, এটা আমার কিনতেই হবে- এমনটা একদমই করবেন না। আগে ভাববেন, সেই ড্রেস-টিতে আপনাকে কতটা মানাবে, আপনি কতটা কমফোর্টেবল ফিল করবেন সেটা পড়ে। এগুলোর উত্তর যদি পজিটিভ হয় তবেই সেই ড্রেস-টি কিনবেন।

৮. অনেক ওয়েবসাইটেই চড়া দামে ড্রেস সেল করতে দেখা যায়। তবে আপনি চাইলে রিজনেবল দামে ভালো মানের ড্রেস একটু খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়া 'eBay' এবং 'amazon'-এ কম দামে ভালো মানের ড্রেস পাবেন। এগুলো কিনতে পারেন। কিন্তু, কেনার আগে ওই যে বলেছিলাম একটু রিভিউ-গুলো ভালো করে দেখে নিবেন।

৯. ফেসবুকে কিছু গ্রুপ আছে, যেগুলোতে ড্রেস কেনার জন্য কোন সাইট ভালো তা আপনি জেনে নিতে পারেন। ঐসব গ্রুপ-এ পোস্ট করলে অনেকেই তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ভালো সাইট-এর নাম সাজেস্ট করে থাকেন।

এই তো জেনে নিলেন যে, অনলাইনে ড্রেস কেনার সময় কি কি বিষয়ে সাবধান থাকতে হবে। মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলেই অনেকাংশে ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। টাকাটা যখন দিবেনই, সঠিক জায়গায় এবং সঠিক জিনিসের পেছনেই খরচ করুন।

লিখেছেন- জান্নাতুল মৌ

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

এবার ইদের ড্রেস কেমন চাচ্ছেন? 

আর কিছুদিন পরেই তো ইদ। ইদের দিনে তো নতুন ড্রেস চাই-ই চাই। আর তা হওয়া উচিত ট্রেন্ডি এবং আকর্ষনীয়। তাই না? যেন নিজেকে অন্যদের থেকে আলাদা লাগে। সাথে সাথে...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?
ভিডিও

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?

নতুন চাকরি জীবনে প্রবেশ করেছেন? এখন তবে আপনার অফিস এটিকেট শেখার সময়। অফিস এটিকেট মানেই কি অফিসের কাজ মন দিয়ে ঠিক করে সময় মতো করা আর সহকর্মীদের সাথে সু...

আরও পড়ুন

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!
ফ্যাশন

ওভার ওয়েট | তাই বলে কি পছন্দ মতো ড্রেস পরা যাবে না!

রাস্তায় বের হলেই বড় বড় বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দিয়ে ঠাসা। টিভি খুলে বসলেও সেই একই দৃশ্য। চারিদিকে শুধু স্লিম আর জিরো ফিগারের জয়জয়কার। পণ্যের মডে...

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী কেমন গাউনে মানাবে নিজেকে বুঝতে পারছেন না!

বিভিন্ন উপলক্ষে নারীদের আকর্ষণ থাকে নির্দিষ্ট একটি ড্রেসের দিকে। আগে নারীদের আকর্ষণ যেমন ছিল আনারকলি ড্রেসের দিকে, বর্তমানে আকর্ষণ ভিন্ন দিকে। আবার সব...

ফেইসবুকে পেইজ তৈরি করবেন?
অফিস লাইফ

ফেইসবুকে পেইজ তৈরি করবেন?

আমরা অনেকেই বাড়িতে নিজের হাতে অনেক শৌখিন জিনিসপত্র তৈরি করতে পারি অথবা কেউ হয়তো দেশি-বিদেশি মজার মজার অনেক কিছুর ছবি সংগ্রহে রাখতে পছন্দ করি। হয়তো...

এই মৌসুমে থাকুন সতেজ, উচ্ছল এবং স্টাইলিস
ফ্যাশন

এই মৌসুমে থাকুন সতেজ, উচ্ছল এবং স্টাইলিস

[topbanner] জল থৈ থৈ চারিদিক। অনেকের বর্ষা খুব পছন্দের সময়। আবার অনেকেরই বর্ষার নাম শুনলেই মুখভার। মুনসুনের দিনগুলোতেও প্রফুল্ল থাকুন।খুঁজে নিন এই...

ইন্সট্যান্ট স্লিম লুকের কিছু ট্রিক
ট্রেণ্ডস এন্ড শপ

ইন্সট্যান্ট স্লিম লুকের কিছু ট্রিক

আপনারা অনেকেই হয়ত লক্ষ্য করেছেন, বাংলাদেশে প্রচলিত ফ্যাশন ট্রেন্ডে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখা হয় না। সেটা হল, বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ের কোমর পা...

অনলাইনে মেকআপ প্রোডাক্ট কেনা | ১০টি উপায়ে সাবধানতা অবলম্বন করুন
মেকআপ

অনলাইনে মেকআপ প্রোডাক্ট কেনা | ১০টি উপায়ে সাবধানতা অবলম্বন করুন

বর্তমানে কেনাকাটার বিষয়টা সহজ করে দিয়েছে অনলাইন শপগুলো। ঘরে বসেই চটজলদি জিনিস পছন্দ করা, অর্ডার প্লেস করা ব্যস!!! ২/১ দিনের মধ্যেই জিনিস হাতে! অনলাইনে...

…