সৌন্দর্য চর্চায় 'ওয়ান অফ দ্যা বেস্ট ফেসিয়াল অয়েলস'

sub-editor · Mar 22, 2016 · 1 min read

সৌন্দর্য চর্চায় 'ওয়ান অফ দ্যা বেস্ট ফেসিয়াল অয়েলস'

অনেক আগে নিজের হাতে আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য সিরাম আর ক্রিম বানাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেখানে অন্যান্য উপাদানের সাথে ইভিনিং প্রিমরোজ অয়েলের নামও ছিল। অনেক পাঠকই তখন জানতে চেয়েছেন, এটা কী? কোথায় পাওয়া যায়? এবং ত্বকের যত্নে কীভাবে এই তেল ব্যবহার করে।

[picture]

    দেরিতে হলেও আজকের লেখায় আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি-

ইভিনিং প্রিমরোজ অথবাoenothera biennisগাছের প্রতিটা অংশই এডিবল এবং স্বাস্থ্য এবং সৌন্দর্য চর্চায় এর ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। আর এই তেল একি সাথে খেয়ে বা টপিকালি অ্যাপ্লাই করে এর বিভিন্ন গুনাগুন পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে প্রিমরোজ অয়েলের অরাল সাপ্লিমেনটগুলো পাওয়া যায় সেগুলো ডাক্তাররা বিভিন্ন চর্মরোগ, মেয়েলী সমস্যার জন্য প্রেসক্রাইব করেন এবং প্রেস্ক্রিপশন ছাড়া এধরনের সাপ্লিমেনট খাওয়ার ফলাফল কখনই ভালো হয় না।

primrose flower
এই হচ্ছে ইভিনিং প্রিমরোজ ...

চলুন দেখে নেই কীভাবে ত্বকের যত্নে ইভিনিং প্রিমরোজ তেল ব্যবহার করা যায়-

-   ইভিনিং প্রিমরোজ তেল একটি ভালো মানের ক্যারিয়ার অয়েল। মানে যারা বাদাম তেল/ অলিভ অয়েলের সাথে এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করেন তারা এটার সাথেও একইভাবে এসেনশিয়াল অয়েল মিক্স করে ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করতে পারবেন।

-   এই তেলে থাকা অত্যন্ত হাই ফ্যাটি এসিড, ওমেগা ৩ এবং ওমেগা ৬ লেভেল ত্বকের বিভিন্ন সমস্যার জন্য একে করে তুলেছে ওয়ান অফ দ্যা বেস্ট ফেসিয়াল অয়েলস...! এমন কি এটা অন্যান্য ফেসিয়াল অয়েল যেমন- পিওর বাদাম তেল অথবা আরগান অয়েল থেকে অনেক হালকা! যে কারণে অয়েলি স্কিনের জন্য এটা অন্যান্য তেল থেকে অনেক ভালো। এটার কনসিসটেনসি অ্যাভকাডো অয়েল অথবা রোজহিপ অয়েলের মতই লাইট, এবং স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথেই ত্বকের গভির স্তরে গিয়ে ড্যামেজ সারিয়ে তোলার গুণের কারনে সব ধরণের অরগানিক ফেসিয়াল অয়েল রেসিপিতে ইভিনিং প্রিমরোজ অয়েলের ব্যবহার লক্ষণীয়...

-   নিয়মিত ব্যবহারে ইভিনিং প্রিমরোজ অয়েল ত্বকের একজিমা, অতিরিক্ত ড্রাইনেস, চামড়া ওঠা, ত্বকের রিঙ্কল এবং ফাইন লাইনস, চোখের কালচেভাব এবং চোখের নিচের রিঙ্কল কমাতে অনেক বেশি কার্যকরী।

-   এছাড়াও দীর্ঘদিনের ব্যবহারে ত্বকে সূর্যের ক্ষতিকর প্রভাব কমিয়ে তারুণ্য ধরে রাখার জন্যও ইভিনিং প্রিমরোজ অয়েলের অনেক সুনাম আছে।

-   অরেগন স্টেট ইউনিভারসিটির রিসার্চে দেখা গেছে যে, ইভিনিং প্রিমরোজ অয়েল ব্যবহারে প্রমানিতভাবে ত্বকের ইনফ্লেমেটরি ড্যামেজ কমে। যেমন-সানবার্ন, একজিমা ইত্যাদি।

কোথায় পাবেন ইভিনিং প্রিমরোজ অয়েল?

আমাদের দেশে এখনও যেখানে সেখানে এই তেল পাওয়া যায় না। আগে সবসময়ই অরগানিক কোল্ড প্রেসড তেল অর্ডার দিয়ে আনিয়ে নিতে হত। কিন্তু এখন সাফ্যায়ার রেগুলার এই তেল তাদের কালেকশনে রাখার ট্রাই করছে। কাজেই যারা নিজেদের স্কিন কেয়ার রুটিনে ইভিনিং প্রিমরোজ অয়েল অ্যাড করতে চান তারা ধানমণ্ডি রাইফেলস স্কয়ার অথবা যমুনা ফিউচার পার্কের স্যাফায়ার শো রুম থেকে অথবা হোম ডেলিভারিতে ইভিনিং প্রিমরোজ অয়েল কালেক্ট করতে পারেন।

Maple houstics এর পিওর ইভিনিং প্রিমরোজ অয়েলের দাম পড়বে ১৯৫০ টাকা।

primrose

কীভাবে ব্যবহার করবেন ইভিনিং প্রিমরোজ অয়েল-

এই তেল সবচেয়ে ভালো কাজ করবে ২৫ থেকে এর উপরের বয়সি একটু ড্যামেজড স্কিনে। যাদের স্কিন রোজকার ঝঞ্ঝাটে এতটাই ড্যামেজড হয়ে গেছে যে মুখের ফাইন লাইন্সগুলো নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না তারা আর কোন কিছু চিন্তা না করে ইভিনিং প্রিমরোজ ইউজ করা শুরু করতে পারেন। নিচে এই ফেসিয়াল অয়েল ইউজ করার কিছু পদ্ধতি বলে দিচ্ছি-

১। অয়েলি স্কিনের জন্য-

অয়েলি স্কিনের জন্য পিওর তেলই যথেষ্ট। প্রতি রাতে ভালোভাবে ফেস ক্লিন করে হাতে জাস্ট এক ফোঁটা তেল নিয়ে মুখে হালকাচাপড় দিয়ে দিয়ে লাগাবেন। কোনভাবেই ত্বকের স্কিনে টেনে বা ঘসে লাগানোর চেষ্টা করবেন না। এই তেলই আপনার নাইট ক্রিমের কাজ করবে।

২। ড্রাই স্কিনের জন্য-

যাদের স্কিন অতিরিক্ত ড্রাই এবং সবসময় মুখের চামড়া টানটান লাগে এবং রিঙ্কল ফাইন লাইন্স নিয়ে ঝামেলায় আছেন তারা সবচেয়ে ভালো ফল পাবেন পিওর কাঠবাদাম তেলের সাথে প্রিমরোজ অয়েল ইউজ করলে।

১ ফোঁটা আমনড অয়েল এবং ১ ফোঁটা প্রিমরোজ অয়েল হাতের তালুতে নিয়ে দুই হাত ঘসে মুখের স্কিনে হালকা চাপড় দিয়ে তেল লাগিয়ে নিন।

৩। অ্যান্টি রিঙ্কল ফেসিয়াল অয়েল রেসিপি-

-১ টেবিল চামচ আমনড অয়েল

-১ টেবিল চামচ আভকাডো অয়েল

-১ চা চামচ ইভিনিং প্রিম রোজ অয়েল

-১ টি ভিটামিন ই ক্যাপ্সুলের তেল

সব একত্রে মিশিয়ে একটি অস্বচ্ছ বোতলে বা কৌটায় রেখে দিন এবং প্রতি রাতে ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে এটা ইউজ করুন। ত্বকের রিঙ্কল এবং ইরিটেসনের সমস্যায় ভালো ফল পাবেন। সাথে ত্বকের তারুণ্য বজায় থাকবে বহুদিন।

৪। আন্ডার আই সিরাম হিসেবে-

আগে চোখের নিচের কাল দাগের জন্য এই সিরামটি শেয়ার করেছিলাম। দেখে নিতে পারেন কীভাবে চোখের নিচের দাগ এবং ভাজ দূর করতে ইভিনিং প্রিমরোজ অয়েল ইউজ করতে হয়।

রোজকার ত্বকের যত্নে ইভিনিং প্রিমরোজ তেল অত্যন্ত উপকারি, এটা হালকা, ঝামেলা বিহীন, সাইড ইফেক্ট মুক্ত... পরিমানে লাগে খুবই অল্প এবং তারচেয়েও বড় কথা এটা কাজ করে!! তাই ট্রাই করে দেখতেই পারেন...

লিখেছেন – তাবাসসুম মুস্তারি মীম

সম্পর্কিত লেখা

চুল পড়া কমাতে ইভিনিং প্রিমরোজ অয়েল এর ৩ টি ব্যবহার!
চুলের যত্ন

চুল পড়া কমাতে ইভিনিং প্রিমরোজ অয়েল এর ৩ টি ব্যবহার!

আমাদের সবারই কম-বেশি চুল পড়ার অভিজ্ঞতা রয়েছে। অনেক ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার ব্যাপারটি ক্ষণস্থায়ী হলেও কিছু ক্ষেত্রে সেটা পার্মানেন্ট হয়ে দাঁড়ায়। অনেক স...

অ্যান্টি-ডার্ক সার্কেল আই সিরাম ও জেল কিভাবে বানাবেন?
ত্বকের যত্ন

অ্যান্টি-ডার্ক সার্কেল আই সিরাম ও জেল কিভাবে বানাবেন?

চোখের নিচের বিরক্তিকর ডার্ক সার্কেল নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত থাকি, তাই না? নিয়মিত ঘুম না হওয়া, টিভি বা কম্পিউটার স্ক্রিনের খুব কাছ থেকে দেখা, মা...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

আরও পড়ুন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?
চুলের যত্ন

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?

‘স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে প্রতি সপ্তাহে চুলে তেল দিন। চুল ময়েশ্চারাইজড রাখতে তেলের জুড়ি নেই!’ কথাগুলো খুব পরিচিত তাই না? কোকোনাট, অলিভ, অ্যাভোকাডো, ক...

…