ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার

sub-editor · Jul 29, 2016 · 1 min read

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার

সকাল বিকাল সন্ধ্যা কখন আমরা চা পান না! অনেকে তো আমরা আছি একাজে সেকাজে-নানা অজুহাতে চা না হলে চলেই না। এই লক্ষ লক্ষ কাপ চা পান করার পর এই সিদ্ধ চা পাতা কি করছি আমারা? ফেলেই তো দিচ্ছি। এই ফেলনা জিনিসটিকে নিয়েই আজ লিখব। কি করতে পারি আমারা এই চা পাতা দিয়ে।

 [picture]

নানারকম কাজে আমরা চা পাতা ব্যবহার করতে পারি। আপনার চোখের চারপাশে কালো দাগ। এত সুন্দর চোখের চারপাশে কালো দাগের কারণে চোখের সৌন্দর্যটাই তো দেখা যাচ্ছে না। আসুন চা পাতা ব্যবহার করি। চা পান করার সময় যদি আপনি টি ব্যাগ ব্যবহার করেন তবে চা পান করার পর টি ব্যাগটি ফেলে না দিয়ে রেখে দিন। পরে সময় সুযোগ মত দু’চোখের পাতার উপরে দিয়ে কিছুক্ষন চুপচাপ শুয়ে থাকুন। এই চা পাতা আপনার চোখের চারপাশের কালো দাগ দূর করবে। যাদের চোখের চারপাশে ফোলা ভাব থাকে তারা যদি এটি নিয়মিত ব্যবহার করেন –অনেক সুফল পাবেন।

  • শুষ্ক ত্বকের জন্য রয়েছে গ্রিন টি। ঠাণ্ডা  চা পাতা মুখের ত্বকের উপরে দিয়ে ম্যাসাজ করুন । ত্বক যেমন পরিস্কার হবে তেমনি ত্বক হবে আদ্র আর উজ্জ্বল।
  • আপনার ব্যবহার করার পর টি ব্যাগ আপনার কিচেন বিনের নিচে কয়েকটা রেখে দিন। কিচেন বিন থেকে দুর্গন্ধ বের হবে না। তবে ভিজা টি ব্যাগ রাখবেন না। টি ব্যাগ শুকিয়ে তারপর বিনে রাখবেন। আপনার ঘরের দুর্গন্ধ দূর করতেও টি ব্যাগ কার্যকরী। ফ্রিজের ভিতর কয়েকটি শুকনো টি ব্যাগ রেখে দিলে ফ্রিজে দুর্গন্ধ হবে না বরং ফ্রিজের ভিতর ফ্রেশ থাকবে।
  • আদা, রসুন বা মাছ ধরার পর আপনার হাতে একটি বিশ্রী গন্ধ হয়। তাই এসব জিনিস ব্যবহারের পর টি ব্যাগ হাতে ঘষে হাত ধুয়ে ফেলুন। দেখবেন হাতের গন্ধ অতি সহজেই দূর হয়ে গেছে।
  • চুলের যত্নেও চা পাতার জুড়ি নেই। চুলে সিদ্ধ চা লাগিয়ে কিছুক্ষন পর শ্যাম্পু করে ফেলুন । চুল অনেক বেশি ঝরঝরে আর মসৃণ থাকবে।সাথে সাথে উজ্জলতাও পাবেন।
  • ঘরের আয়না ঝকঝকে রাখতে টি ব্যাগের ব্যবহার অতুলনীয়। ব্যবহৃত টি ব্যাগ দিয়ে আয়না ঘষে পরিস্কার করুন দেখবেন আয়না চকচক করছে।
  • পোকা কামড়ালে বা কোথাও শরীরে ছোট রাশ উঠলে ভিজা টি ব্যাগ ক্ষত স্থানে লাগান । আরাম হবে।
  •  গাম এ ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পরলে  ঠাণ্ডা টি ব্যাগ ক্ষতস্থানে লাগান। রক্ত পড়া বন্ধ হবে আবার দাতের মাড়ি বা গামের ও আরাম লাগবে।
  • ব্রণ দূর করতেও টি ব্যাগ বহুল প্রচলিত একটি ঔষধ। চা পাতা ফুটিয়ে সে লিকার এর ঠাণ্ডা পানি দিয়ে নিয়মিত মুখে ধুয়ে ফেলুন।  ত্বকে ব্রনের নিরাময় হবে।
  • মোজা ব্যবহারে যাদের পায়ে দুর্গন্ধ হয় তারা প্রতিদিন চা এর পানিতে ২০ মিনিট  পা ভিজিয়ে রাখবেন এরপর ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ফেলবেন। ছেলে মেয়ে সবার জন্যই প্রযোজ্য । পায়ের পাতার দুর্গন্ধ থাকবে না।
  • আপনার ছোট বারান্দার বাগানে গাছের পুষ্টির জন্য এই টি ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যবহার করা টি ব্যাগ ছিড়ে চা পাতা গুলি গাছের গোঁড়ায় ছড়িয়ে দিন। সার হিসেবে কাজ করবে আর তরতাজা হয়ে উঠবে আপনার ছোট শখের বাগান।
ছবি - মোর.কম লিখেছেন - রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

আরও পড়ুন

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

[topbanner] ঈদের জমজমাট কেনাকাটা তো শুরু হয়ে গেছেই পাশাপাশি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও তো দরকার। পোশাকের সাথে বাকি সব মানানসই না হলে কি চলে?...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?
বেড়ানো

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?

ভ্রমণে আপনি একা যান অথবা সাথে অন্য কেউ যাক, নিজের জিনিসপত্র তো সঙ্গে নিতেই হবে। বেড়াতে যাওয়া বা কাজের প্রয়োজনে বাইরে যাওয়া- যেটাই হোক না কেনো ব্যা...

…