এই বর্ষায় পায়ের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Jun 24, 2013 · 1 min read

এই বর্ষায় পায়ের যত্ন

যাদেরকে এই বর্ষায় ঘর ছেড়ে বাইরে বের হতেই হয় তাদের অনেকেরই নিত্যসঙ্গী হলো নোংরা এবং পায়ে বাজে গন্ধ। কিন্তু কাজ ফেলে তো আর ঘরে বসে থাকা যায়না তাই নিজেই বাইরে থেকে এসে একটু সময় দিন আপনার পা দুটোকে এবং পায়ের সঠিক যত্ন নিন, তাহলেই মিলবে এই সমস্যার থেকে মুক্তি আর এর সাথে তো আমাদের টিপস আপনাদের জন্য রয়েছেই। তাহলে এক্ষুনি জেনে নিন কিভাবে এই বর্ষায় নিবেন পায়ের যত্ন -

০১. বাইরে থেকে এসেই পা গুলোকে যথা সম্ভব শুকনো রাখার চেষ্টা করবেন বিশেষত বুড়ো আঙ্গুলের ফাঁক গুলোতে পানি আঁটকে আছে কিনা চেক করুন ভাল ভাবে।

০২. জীবাণুনাশক দিয়ে পা ধুয়ে ফেলুন বাইরে থেকে এসে।

০৩. আপনার পরনের জুতো জোড়া অবশ্যই পরিষ্কার করবেন এবং পরবর্তীতে পায়ে গলানোর আগে ওগুলো পর্যাপ্ত বাতাসে শুকিয়ে নিবেন। স্যান্ডেল পরলে সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করবেন।

০৪. গরম জলে ভিনেগার মিশিয়ে পা দুটোকে ডুবিয়ে রাখতে পারেন। আরামের সাথে সাথে ব্যাকটেরিয়া-ও চলে যাবে।

০৫. যারা অফিস করেন তারা অফিসে একজোড়া এক্সট্রা জুতো ও মোজা রাখার চেষ্টা করবেন তাতে করে একজোড়া ভিজে গেলেও যেন আরেক জোড়া ইউজ করতে পারেন।

০৬. কখনো ভেজা জুতো পরবেন না বিশেষত বর্ষায় ভেজা জুতো থেকেও আপনার পায়ে অথবা নখে ইনফেকশন দেখা দিতে পারে।

০৭. সপ্তাহে একদিন ঘরে বসেই পেডিকিওর করে নিতে পারেলে ভাল, বর্ষায় তাহলে পা গুলো ভাল থাকবে।

০৮. যাদের খুব তাড়াতাড়ি পায়ে ইনফেকশন দেখা দেয় তারা মোজা বা জুতো পরার আগে ফাঙ্গাস রোধক পাউডার দিয়ে নিতে পারেন।

০৯. পা পরিষ্কার করার সময় নখকে অবহেলা করবেন না, নখের কোণায় জমে থাকা কাঁদা ঠিকমতো পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন দেখা দিতে পারে।

১০. বর্ষায় পায়ের নখ ছোট রাখার চেষ্টা করুন তাতে পা পরিস্কারেও সুবিধা হবে আবার ইনফেকশনেরও সম্ভাবনা কমে যাবে।

১১. সুতির মোজা পরুন আরামের সাথে সাথে পায়ের-ও সুরক্ষা দিবে।

১২. পেডিকিওর করতে না চাইলে কমপক্ষে পা গুলোকে গরম লবণ জলে ডুবান এবং নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।

১৩. পায়ে বিভিন্ন ধরনের কসমেটিকস না মেখে রাতে ঘুমাতে যাবার আগে অলিভ অয়েল মেখে ঘুমাতে যান, সকালেই পাবেন বেশ নরম তুলতুলে একজোড়া পা।

১৪. যাদের পা এই সময়েও ফাটে তারা নেচার সিক্রেট এর ফুট ক্রিমটা ইউজ করে দেখতে পারেন ৫ দিনেই পা ফাটা চলে যাবে।

Foot_Cream_35ml__43204.1331089581.1280.1280

একটুখানি সতর্ক হয়ে চললে কিন্তু এই বর্ষায়ও আপনার পা দুখানি থাকবে বেশ ফিটফাট, তাই কষ্ট করে হলেও দিনের একটু সময় দিন আপনার পা দুটোকে। কষ্টটা সার্থক মনে হবে কিছুদিন বাদেই।

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ ইন্টারনেট

সম্পর্কিত লেখা

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

বিউটি টিপস

বর্ষায় সৌন্দর্যচর্চা | রোদ-বৃষ্টিতে সুন্দর থাকুন ১৫টি ঘরোয়া টিপস মেনে

এই রোদ উঠছেতো আবার বৃষ্টি পড়ছে। এ রকম আবহাওয়ার মধ্যেই সারা দিন ছোটাছুটি করতে হয়। ফলে ত্বক অনেকাংশেই নাজুক হয়ে পড়ে, নির্জীব দেখায়। বাড়িতে ও বাইর...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

[topbanner] ঈদের জমজমাট কেনাকাটা তো শুরু হয়ে গেছেই পাশাপাশি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও তো দরকার। পোশাকের সাথে বাকি সব মানানসই না হলে কি চলে?...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

হাই হিলের ক্ষতিকর দিক
ফ্যাশন

হাই হিলের ক্ষতিকর দিক

হাই হিল ফ্যাশান সচেতন নারীদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কথা অনস্বীকার্য যে হাই হিল পরলে অনেক বেশি স্মার্ট এবং ট্রেণ্ডী দেখায়। তবে সত...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

…