জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

দিতি আহমেদ · Aug 27, 2019 · 1 min read

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুললেই তো সর্বনাশ! পায়ের দুর্গন্ধে আশেপাশের মানুষের কাছে লজ্জিত হতে হবে। তাই মন খারাপ করে ভাবছেন- "কেন আমার পায়েই এমন বিশ্রী দুর্গন্ধ হয়!" অনেকেই এই সমস্যায় ভোগেন। কিন্তু এই সমস্যাটি কেন হয়? এ থেকে মুক্তির উপায় কী? এই সমস্যা আমাদের যতটা কষ্ট দেয় বা ভাবায়, আসলে এটা তেমন কোনো বড় সমস্যাই না। অল্প কিছু টিপস জানলেই এই বিরক্তিকর সমস্যা থেকে বাঁচা সম্ভব। চলুন  জেনে নেই, জুতার দুর্গন্ধ কেন হয় এবং কী করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে বিস্তারিত।

জুতা থেকে দুর্গন্ধ কেন হয়? 

পায়ের দুর্গন্ধ হওয়ার মূল কারণ পা ঘেমে যাওয়া এবং এই ঘামের কারণে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আর এই ব্যাকটেরিয়া থেকেই বিশ্রী দুর্গন্ধ হয়। যাদের পা খুব বেশি ঘামে তাদেরকে এই সমস্যায় বেশি পড়তে হয়। দুর্গন্ধ হওয়ার কারণে জুতা খোলার সাথে সাথেই এই বিশ্রী দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। যা নিজের জন্য লজ্জাজনকতো বটেই, অন্যান্যদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয়। এই অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে আমরা চাইলেই খুব সহজে মুক্তি পেতে পারি।

shoe bad smell

জুতার দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় 

ঘরে বসে এবং সম্পূর্ণ বাসায় থাকা কিছু জিনিস ব্যবহার করলেই জুতার দুর্গন্ধের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। চলুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিগুলোর সম্পর্কে-

১) বেকিং সোডা

দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর একটি উপায় হচ্ছে বেকিং সোডা। জুতা বা মোজা খুলে রাখার পর কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারারাত রেখে দিন। অথবা পুরাতন সুতি কাপড় কিংবা মোজার ভেতরে বেকিং সোডা রেখে গিঁট বেঁধে সারারাত রেখে দিন। পরদিন ব্যবহারের পূর্বে বেকিং সোডা ফেলে দিয়ে তারপর ব্যবহার করুন।

২) ভিনেগার

ভিনেগার ব্যবহারের ফলে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয় ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এর জন্য যে কোনো ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার। একটি পাত্রে ৬/৮ কাপ গরম পানি নিয়ে নিন। এরপর এর মধ্যে ১/২ কাপ ভিনেগার মিশিয়ে নিন এবং এই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন ১০/১৫ মিনিট। এরপর সাবান দিয়ে পা ধুয়ে ফেলুন যেন পায়ে ভিনেগারের গন্ধ না থাকে।

৩) টি ব্যাগ 

জুতার ভেতরে টি ব্যাগ রেখে দিন। এটি ব্যাকটেরিয়া জন্মাতে বাঁধা দেয়। প্রথমে ফুটন্ত পানিতে টি ব্যাগ কয়েক মিনিট রেখে দিন। এরপর এটিকে তুলে ঠান্ডা হলে জুতার মধ্যে রেখে দিন এক ঘণ্টা। এরপর টি ব্যাগটি ফেলে দিন। জুতার দুর্গন্ধ নিয়ে আর ভাবতে হবে না।

জুতার দুর্গন্ধ দূর করতে টি ব্যাগের ব্যবহার

৪) কমলার খোসা

জুতার দুর্গন্ধ দূর করতে জুতার মাঝে কয়েকটি কমলার খোসা সারারাত রেখে দিন। কমলার খোসা সমস্ত দুর্গন্ধ শুষে নিবে। ব্যবহারের পূর্বে খোসাগুলো ফেলে ব্যবহার করুন।

৫) বেবি পাউডার

বেবি পাউডার জুতার দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর। জুতা পায়ে দেয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়।

৬) ফেব্রিক সফেনার সিট

জুতার দুর্গন্ধ দূর করার আরও একটি সহজ ও কার্যকরী উপায় হচ্ছে ফেব্রিক সফেনার সিট। সারারাত এক টুকরো ফেব্রিক সফেনার সিট (fabric softener sheet) জুতার মধ্যে রেখে দিন। এরপর সিটটি বের করেই জুতাটি ব্যবহার করতে পারবেন!

জুতার দুর্গন্ধ দূর করতে লবঙ্গ

৭) লবঙ্গ

এক টুকরো কাপড়ের ভেতর অথবা পুরানো মোজায় কয়েকটি লবঙ্গ রেখে গিঁট বেঁধে রেখে দিন সারারাত। আপনার জুতার দুর্গন্ধ দূর হবে সহজেই। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাওয়া যায়।

এই তো জেনে নিলেন, কীভাবে ঘরোয়া উপায়ে কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে সহজেই মুক্তি পাওয়া যায় জুতার দুর্গন্ধ থেকে। তবে আর দেরি কেন? যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে নিজেকে মুক্তি দিন এই সমস্যা থেকে। চেষ্টা করবেন পা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। যাদের প্রচুর পা ঘামে, তারা পা ধোয়ার সাথে সাথে পা মুছে ফেলুন। আর ঘাম  যেন কম হয় সেজন্য কর্পূরের পানিতে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে পায়ের যে ঘাম হয়, তা আস্তে আস্তে কমে আসবে। উপরের পদ্ধতি অনুসরণের পাশাপাশি জুতা মোজা পড়ার আগে পা ভালো করে ধুয়ে-মুছে সামান্য বেবি পাউডার ব্যবহার করুন সবসময়। তারপর জুতা মোজা পায়ে দিন। আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে।

  ছবি- সাটারস্টক  

Products in this article

Himalaya Baby Powder

Himalaya Baby Powder

(5)
100gm
৳ 125.00

সম্পর্কিত লেখা

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!
সুস্থতা

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!

নিঃশ্বাস অথবা মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত? এই সমস্যা আপনার একার নয়। এটি আমাদের সামাজিক জীবনের জন্য একটি বাঁধা হিসেবে দাঁড়াতে পারে। এই সমস্যার জন্য...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!
বিউটি টিপস

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি যেমন ব্যায়াম বা গরমের সময়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় এক্সেস সোয়েটিং বা ঘাম হয়। ঘ...

আরও পড়ুন

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়
সুস্থতা

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়

ভ্যাজাইনা বা গোপন অঙ্গে দুর্গন্ধ অনেকেরই হয়ে থাকে। এটি অনেক বিব্রতকর একটি সমস্যা। সাধারণত মেয়েদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এটি এতোটাই বিব্রতকর সমস্য...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়
লাইফ স্টাইল

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়

অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মত...

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!
ত্বকের যত্ন

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!

বগলের দুর্গন্ধ দূর করতে এবং কাজের ব্যস্ততার মাঝে সারাদিনের সতেজতা ধরে রাখতে, বাসা থেকে বের হওয়ার আগে অনেকেই গোসল করে নেন। এরপরও প্রায়শই দুর্গন্ধযুক্...

ঘরোয়া উপাদানে দূর করুন ম্যাটরেস এর দুর্গন্ধ!
গৃহসজ্জা

ঘরোয়া উপাদানে দূর করুন ম্যাটরেস এর দুর্গন্ধ!

নিজের যত্ন তো নেওয়া হল এখন ঘরের যত্ন নেওয়া প্রয়োজন। কেননা আমাদের সৌন্দর্যের পিছনে আমাদের আশেপাশের পরিবেশ বড় ভুমিকা রাখে,আর তার চেয়েও প্রয়োজন পরিমি...

…