বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!

তটিনী · May 16, 2013 · 1 min read

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!

বগলের দুর্গন্ধ দূর করতে এবং কাজের ব্যস্ততার মাঝে সারাদিনের সতেজতা ধরে রাখতে, বাসা থেকে বের হওয়ার আগে অনেকেই গোসল করে নেন। এরপরও প্রায়শই দুর্গন্ধযুক্ত বগলের (under arm) জন্য লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। গরম আবহাওয়া ও কর্মব্যস্ত থাকার ফলে ঘেমে গিয়ে আন্ডার আর্ম থেকে বিশ্রী ঘামের গন্ধ বের হয়। পাউডার, বডি-স্প্রে (Body spray) ব্যবহার করেও সব সময় এই বগলের দুর্গন্ধ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। তবে একটু সচেতন হলে, বাসায় বসেই সঠিক যত্নের মাধ্যমে আন্ডার আর্ম রাখা যায় দুর্গন্ধহীন।

বগলের দুর্গন্ধ দূর করার ন্যাচারাল সল্যুশন

১. বেকিং সোডা

বগলের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা - shajgoj.com

বেকিং সোডা ময়লা দূর করার জন্য অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও আন্ডার আর্মের ঘামে যে ক্ষতিকর ব্যকটেরিয়া থাকে, তা বেকিং সোডা ব্যবহার করে প্রতিরোধ করা যায়। এটি অনেকটা ট্যালকম পাউডারের-মতো কাজ করে। তাই ঘাম হলেও সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় না ।

কিভাবে করবেন ব্যবহার?

প্রথমে সাবান দিয়ে ভালোমতো বগল পরিষ্কার করে নিয়ে একটি তোয়াল দিয়ে মুছে ফেলুন । তারপর সেখানে শুষ্ক বেকিং পাউডার ব্যবহার করুন ।

২. তুলসি পাতা

তুলসি পাতা দিয়ে বানানো চা প্রাকৃতিকভাবে অতিরিক্ত ঘাম হওয়া থেকে রক্ষা করে। প্রতিদিন এই চা পান করলে ঘাম কম হবে এবং ঘামে দুর্গন্ধ হবে না। তবে তুলসি পাতার চা দিয়ে বগল পরিষ্কার করলেও ভালো উপকার পাওয়া যায়।

কিভাবে করবেন ব্যবহার?

প্রথমে অল্প পরিমাণ তুলোর বল ঠাণ্ডা তুলসি পাতার চায়ে ভিজিয়ে নিয়ে  বগলে হালকা ঘষে লাগান। এক পরতা চা লাগানোর পর না শুকানো পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর আবার একই স্থানে চায়ে ভেজানো তুলো হালকাভাবে ঘষে লাগান। শেষে শুকিয়ে আসলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

৩. শালগমের রস

  আশ্চর্যজনক হলেও সত্যি যে শালগমের রস ব্যবহারের মাধ্যমে ঘামের বিশ্রী গন্ধ থেকে রক্ষা পাওয়া যায়। এটির রস ব্যবহার করলে অন্তত দশ ঘন্টার জন্য আপনার বগলের ঘাম থেকে বিশ্রী গন্ধ ছড়াবে না।

কিভাবে করবেন ব্যবহার?

শালগমের রস তুলার বলে নিয়ে আন্ডার আর্মে আলতো করে লাগান। ৫ মিঃ ম্যাসাজ-এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. চন্দন কাঠের গুঁড়ো

 

মোহনীয় সৌরভের জন্য চন্দন কাঠের জনপ্রিয়তা সব সময়ের মতো এখনো লক্ষ্য করা যায়। এটি দুর্গন্ধহীন আন্ডার আর্ম পেতে  খুবই কার্যকরী ন্যাচারাল সল্যুশন।

কিভাবে করবেন ব্যবহার?

চন্দন কাঠ গুঁড়ো করে বগলে লাগান এবং প্রতিমূহুর্ত  থাকুন সতেজ।

৫. অ্যাপল সাইডার ভিনেগার

 

আপেল সাইডার ভিনেগার এমন একটি ভিনেগার যা তৈরি হয় আপেলের রস দিয়ে এবং অ্যাসিডিক হওয়ার কারণে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে আন্ডার আর্মকে দুর্গন্ধমুক্ত রাখরে পারে। ডিওডোরেন্ট-এর বিকল্প হিসেবে আপেল সাইডার ভিনেগার ব্যবহার করে প্রাকৃতিকভাবে আন্ডার আর্মকে সুরভিত রাখুন ।

৬. লেবুর রস

 

অ্যাসিডিক বৈশিষ্ট্যের জন্য লেবুর রস আন্ডারামকে রাখে দুর্গন্ধহীন। এছাড়াও এই রস নিয়মিত ব্যবহার করলে আন্ডার আর্মের কালো দাগ ধীরে ধীরে কমে যায়।

৭. গোলাপ জল

 

গোলাপের মন মাতানো সৌরভের জন্য সৌন্দর্য সচেতন মানুষ সৌন্দর্যচর্চার অংশ হিসেবে বহুকাল থেকেই গোলাপ জল ব্যবহার করে আসছেন । তুলোর বল গোলাপ জলে ভিজিয়ে তা বগলে লাগিয়ে রাখুন। আন্ডারআর্মের ত্বককে মসৃণ ও কোমল রাখতে, বডি-স্প্রে ব্যবহারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করুন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

সব সময় ত্বক পরিষ্কার রাখলে এবং হাওয়া চলাচল করতে পারে এমন জামা পড়লে ঘামের দুর্গন্ধ হয় না। এছাড়াও সুতি কাপড়ের জামা পরার চেষ্টা করুন। কারন অন্য কাপড়ের চেয়ে সুতি কাপড় খুব দ্রুত ঘাম শুষে নেয়, যার ফলে দুর্গন্ধ কম হয় । কর্মব্যস্ততার মাঝেও সময় বের করে নিজের যত্ন নিন এবং বগলের দুর্গন্ধ দূর করে লজ্জাজনক পরিস্থিতি এড়িয়ে সতেজ থাকুন প্রতিদিন ।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইম...

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা
সুস্থতা

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা

চা অনেকেরই প্রিয় একটি পানীয়। অনেকে শুধু অভ্যাসের বশেও চা পান করেন। কিন্তু এই চা-ই যদি আপনার স্ট্রেস কমাতে পারে বা ওজন কমানোর মত দারুণ সব কাজ করতে পারে...

আরও পড়ুন

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!
সুস্থতা

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!

নিঃশ্বাস অথবা মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত? এই সমস্যা আপনার একার নয়। এটি আমাদের সামাজিক জীবনের জন্য একটি বাঁধা হিসেবে দাঁড়াতে পারে। এই সমস্যার জন্য...

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!
বিউটি টিপস

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি যেমন ব্যায়াম বা গরমের সময়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় এক্সেস সোয়েটিং বা ঘাম হয়। ঘ...

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়
সুস্থতা

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়

ভ্যাজাইনা বা গোপন অঙ্গে দুর্গন্ধ অনেকেরই হয়ে থাকে। এটি অনেক বিব্রতকর একটি সমস্যা। সাধারণত মেয়েদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এটি এতোটাই বিব্রতকর সমস্য...

অনলাইনে আন্ডার গার্মেন্টস কেনার সময় খেয়াল রাখুন ৩টি বিষয়
অন্তর্বাস ১০১ | Lingerie 101

অনলাইনে আন্ডার গার্মেন্টস কেনার সময় খেয়াল রাখুন ৩টি বিষয়

বয়ঃসন্ধিকালে যখন শারীরিক পরিবর্তন আসে, তখনই অন্তর্বাস ব্যবহার করা শুরু করতে হয়। মা, বড় বোন কিংবা ভাবী, প্রথম এই ব্যাপারে তারা-ই এগিয়ে আসে। ব্রা সাইজ...

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

…