বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

লীলাবতী লিমা · May 06, 2013 · 1 min read

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইমিংসুট পরতে গেলে অথবা পার্লারে বিভিন্ন ট্রিটমেন্ট নিতে গেলেও বিব্রত অবস্থায় পড়তে হয়। কীভাবে বগলের কালো দাগ দূর করে এ  অবস্থা থেকে মুক্তি পাবেন তা জানার আগে এর কারণ জেনে নিন।

আন্ডার আর্ম বা বগলের কালো দাগ হওয়ার কারণ

 ১. সেভিং

বগলের কালো দাগ হয় সেভিং এ - shajgoj.com

যখন আপনি আনডার আর্ম বা বাহুর নিচে রেজার ব্যবহার করেন তখন শুধুমাত্র ত্বকের উপরের লোমটুকুই কাটতে পারেন। গোঁড়াসহ লোম উঠে আসে না। তাই একটা কালো কালো ভাব থেকে যায়। একই অবস্থা anne french বা veet নামক লোম দূর করা ক্রিম এর ক্ষেত্রেও ঘটে। যা শুধুমাত্র লোমগুলোকে ত্বকের সার্ফেস থেকে দূর করে। এর গোঁড়া থেকে দূর করতে পারে না। এজন্য আন্ডার আর্ম বা বাহুর নিচের লোম দূর করার জন্য ওয়াক্সিং ভালো, কারণ এটি চুলের গোঁড়াসহ তুলে আনে।

২. মৃত কোষ

আন্ডার আর্ম এর ত্বকের মৃত কোষ জমা হয়ে সেই অংশ কালো করতে পারে। এজন্য এই মরা কোষগুলো দূর করা প্রয়োজন ।এই মরা কোষ দূর করার জন্য আপনি স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে স্ক্রাবটি যেন ল্যাকটিক এসিড সমৃদ্ধ হয় ।

৩. অতিরিক্ত ডিওডোরেন্ট বা এন্টিপারস্পাইরেন্ট ব্যবহারের ফলে

এটা বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে যে ডিওডোরেন্ট এ যেসব কেমিক্যাল থাকে তা আন্ডার আর্ম বা বাহুর নিচ কালো হওয়ার জন্য দায়ী। এই সব ডিওডোরেন্ট পিগমেন্টেশন করে যা কালো দাগ করে। এই সমস্যা থেকে মুক্তির জন্য সেনসিটিভ ত্বকের জন্য তৈরি ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন অথবা প্রাকৃতিক পদ্ধতিতে আন্ডার আর্ম বা বাহুর নিচের গন্ধ দূর করতে পারেন।

৪. ফ্রিকশন বা ঘর্ষণ

যখন খুব টাইট পোশাক পরি তখন কাপড়ের সাথে আন্ডার আর্ম বা বাহুর নিচের ত্বকের ঘর্ষণের কারণে কালো দাগ হতে পারে। এজন্য খুব টাইট পোশাক না পরে কিছুটা ঢিলেঢালা পোশাক পরা উচিৎ। পোশাক এমন হতে হবে যা গরমে আরামদায়ক এবং যার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে।সাধারণত যাদের আন্ডার আর্ম বা বাহুর নিচে চর্বি বা মেদ থাকে তাদের কাপড়ের সাথে ঘর্ষণটা বেশী হয় ফলে কালো হয়ে যায় জায়গাটা। তাই ওজন কমালে কিছুটা উপকার হবে ।

৫. বংশগত কারণ ও জন্মনিয়ন্ত্রণ বড়ি

মাঝে মাঝে বংশগত কারণেও আন্ডার আর্ম বা বাহুর নিচ কালো হয়। অতিরিক্ত ওজন এবং হরমোনের কারণে অথবা জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণেও কালো হয়ে যায় আন্ডার আর্ম বা বাহুর নিচ। এজন্য এই সকল সমস্যা হলে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিন। কারণ এই সকল সমস্যা আপনার শরীরে আন্ডার আর্ম বা বাহুর নিচ কালো করার চেয়েও আরও ভয়াবহ সমস্যার জন্ম দিবে ।

৬. ডায়াবেটিস

এটির কারণেও আন্ডার আর্ম বা বাহুর নিচটা কালো হয় কারণ এর জন্য পিগমেন্টেশন হয় যা আমরা অনেকেই জানি না। তাই ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে রাখা দরকার ।

আন্ডার আর্ম বা বগলের কালো দাগ থেকে মুক্তির উপায়

১. ওয়াক্সিং অথবা ইলেক্ট্রোলাইসিস

 

আন্ডার আর্ম বা বাহুর নিচ কালো হওয়ার সবচেয়ে বড় কারণ সেভিং অথবা হেয়ার রিমুভিং ক্রিম। এজন্য ওয়াক্সিং করুন। যদিও এটা আপনাকে কিছুটা ব্যাথা দিবে।কিন্তু এর মাধ্যমে চুল গোঁড়াসহ উঠে আসবে এবং এতে করে আপনার আন্ডার আর্ম বা বাহুর নিচ হবে ফর্সা। এটি এক্সফোলিইয়েটিং হিসেবেও কাজ করে। যারা আন্ডার আর্ম বা বাহুর নিচের লোম থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে চান তারা ইলেক্ট্রোলাইসিস করতে পারেন। এটি একটি স্থায়ী পদ্ধতি। সময়ের সাথে আস্তে আস্তে কালো দাগ চলে যাবে ।

২. ফর্সাকারী মাস্ক

কালো আন্ডার আর্ম বা বগলের কালো দাগ দূর করার জন্য ঘরে বসেই তৈরি করতে পারেন মাস্ক।

উপকরণ

  • আধা চা চামচ লবণ
  • ১/৩ কাপ জনসন বেবি পাউডার ।

পদ্ধতি: উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।যতক্ষণ নরম একটি মিশ্রণ না হয়।এটি আপনার আন্ডার আর্ম বা বাহুর নিচে লাগিয়ে ৩০ মিনিট রাখুন।এরপর ধুয়ে ফেলুন আর ভালো ফলাফল দেখুন প্রথম বার ব্যবহারেই ।এটি প্রতিবার ওয়াক্সিং এর পর পরই আপনার আন্ডার আর্ম বা বাহুর নিচে লাগাবেন ।

৩. লেবুর রস

এটি একটি খুবই উপকারী পদ্ধতি। গোসলের আগে লেবু কেটে আন্ডার আর্ম বা বাহুর নিচে ঘষতে হবে। লেবু ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। গোসলের পর ত্বক নরম করার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম লাগান ।

৪. আলু এবং শসা

বগলের কালো দাগ থেকে মুক্তি পেতে আলুর রস - shajgoj.com

আলু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে । আলু পাতলা করে কেটে আন্ডার আর্ম বা বাহুর নিচে ঘষতে পারেন বা আলুর রস বের করেও লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। একইভাবে শশা ব্যবহার করতে পারেন।

৫. জাফরান মিশ্রণ

এক চিমটি জাফরান ২ চামচ দুধে অথবা ক্রীমে মিশিয়ে শোবার সময় আন্ডার আর্ম বা বাহুর নিচে লাগান। পরদিন সকালে ধুয়ে ফেলুন। এটি শুধু বাহুর নিচের অংশ কে ফর্সাই করে না, জার্ম ও ব্যাকটেরিয়াও ধ্বংস করে।

৬. ডিওডোরেন্ট কম পরিমাণে ব্যবহার করুন

প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শরীরের গন্ধ কিছুদিনের জন্য দূর করুন। বেকিং সোডা অল্প পানিতে দিয়ে আন্ডার আর্ম বা বাহুর নিচটা ধুয়ে ফেলুন। ডিওডোরেন্ট সরাসরি শরীরে না লাগিয়ে কাপড়ে লাগান ।

৭. চন্দন ও গোলাপজল

  চন্দন ও গোলাপজল একসাথে মিশিয়ে লাগান। চন্দন এর ফর্সাকারী উপাদান দিয়ে ফর্সা করবে আর গোলাপ জল ত্বক রাখবে ঠান্ডা আর নরম।

৮. ফর্সাকারী স্ক্রাব

সেনসিটিভ ত্বকের জন্য তৈরি স্ক্রাব যেমন, nivea , st lves & everyouth স্ক্রাব ব্যবহার করতে পারেন।

জানলেন তো কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো রং দূর করবেন। এবার তাহলে আর ভয় কিসের? দূর করুন কালো দাগ! নিজেকে করে তুলুন আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী।

 ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা
ফিটনেস

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা

কোনো দাওয়াতের আগে মনে হলো ছোট হাতার ব্লাউজ দিয়ে শাড়ি পরবেন, অথবা দোকানে গিয়ে ছোট হাতার কোন জামা দেখে খুব পছন্দ হয়ে গেলো বা হয়তো গরমের দিনে একটু ছোট হা...

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!
ত্বকের যত্ন

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!

বগলের দুর্গন্ধ দূর করতে এবং কাজের ব্যস্ততার মাঝে সারাদিনের সতেজতা ধরে রাখতে, বাসা থেকে বের হওয়ার আগে অনেকেই গোসল করে নেন। এরপরও প্রায়শই দুর্গন্ধযুক্...

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

ওজন কমিয়ে বডি শেইপ ফিরে পাওয়ার উপায়!
ফিটনেস

ওজন কমিয়ে বডি শেইপ ফিরে পাওয়ার উপায়!

একবার আপনার ওজন হ্রাস হয়ে গেলেই কিন্তু আপনার শরীরের সঠিক শেইপ ফিরে আসে না। চামড়ার নিচের বাড়তি ফ্যাট কমে যাওয়ার কারণে চামড়া ঝুলে পড়ে। যার কারণে ওজন কম...

আরও পড়ুন

অনলাইনে আন্ডার গার্মেন্টস কেনার সময় খেয়াল রাখুন ৩টি বিষয়
অন্তর্বাস ১০১ | Lingerie 101

অনলাইনে আন্ডার গার্মেন্টস কেনার সময় খেয়াল রাখুন ৩টি বিষয়

বয়ঃসন্ধিকালে যখন শারীরিক পরিবর্তন আসে, তখনই অন্তর্বাস ব্যবহার করা শুরু করতে হয়। মা, বড় বোন কিংবা ভাবী, প্রথম এই ব্যাপারে তারা-ই এগিয়ে আসে। ব্রা সাইজ...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

চোখের নিচে ডার্ক সার্কেল দূর করুন ৪টি সহজ উপায়ে!
ত্বকের যত্ন

চোখের নিচে ডার্ক সার্কেল দূর করুন ৪টি সহজ উপায়ে!

“চোখ যে মনের কথা বলে…” আসলেই কি তাই? মনের কথা বলার পাশাপাশি চোখ কিন্তু বলে দেয় আপনার শারীরিক অবস্থা সম্পর্কেও। সুন্দর চোখ নিয়ে গল্পকারদের বা কবিদের গল...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ডার্ক সার্কেল এবং রিংকেল কমানোর যাদুকরী ৪টি আই ক্রিম
রিভিউ

ডার্ক সার্কেল এবং রিংকেল কমানোর যাদুকরী ৪টি আই ক্রিম

চোখের নিচে ভাঁজ বা রিংকেল, কালো দাগ বা ডার্ক সার্কেল এবং চোখের নিচে ফোলা ভাব নিয়ে আমরা অনেকেই চিন্তিত। অফিসের কাজ, পড়াশুনার প্রেসার অথবা পর্যাপ্ত পরিম...

প্রিমিয়াম কোয়ালিটির লেসি ব্রা | অনলাইনেই কিনুন এলিগেন্ট ও স্টাইলিশ লঞ্জেরি
অন্তর্বাস ১০১ | Lingerie 101

প্রিমিয়াম কোয়ালিটির লেসি ব্রা | অনলাইনেই কিনুন এলিগেন্ট ও স্টাইলিশ লঞ্জেরি

নিজেকে কনফিডেন্টলি প্রেজেন্ট করার জন্য রাইট ফিট লঞ্জেরির ভূমিকা কিন্তু কম না। অনেকেই এলিগেন্ট ও স্টাইলিশ ইনার ওয়্যার পরতে পছন্দ করেন। বেসিক কটন ব্রা এ...

…