কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

নিগার বর্ষা · Aug 08, 2019 · 1 min read

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার করে নিতে পারবেন। শুধু তাই নয় কাপড়ে লেগে যাওয়া রক্তের দাগও দূর হবে নিমিষে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কোরবানির পর ঘর পরিষ্কার করার কার্যকরী উপায়গুলো।

কোরবানির পর ঘর পরিষ্কার করার কিছু টিপস

কোরবানির পর ঘরে ও বাইরেই শুধু পরিষ্কারের চিন্তা মাথায় থাকে, তা নয়। মাংস নিয়ে কাজ করতে হয় বলে হাতেও গন্ধ থেকে যায়। তাই হাতের দুর্গন্ধ দূর করার উপায়টাও জানিয়ে দিবো একসাথে।

ঘরের বাইরে পরিষ্কার করার উপায় 

১) ঘরের বাইরে যে স্থানে কোরবানি দেওয়া হয়, সেই স্থানটি প্রচুর পরিমাণ পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

২) গরম পানিতে অ্যান্টিসেপটিক লিকুইড (ডেটল, স্যাভলন, ব্লিচিং পাউডার ইত্যাদি) মিশিয়ে ব্যবহার করুন।

৩) পশুর মলমূত্র, রক্ত, আবর্জনা যেখানে-সেখানে না ফেলে গর্ত করে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।

৪) খোলা জায়গা ( যেখানে পশু কোরবানি দেওয়া হয়) সেখানে পানি ঢেলে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে রক্তের গন্ধ ও দাগ দুই কম হবে।

৫) কোরবানি শেষে পাটি (যেখানে জবাই করার পর পশুর মাংস রাখা হয়) সেটি পুড়িয়ে ফেলা উচিত। না হলে এই পাটি থেকে পরে মশার উপদ্রব হতে পারে।

৬) পশুর দেহ থেকে নাড়িভুঁড়ির উচ্ছিষ্ট বের করে যত্রতত্র ফেলে দিলে তা পচে মারাত্মক দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশ দূষিত হবে। এইগুলো একটি গর্ত করে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।

ঘরের ভিতর পরিষ্কার রাখার উপায়  

১) মাংস ঘরে আনার পর কাটা বাছার জন্য রান্নাঘরের বাইরে ডাইনিং রুম অনেকে ব্যবহার করেন। যেই জায়গায় মাংস কাটবেন সেই জায়গাটি ভালোমতো ধুয়ে মুছে প্লাস্টিকের শিট বা পাটি বিছিয়ে নিন। এতে মেঝে নোংরা কম হবে।

২) মাংস কাটা হয়ে গেলে প্লাস্টিক উঠিয়ে নিয়ে ওই জায়গা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর গরম পানি এবং ডিটারজেন্ট একসাথে মিশিয়ে সেই পানি দিয়ে মেঝে পরিষ্কার করুন। দেখবেন রক্তের দাগ বা মাংসের আঠালো দাগ একদম গায়েব।

হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করার উপায়

মাংস নিয়ে কম বেশি সবাইকে কাজ করতে হয়। আর কাজ করতে যেয়ে হাতে মাংসের দুর্গন্ধ লেগে থাকে। সাবান দিয়ে হাত ধোয়ার পরেও  মাংসের গন্ধ যেতে চায় না। এই গন্ধ ঘরোয়া টুকিটাকি দিয়ে দূর করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করার উপায়গুলো।

লেবুর রস

লেবুর রস হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। এক টুকরো লেবু কেটে দুই হাতে ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। মাংসের গন্ধ দূর হয়ে যাবে।

বেকিং সোডা

বেকিং সোডা

প্রাকৃতিক পরিষ্কারক হিসাবে বেকিং সোডার বেশ সুনাম রয়েছে। হাতের দুর্গন্ধ দূর করতেও এটি বেশ কার্যকর। এক চামচ বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

এই তো গেলো বাড়িঘর আর হাত থেকে গন্ধ দূর করার উপায়। কাপড়ে রক্তের দাগ লাগলে কী করবেন জানা আছে? কাপড় থেকে রক্তের দাগ দূর করার দারুণ সহজ কিছু উপায়। উপায়গুলোর সাথে পরিচিত হওয়া যাক।

কাপড়ে রক্তের দাগ লাগলে কী করবেন?

ভিনেগার

ভিনেগার কাপড় থেকে খুব দ্রুত ও সহজে দাগ দূর করে থাকে। রক্তের দাগ লাগা জায়গাটিতে ভিনেগার স্প্রে করে নিন। এবার হালকাভাবে কিছুক্ষণ ঘষুন। ৫-১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম ঘষাতে দাগ দূর না হলে আবার ভিনেগার দিয়ে ঘষুন। কাপড়ে রক্তের দাগ লাগার ২৪ ঘণ্টার মধ্যে দাগ পরিষ্কার করে নিতে হবে। দেরি হয়ে গেলে স্থায়ীভাবে কাপড়ে দাগ বসে যেতে পারে।

ভিনেগার

ট্যালকম পাউডার

পানি আর ট্যালকম পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এইবার এই পেস্টটি রক্তের দাগের ওপর লাগান। একটি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ দূর হয়ে গেছে।

লবণ পানি

রক্তের দাগ দূর করার আরো একটি সহজ উপায় হলো লবণ পানি। ঠাণ্ডা পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে রক্তের দাগ লেগে থাকা কাপড়টি ভিজিয়ে রাখুন ৩-৪ ঘন্টা। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

মাংস কাটাকুটি এখন আর ঝামেলার মনে হবে না। উপরের উপায়গুলো দিয়ে সহজে ঘর, কাপড় সব পরিষ্কার সহজ হবে। ঈদের সময় এই ছোটখাটো হ্যাকস কাজে লাগান। ভালো থাকুন, নিরাপদে ঈদ উৎযাপন করুন।

 

ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

আরও পড়ুন

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়
সুস্থতা

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়

ভ্যাজাইনা বা গোপন অঙ্গে দুর্গন্ধ অনেকেরই হয়ে থাকে। এটি অনেক বিব্রতকর একটি সমস্যা। সাধারণত মেয়েদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এটি এতোটাই বিব্রতকর সমস্য...

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!
সুস্থতা

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!

নিঃশ্বাস অথবা মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত? এই সমস্যা আপনার একার নয়। এটি আমাদের সামাজিক জীবনের জন্য একটি বাঁধা হিসেবে দাঁড়াতে পারে। এই সমস্যার জন্য...

রক্তের বিভিন্ন গ্রুপ ও তাদের প্রয়োজনীয়তা
সুস্থতা

রক্তের বিভিন্ন গ্রুপ ও তাদের প্রয়োজনীয়তা

রক্তের গ্রুপিং জানার প্রয়োজনীয়তা যে কত বেশি তা নতুন করে বলার কিছু নেই। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অনুযায়ী ৩২ টি গ্রুপিং করা যায়।...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

…