ঘরোয়া উপাদানে দূর করুন ম্যাটরেস এর দুর্গন্ধ!

sub-editor · Jan 13, 2018 · 1 min read

ঘরোয়া উপাদানে দূর করুন ম্যাটরেস এর দুর্গন্ধ!

নিজের যত্ন তো  নেওয়া হল এখন ঘরের যত্ন  নেওয়া প্রয়োজন। কেননা আমাদের  সৌন্দর্যের পিছনে আমাদের আশেপাশের পরিবেশ বড় ভুমিকা রাখে,আর তার চেয়েও  প্রয়োজন পরিমিত এবং আরামদায়ক ঘুম। আমাদের সকলের দৈনন্দিন জীবনের অতিব প্রয়োজনীয় একটি আসবাব হল ম্যাটরেস বা গদি। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর এটি আমাদের আরামদায়ক এবং সুখকর ঘুম এ সাহায্য করে থাকে। আমাদের দৈনন্দিন ব্যবহারের ফলে এটি ধুলাময় এবং দুর্গন্ধযুক্ত হয়ে ওঠে, যেমন ঘামের দুর্গন্ধ, সিগারেট এর ধোঁওয়া, বমির অথবা মাটির সোঁদা গন্ধ। তাই এটিকে সময়ের সাথে পরিষ্কার করা এবং সুগন্ধময় করে তোলা বাঞ্ছনীয়। নিম্নোক্ত উপায়গুলো আমাদের এই কাজে সাহায্য করতে পারে।

[picture] বেকিং সোডা 

আমাদের সকলের ঘরেই কম বেশি বেকিং সোডা  থাকে। এটি একটি প্রয়োজনীয় উপাদান দুর্গন্ধ দূর করার জন্য। নির্দিষ্ট পরিমাণ বেকিং সোডা ম্যাটরেস  এ ছিটিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বেকিং সোডা শুষে নিতে হবে। সুগন্ধময়  করার জন্য তাতে কয়েক ফোঁটা  শুগন্ধি তেল মিশিয়ে দিলে গন্ধ দূর হবে। ভালো মতো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হলে এটি ভিতর থেকে ময়লা শুষে নিয়ে পরিষ্কার  করে।

ভিনেগার

ভিনেগার আমাদের সকলের ঘরে একটি সহজলভ্য উপাদান। এক ভাগ সাদা ভিনেগার এর সাথে ১০ ভাগ পানি মিশিয়ে দুর্গন্ধময় জায়গাগুলোতে ছিটিয়ে দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা  অপেক্ষা করতে হবে। এরপর  একটি শুকনো তোয়ালে বা কাপড়  দিয়ে হালকাভাবে ঘষে  নিলে জায়গাটি পরিষ্কার হবে। এটি সাধারণত ম্যাটরেস  এর ফাইবার এর সাথে  মিশে এর থেকে ইউরিন, বমি কিংবা খাবার এর দুর্গন্ধ দূর  করে।

লেবুর রস

ম্যাটরেস এর অতীব দুর্গন্ধ দূর করতে লেবুর রস একটি কার্যকরী উপাদান।একটি পুরো লেবুর রস নিয়ে তাতে ৫ থেক ১০ ভাগ উষ্ণ গরম পানি মিশিয়ে একটি বোতল এ নিয়ে ম্যাটরেস এ স্প্রে করে ২ থেক ৩ ঘণ্টা  রেখে শুকনো কাপড়  দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ  দূর করবে।

এছারাও অন্যান্য উপায়গুলো -
  • ৩ টেবিল চামচ বেকিং সোডা এর সাথে কয়েক ফোঁটা ডিটারজেনট মিশিয়ে ম্যাটরেস এ দিলে তা দাগ এবং গন্ধ দুটোই দূর করে।
  • বাজারের সহজলভ্য এবং প্রকিয়াজাতক্রিত ক্লিনার স্প্রে গুলোর এই বিষয়ে জুড়ি নেই।
  •  ম্যাটরেস  এর সোঁদা  ভাব দূর করতে এক বালতি পানিতে ৫ফোঁটা  টি ট্রি অয়েল  মিশিয়ে স্পঞ্জ  দিয়ে ম্যাটরেস পরিষ্কার  করলে এটি  ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে।

পরিষ্কার ম্যাটরেস  পেতে প্রাকৃতিক সূর্যের আলো এবং বাতাসের জুড়ি নেই। প্রতি মাসে অন্তত একবার আপনার ম্যাটরেস রোঁদে  শুকাতে দিন কমপক্ষে  ২৪ ঘণ্টার জন্য। এতে ধুলা দূর না হলেও দুর্গন্ধ দূর করতে যথেষ্ট সাহায্য করবে। প্রতি মাসে  একবার করে আপনার ম্যাটরেস টি উল্টে  দিন তাহলে বেশিদিন  ভালো থাকবে থাকবে।

লিখেছেন - মাইশা হক

সম্পর্কিত লেখা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

আরও পড়ুন

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!
সুস্থতা

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!

নিঃশ্বাস অথবা মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত? এই সমস্যা আপনার একার নয়। এটি আমাদের সামাজিক জীবনের জন্য একটি বাঁধা হিসেবে দাঁড়াতে পারে। এই সমস্যার জন্য...

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়
সুস্থতা

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়

ভ্যাজাইনা বা গোপন অঙ্গে দুর্গন্ধ অনেকেরই হয়ে থাকে। এটি অনেক বিব্রতকর একটি সমস্যা। সাধারণত মেয়েদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এটি এতোটাই বিব্রতকর সমস্য...

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!
বিউটি টিপস

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি যেমন ব্যায়াম বা গরমের সময়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় এক্সেস সোয়েটিং বা ঘাম হয়। ঘ...

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

…