বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন

sub-editor · Jun 02, 2016 · 1 min read

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন

বৃষ্টির দিনে বাইরে বের হলে একটু ভিজতেই হয়। আর সেক্ষেত্রে কাদায় বা পানিতে পা বেশি ভিজে যায়। কাপড়ে কাদার দাগ লেগে যাওয়ার ফলে বারবার তা ধোয়া,দাগ উঠানো আর যত্ন নেয়া কষ্টকর ব্যপার। তাই বলে কি ফ্যাশনেবল পোশাক পরা বন্ধ করে দিবেন তা কিন্তু না!

কী ধরনের কাপড় পরবেন

  • বৃষ্টির দিনের আবহাওয়ায় সিল্ক, হাফসিল্ক, জর্জেট, সুতি জর্জেট কাপড়ের পোশাক পরা ভালো। এই ধরনের পোশাক ভিজলে জলদি শুকিয়ে যায় এবং দাগ লাগলে তা উঠানো সুতি কাপড়ের তুলনায় অনেকটা সহজ।
  • সুতি কাপড় ভিজলে গায়ের সাথে লেপ্টে থাকে, তা দেখতেও খারাপ লাগে। কিন্তু বেক্সি জর্জেট বা জর্জেট জাতীয় কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে এধরনের অস্বস্তিতে পড়তে হয় না।
  • দেশীয় রাজশাহী সিল্ক, সিফন জর্জেট ইত্যাদি কাপড় বেশ সহনশীল এবং বৃষ্টির দিনের উপযুক্ত পোশাক। তাড়াতাড়ি শুকায় বলে সহজেই ঠাণ্ডা লেগে যায় না।
  • সিল্ক, হাফসিল্ক, জর্জেট, সুতি জর্জেট কাপড়ের পোশাক ধোয়া সহজ এবং কাদা লাগলেও সুতি কাপড়ের মতো দাগ স্থায়ী হয় না।
  • বৃষ্টির দিন সুতি কাপড় পুরোপুরি পরিহার করুন। সুতি কাপড়ে বৃষ্টির পানি বা কাদা লাগলে তা শুকিয়ে এতে ছোট ছোট দাগ হয়ে যায়। সেই দাগ সহজে উঠানো সম্ভব হয় না। অনেক সময় দাগ রয়ে যায়। এভাবে হয়তো আপনার অনেক পছন্দের পোশাক নষ্ট হয়ে যেতে পারে, যা আর পরার মতো অবস্থা থাকেনা। তাই এই সময় সুতি কাপড় না পরাই ভালো।
  • বৃষ্টির দিনে অনেক বেশি সময়ের জন্য বাইরে থাকতে হলে হালকা রঙের পোশাক পরিহার করুন। কারণ হালকা রঙের পোশাকে দাগ পরলে সেই দাগ নিয়ে সারাদিন বাইরে থাকাটাও অস্বস্তিকর।
  • আবার শুধু কোনো অনুষ্ঠানে যেতে চাইলে উজ্জ্বল রঙের পোশাক পরে নিন।কারণ মেঘলা দিনে আবহাওয়া অনেকটা অন্ধকার থাকে। রঙ যেন দৃষ্টিকটু না হয় সে দিকে খেয়াল রাখবেন। বৃষ্টির মৌসুমে  বেগুনি, মেজেন্টা, গাঢ় সবুজ, লাল, হলুদ রংগুলো দারুণ মানায়।
  • বর্ষায় লং-ড্রেস না পরাই ভালো। এতে পায়জামার সাথে সাথে কামিজেও কাদা লেগে যায়।
  • শাড়ি পরলে অবশ্যই তা যেন গাঢ় রঙের জর্জেট হয়। এতে শাড়ি ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং গায়ে লেপ্টে থাকবে না। চলাফেরা করতেও সুবিধা হবে।

বৃষ্টির দিনে কাপড়ের যত্ন

কাপড়ের যত্ন 

  • বৃষ্টিতে পোশাকে কাদা লাগলে সাথে সাথে ডিটারজেন্টে ব্যবহার না করে প্রথমে কাদা লাগা স্থানগুলো ধুয়ে নিন।এরপর পুরো কাপড় আলাদাভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে পুরো কাপড়ে দাগ লাগবেনা।
  • যে কোনো রঙের কাপড় ভিজে গেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন তাতে দাগ না পরে।
  • বর্ষায় কাপড় শুকাতে সময় লাগে বেশি কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তবুও ভালোভাবে কাপড় শুকানো দরকার। তা না হলে কাপড় নষ্ট হতে পারে। কাপড় ভালো করে শুকানোর পর ইস্ত্রি করে নিন।
  • বৃষ্টির দিনে নিয়মিত আলমারিতে রাখা কাপড় রোদে দিতে হবে। এতে কাপড়ের মধ্যে থাকা গুমোট গন্ধ কেটে যাবে।
  • আলমারিতে কাপড় রাখার সময় কাপড়ের ফাঁকে ফাঁকে ন্যাপথালিন ব্যবহার করুন। এটা কাপড়কে ছত্রাক থেকে বাচিয়ে রাখবে, সুরক্ষিত রাখবে। এতে কাপড় ভালো থাকবে।

এভাবে আপনার বর্ষাকালের পোশাক নির্বাচন করুন এবং যত্ন নিন। আশা করি এতে আপনার পোশাকের ফ্যাশনের সাথে সাথে কাপড়ের যত্ন ঠিক থাকবে এবং কাপড় নষ্টও হবে না।

লিখেছেন – সোহানা মোরশেদ

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?
ফ্যাশন

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?

বাংলাদেশ নাতিশীতোষ্ণ - ছোটবেলায় পড়া এই কথা বোধহয় ভুলে যাওয়ার সময় এসে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন গরমের দাপট বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। দি...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

আরও পড়ুন

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা
গৃহসজ্জা

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা

এই শীতে লিকুইট ডিটারজেন্ট খুব দরকারী একটা জিনিস। কারণ আপনার শখের শীত পোশাকটির সঠিক যত্ন নিতে এটির প্রয়োজন। লিকুইট ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

…