বর্ষাকালেও যত্নে থাকুক কাঠের আসবাবপত্র

sub-editor · Jul 21, 2018 · 1 min read

বর্ষাকালেও যত্নে থাকুক কাঠের আসবাবপত্র

সেই রাজা বাদশাহদের আমল থেকেই কাঠের আসবাবপত্র ব্যবহৃত হয়ে আসছে। তখনকার দিনে ভারী কারুকাজ করা ভালো মানের কাঠের আসবাবপত্র দ্বারা আভিজাত্য প্রকাশ পেতো। এখন সেই আভিজাত্যের ছোয়া কমে গেলেও কাঠের আসবাবপত্রের গুরুত্ব কিন্তু কমে যায় নি কারণ এটি যত্ন সহকারে ব্যবহার করলে বহুদিন ব্যবহার করা যায় এবং এতে রাখা যে কোন জিনিসই খুব ভালো থাকে। এবার আসা যাক বর্ষাকালে কিভাবে আপনার কাঠের আসবাবগুলোকে যত্নে রাখবেন সেই প্রসঙ্গে, প্রকৃতিতে বর্ষার আগমন ঘটেছে কিছুদিন হলো, এর মাঝেই খেয়াল করে দেখবেন আপনার কিছু কিছু আসবাবপত্রে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে বা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এর কারণ হলো বর্ষাকালে আবহাওয়া কিছুটা অন্যরকম থাকে, বাইরে বৃষ্টি না থাকলেও আকাশে ঘন মেঘের কারণে প্রকৃতিতে একটা স্যাঁতস্যাঁতে ভাব বিরাজ করে তাই সেটার প্রভাব কাপড়চোপড় এবং আসবাবপত্রেও পরিলক্ষিত হয়। তাহলে চলুন দেখে নেই কি কি উপায়ে আপনি এই বর্ষাকালেও আপনার আসবাবপত্রকে নতুনের মতো চকচকে রাখতে পারবেন।

[picture]

 

১. ওয়াক্সিং

বর্ষাকালে আপনার কাঠের আসবাবগুলোকে  ওয়াক্সিং করুন মাসে কমপক্ষে ২ বার। কারণ এটি  আর্দ্রতা এবং ক্ষতি থেকে রক্ষা করে কাঠের তৈরি আসবাবকে। যদি বর্ষাকালে কাঠের আসবাবপত্রগুলোকে ছত্রাকের আক্রমণ  থেকে বাঁচাতে চান তাহলে নিয়মিত আপনার কাঠের আসবাবপত্রগুলোতে ওয়াক্সিং করে দেখতে পারেন।

২. বার্নিশ

আপনার বাড়িতে পুরোনো কাঠের আসবাবগুলোকে বর্ষাকালেও নতুনের মত রাখতে চাইলে পুনরায় বার্নিশ করুন। কারন নতুন করে বার্নিশ করলে পুরোনো কাঠের আসবাবে ছত্রাক জন্মাতে পারে না এবং ভেজা ও স্যাঁতসেঁতে ভাব থেকেও সুরক্ষিত থাকে কাঠের জিনিসপত্র।

৩. পানি থেকে দূরে রাখুন

বৃষ্টির পানি অথবা যে কোন ভেজা জিনিস থেকে কাঠের আসবাবগুলোকে দূরে রাখুন। কোন ভেজা জিনিস কাঠের টেবিল বা যে কোন আসবাবের উপর রাখবেন না। পানির জগ, গ্লাস ইত্যাদি ভালো করে মুছে রাখুন। কাঠের আসবাবে পানি জমে থাকলে সেটা কাঠের অনেক ক্ষতি সাধন করে, কাঠকে আদ্র করে দেয় এবং এতে ফাঙ্গাস জন্মাতে সাহায্য করে এবং কাঠে ফাটল ধরাতে সাহায্য করে। তাই পানি থেকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখুন আপনার শখের আসবাবপত্রকে।

৪. ঘরের ভেতর রাখুন

বৃষ্টির পানি থেকে কাঠের আসবাবপত্র রক্ষা করার জন্য, কাঠের আসবাবপত্রগুলোকে ইনডোর-এই রাখুন। এগুলোকে বাইরে বের করবেন না এমন কি খুব বেশি তাপ এগুলোর গঠন এবং আকৃতি নষ্ট করতে পারে। অথবা যদি আপনাকে অবশ্যই কাঠের জিনিস বাইরে রাখতেই হয় তাহলে, ওয়াটারপ্রুফ  আবরণ দিয়ে তবেই রাখবেন।

৫. দেয়াল থেকে দূরে রাখুন

কাঠের বেড এবং অন্যান্য কাঠের আসবাব দেয়াল থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করুন। কারন বর্ষাকালে বাড়ির দেয়াল আদ্র ও ভেজাভাবযুক্ত থাকে আর তাই দেয়ালের সাথে কাঠের আসবাব লেগে থাকলে তাতেও স্যাঁতস্যাঁতে ভাব চলে আসতে পারে।

৬. বৃষ্টিপাতের সময় দরজা জানালা বন্ধ রাখুন

বৃষ্টিপাতের সময় জানালা খোলা থেকে বিরত থাকুন। বৃষ্টিপাতের সময় বৃষ্টির পানি ছিটে দরজা বা জানালা দিয়ে ঢুকতে পারে এবং সেটা কাঠের আসবাবপত্রের গায়ে লাগলে তা থেকে আপনার আসবাবগুলোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই, যখন বৃষ্টি থামে, তখন উইন্ডো খুলুন এবং নিশ্চিত করুন ভালভাবে রুম পরিষ্কার করা হলো কিনা।

৭. আসবাবপত্র পরিষ্কারের জন্য ভিজা কাপড় ব্যবহার করা এড়িয়ে চলুন

আপনার কাঠের আসবাবগুলোকে যখন পরিষ্কার করবেন তখন শুকনো কাপড় বা ব্রাশ-এর সাহায্যে পরিষ্কার করুন। ধুলো ও ময়লা দীর্ঘদিন জমে থাকলে সেটা পরে আসবাবপত্রের গায়ে আরও বসে যায়। তাই নিয়মিত আপনার আসবাবপত্রগুলোকে শুকনো কিছুর সাহায্যে পরিষ্কার করুন। ভুল করেও ভেজা কাপড় লাগাবেন না, এতে হিতে বিপরীত হবে।

৮. বাসার মেঝে শুকনো রাখুন

অনেক সময় দেখা যায় বাইরে আবহাওয়া আদ্র থাকলে বাসার মেঝেও ভেজাভেজা ও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। অনেকদিন এ অবস্থায় থাকলে  কাঠের আসবাবের ক্ষতি হতে বেশি সময় লাগে না। তাই বাসার মেঝে, অভ্যন্তরীণভাবে শুকিয়ে রাখার চেষ্টা করুন। ভেজাভাব শুকিয়ে ফেলার জন্য শুকনা কাপড় দিয়ে মেঝে মুছে নিন এবং পাখা চালু করে রাখুন এতে মেঝে দ্রুত শুকিয়ে যাবে।

এই বর্ষাকালে উপরোক্ত টিপস মনে রাখুন এবং আপনার শখের কাঠের  আসবাবপত্রগুলোকে নতুনের মতো ভালো রাখুন বহুদিন।

 

লিখেছেন- নাইমা আক্তার

ছবি- এইচজিটিভি.কম

সম্পর্কিত লেখা

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!
চুলের যত্ন

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠ...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

বাসায় পড়ে থাকা পুরানো ফ্রেম দিয়ে চাবির হোল্ডার
ক্র্যাফট

বাসায় পড়ে থাকা পুরানো ফ্রেম দিয়ে চাবির হোল্ডার

বাসার চাবিগুলো প্রায়ই আমরা এলোমেলোভাবে রেখে দেই, তাই দরকারের সময় তা খুজে পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়, সাথে অনেক সময়ও নষ্ট হয়। তাই অবসর সময়টুকু কাজে লা...

আরও পড়ুন

ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার
ক্র্যাফট

ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার

[topbanner] ঘরের ব্যবহৃত টুকিটাকি প্রয়োজনের বেশি থেকে যায় অনেক সময়। সেই বাড়তি জিনিসগুলো ফেলে না রেখে ঘর সাজাতে ব্যবহার করে ফেলুন। যেমন- কাঠের ক্লথপি...

বর্ষাকালে চুলের যত্ন | ১০টি উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল
চুলের যত্ন

বর্ষাকালে চুলের যত্ন | ১০টি উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল

দেখতে দেখতে নতুন বছরের বর্ষা ঋতু চলে এল। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে কিন্তু আপনি জানেন কি বৃষ্টির পানি আপনার চুলের জন্য কতটা ক্ষতিকর? বর্ষাকালে চু...

বিউটি টিপস

বর্ষায় যত্নআত্তি | ৭টি উপায়ে জীবন হবে ঝামেলাহীন

ভীষণ গরমের পরে বর্ষাকাল নিয়ে আসে স্বস্তি। কিন্তু বৃষ্টি হোক বা না হোক বর্ষাকাল হলো এমন একটা সময় যে সময়ে ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে আরও অনেক রকমের স...

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?
গৃহসজ্জা

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?

আমরা অনেকেই প্রায় আক্ষেপ নিয়ে বলি " ইস ঘরটা যদি আরেকটু বড় হতো? "। কিন্তু চাইলে ছোট রুম গুলোতেও কিছু কৌশল অনুসরণ করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তাছাড়া...

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?
চুলের যত্ন

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?

ওয়েদার চেঞ্জের ইফেক্ট আমাদের ত্বকে ও চুলে বেশ ভালো বোঝা যায়! বর্ষার সিজনে চুল একটু বেশিই পড়ে, তাই না? কেন এই সময় বেশি চুল পড়ে বলুন তো? বর্ষাকালে স্যাঁ...

…