ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার

sub-editor · May 27, 2016 · 1 min read

ক্লথপিন দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ক্যান্ডেল হোল্ডার

 [topbanner]

ঘরের ব্যবহৃত টুকিটাকি প্রয়োজনের বেশি থেকে যায় অনেক সময়। সেই বাড়তি জিনিসগুলো ফেলে না রেখে ঘর সাজাতে ব্যবহার করে ফেলুন। যেমন- কাঠের ক্লথপিন দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন ক্যান্ডেল হোল্ডার! দেখে কঠিন লাগলেও আশা করি খুব কম সময় আর কম পরিশ্রমে বানিয়ে ফেলতে পারবেন এই ক্যান্ডেল হোল্ডার । চলুন ঝটপট দেখে নিই কিভাবে বানাবেন এই ক্যান্ডেল হোল্ডার-

 [picture]

যা যা লাগবে-

  • কাঠের ক্লথপিন
  • মোম
  • আঠা

প্রস্তুত প্রণালী-

  • প্রথমে ক্লথপিনগুলো খুলে নিন।

 candle holder 1candle holder 2

  • এবার ক্লথপিনের তিনটা করে অংশ নিয়ে তিনকোণা ভাবে নিচের ছবির মতো করে আঠার সাহায্যে আটকে নিন। এভাবে সাতটি ট্রায়েঙ্গেল বানিয়ে ফেলুন।

 candle holder 3

  • এবার দুইটি বাদে বাকি সব ট্রায়েঙ্গেল একটির উপর আরেকটা নিচের ছবির মতো করে আটকিয়ে দিন।

 candle holder 4

  • বাকি একটিতে ছোট কাঠের টুকরা আটকিয়ে দিন, যেন মোম রাখা যায়। নিচের ছবির মতো করে তৈরি করুন।

  candle holder 5candle holder 6

  • এরপর সেটা বাকিগুলোর নিচে আটকিয়ে দিন। ব্যাস,  তৈরি হয়ে গেলো ক্যান্ডেল হোল্ডার!

লিখেছেন – সোহানা মোরশেদ

সম্পর্কিত লেখা

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার
ক্র্যাফট

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফে...

বর্ষাকালেও যত্নে থাকুক কাঠের আসবাবপত্র
গৃহসজ্জা

বর্ষাকালেও যত্নে থাকুক কাঠের আসবাবপত্র

সেই রাজা বাদশাহদের আমল থেকেই কাঠের আসবাবপত্র ব্যবহৃত হয়ে আসছে। তখনকার দিনে ভারী কারুকাজ করা ভালো মানের কাঠের আসবাবপত্র দ্বারা আভিজাত্য প্রকাশ পেতো। এখ...

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!
চুলের যত্ন

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠ...

মার্বেল ক্যান্ডেল হোল্ডার
ক্র্যাফট

মার্বেল ক্যান্ডেল হোল্ডার

ছোট বেলায় কম বেশি সবাই হয়ত মার্বেল দিয়ে খেলেছি। না খেললেও মার্বেল চিনি সবাই। আজ সেই মার্বেল দিয়ে সহজেই মার্বেল ক্যান্ডেল হোল্ডার বানানো যায়। ভাবছ...

আরও পড়ুন

ভেঙে যাওয়া মোমবাতি দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চমৎকার আইস-ক্যান্ডেল!
ক্র্যাফট

ভেঙে যাওয়া মোমবাতি দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চমৎকার আইস-ক্যান্ডেল!

ঘরে ভেঙে যাওয়া বা পুরনো মোমবাতি অনেকেই ফেলে রাখেন। নতুন মোম আবার কেনার থেকে পুরনোগুলো দিয়েই খুব সহজে অনেকভাবে আপনি মোমবাতি বানিয়ে ফেলতে পারেন। চলুন শি...

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার
ক্র্যাফট

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার

ফোনের হোল্ডার কিনতে আমরা অনেক টাকা খরচ করি।কিন্তু চাইলে আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিজের পছন্দ অনুযায়ী ফোন হোল্ডার।তাহলে হোল্ডার বানাতে কি কর...

পুরনো ছবি যত্নে রাখুন সহজ কয়েকটি উপায় মেনে
গৃহসজ্জা

পুরনো ছবি যত্নে রাখুন সহজ কয়েকটি উপায় মেনে

অতীতের আনন্দের মুহুর্তগুলো আশ্রয় নেয় ছবি হয়ে। সেসব স্মৃতি নিয়ে এগোতে হয় সামনের নতুন সময়ে। আগের দিনে নেগেটিভ থেকে ছবি ওয়াশ করে রাখা হতো। কেউ ফ্রেমবন্দি...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

ঘরে তৈরি মোমের গোলাপ
ক্র্যাফট

ঘরে তৈরি মোমের গোলাপ

অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন মোম দিয়ে কীভাবে গোলাপ বানানো যায়। তাই আপনাদের সুবিধার্থে আজ আমি খুবই সহজ উপায়ে আপনাদের গোলাপ বানানো শিখাব। যদিও দেখে মন...

…