বর্ষাকালে চুলের যত্ন | ১০টি উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল

জান্নাতুল ফেরদৌস · Jun 27, 2014 · 1 min read

বর্ষাকালে চুলের যত্ন | ১০টি উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল

দেখতে দেখতে নতুন বছরের বর্ষা ঋতু চলে এল। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে কিন্তু আপনি জানেন কি বৃষ্টির পানি আপনার চুলের জন্য কতটা ক্ষতিকর? বর্ষাকালে চুলের যত্ন কিভাবে করবেন জানেন কি? আজ আমরা আপনাদের টিপস দিব বর্ষাকালে চুলের যত্ন কীভাবে করতে হয়।

বর্ষাকালে চুলের যত্ন

১. ভালো করে চুল ধোয়া

যেমনটা বলেছিলাম বৃষ্টির পানি চুলের জন্য ক্ষতিকর কারণ বৃষ্টির পানিতে এসিড (Acid) আর প্রচুর ময়লা থাকে। যা স্কাল্পে (scalp) চুলকানি সহ খুশকির সৃষ্টি করে। যেহেতু বর্ষাকালে যখন তখন বৃষ্টি পড়ে হঠাৎ করে ভিজে যেতেই পারেন তাই বাইরে থেকে এসে সাথে সাথে চুল ভালো করে ধুয়ে ফেলবেন।

২. ভেজা চুল আঁচড়াবেন না

বর্ষা ঋতুতেই চুল পড়ে বেশি। খেয়াল করে দেখবেন সাধারণত বছরের অন্যান্য সময় চুল আঁচড়ালে ৭০ থেকে ১০০ টি চুল      স্বাভাবিকভাবেই প্রতিদিন ঝরে যায়। কিন্তু এই ঋতুতে চুল পড়ার সংখ্যা প্রতিদিন ২০০ টিরও বেশি হয়। তাই ভেজা চুল আঁচড়াবেন না। চুল খুব দ্রুত শুকিয়ে ফেলার চেষ্টা করবেন আর মোটা ফাকা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। কখনোই অন্যের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না অথবা নিজের চিরুনি কাউকে ব্যবহার করতে দিবেন না, এতে ব্যাকটেরিয়া (Bacteria) সংক্রমিত হয়ে স্কাল্পে বিভিন্ন সমস্যা দেখা দিবে।

৩. ওয়েল ম্যাসাজ

যদি খুশকি আপনার স্কাল্পে আক্রমণ করেই ফেলে তাহলে অবশ্যই আন্টি ড্যানড্রাফ (Anti dandruff) শ্যাম্পু ব্যবহার করবেন কিন্তু যেহেতু এই ধরনের শ্যাম্পু খুব স্ট্রং (strong) হয় তাই চুল ধোয়ার ২ ঘণ্টা পূর্বে আপনার পছন্দের যে কোনও তেল স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত ম্যাসাজ করে নিবেন। কিন্তু কখনোই সারারাত চুলে তেল দিয়ে রাখবেন না। কারণ এই সিজনে স্কাল্প ময়েশ্চারাইজার (Moisturizer) গ্রহণ করতে পারেনা বরং আরো ফিরিয়ে দেয় যা চুলের গোঁড়া নরম করে দেয়।

৪. মাইল্ড শ্যাম্পু ব্যবহার

বর্ষাকালে স্কাল্প অতিরিক্ত তৈলাক্ত থাকে তাই চুলকে হেলদি (Healthy) রাখতে সপ্তাহে ৪-৫ দিন চুল কোন মাইল্ড শ্যাম্পু (Mild shampoo) দিয়ে ধুয়ে ফেলুন। স্কাল্পের তেল চুলের গোঁড়া নরম করে দেয়। এর ফলে চুল পড়ে যাওয়ার সংখ্যাও বৃদ্ধি পায়।

৫. কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না

প্রাকৃতিক ভাবে যেহেতু স্কাল্প একা একাই তৈলাক্ত হয় তাই চুলে আলাদা কোন ময়েশ্চারাইজার ব্যবহার করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত ময়েশ্চারাইজার খুশকির সৃষ্টি করে।

৬. ঘরোয়া কন্ডিশনার ব্যবহার

শ্যাম্পু করার পর চুলকে অবশ্যই প্রাকৃতিক ভাবে কন্ডিশনিং করবেন। খুব সহজ পদ্ধতি হলো ৫০০ মিলি পানির সাথে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে শ্যাম্পু করার পরপরই ধুয়ে ফেলবেন। ভিনেগার দেয়ার পর চুল আলাদা করে পানি দিয়ে ধোয়ার দরকার নেই। অবশ্যই কেমিক্যাল কন্ডিশনার (Conditioner) ব্যবহার কম করবেন কারণ এই ঋতুতে এটা চুলের অনেক ক্ষতি করবে।

 ৭. স্টাইলিং করা বন্ধ রাখুন

এই সিজনে চুল পড়া কমাতে চুলে যে কোন স্টাইলিং (styling) করা বন্ধ রাখুন। এই সময়টাতে আর্দ্র আবহাওয়ার কারণে খুব সহজে ব্যাকটেরিয়া আক্রমণ করে তাই চুলে যে কোন কেমিকেল (Chemicals) প্রোডাক্ট বা হিট সহ্য করার ক্ষমতা কম থাকে।

৮. কোন ধরনের মেশিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে

বর্ষাকালে চুলের যত্ন করতে হেয়ার ড্রায়ার (Hair dryer) ব্যবহার করা ঠিক না। হেয়ার ড্রায়ার (Hair dryer) দিয়ে চুল শুকানো অথবা চুল স্ট্রেইটনার (straightener)/কার্ল (Carl) করার মেশিন (Machine) ব্যবহার করবেন না। কোনো প্রকার হেয়ার স্প্রের (hair spray) ব্যবহার কমিয়ে দিন। বরং চুলকে তার ন্যাচারাল নিয়মে বাড়তে দিন। বাইরে বের হলে অবশ্যই ছাতাকে নিত্যসঙ্গী করে নিন আর যারা রেইন কোট ব্যবহারে অভ্যস্ত তারাও নিয়মিত সঙ্গী করে নিন এটাকে আপনার পরম বন্ধু হিসেবে।

৯. প্রাকৃতিক নিয়মে চুলে উজ্জ্বলতা বাড়ান

প্রাকৃতিক নিয়মে চুলে উজ্জ্বলতা বাড়াতে চাইলে মেথি বেঁটে সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরে শুধু পানিটা ছেঁকে নিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে খুব সহজ একটি হেয়ার মাস্ক ব্যবহার করুন। একটি কলা আর সাথে কয়েক চামচ এভোক্যাডো (Avocado) একসাথে মিশিয়ে চুলে ৩০ মিনিট দিয়ে রেখে পরে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুল খুব ঝরঝরে থাকবে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও।

১০. সঠিক খাদ্যাভাস

সবশেষে খাবার অভ্যাস নিয়ে বলবো। সব ধরনের জাঙ্ক ফুড/ অয়েলি ফুড খাওয়া যাবেনা এটা তো জানা কথাই। কিন্তু যে অভ্যাস গুলো করতে করতে হবে তা হলো বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আমলা বেঁটে সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পরিষ্কার পানি ছেঁকে পান করতে পারলে চুলের গোঁড়া মজবুত হবে। ফল এবং কাঁচা সবজির সালাদ বেশি করে খেতে পারলে চুলের গ্রোথ (growth) ভালো হবে। সর্বশেষ পানি পান করুন যত বেশি সম্ভব হয় তত।

আশা করি টিপসগুলো কাজে আসবে আপনাদের বর্ষাস্নাত দৈনন্দিন জীবনে। বৃষ্টি উপভোগ করুন সাথে নিজের যত্ন করতে ভুলবেন না যেন।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?
চুলের যত্ন

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?

ওয়েদার চেঞ্জের ইফেক্ট আমাদের ত্বকে ও চুলে বেশ ভালো বোঝা যায়! বর্ষার সিজনে চুল একটু বেশিই পড়ে, তাই না? কেন এই সময় বেশি চুল পড়ে বলুন তো? বর্ষাকালে স্যাঁ...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…