প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

পল্লবী · Oct 29, 2020 · 1 min read

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬টি উপায়ে। ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত অভ্যাসে আনতে হবে এই ৬টি উপায়। আজকে আমরা কথা বলবো, চুলের যত্নের ৬টি উপায় নিয়ে।

১. ঘুম থেকে উঠে চুল আঁচড়িয়ে নিন

ঘুম থেকে উঠে দেখি চুলে জট বেঁধে আছে। তাই ঘুম থেকে উঠার পর চুল আঁচড়ানো খুব জরুরি। চুল আঁচড়ানোর ফলে সারারাত চুলের গোঁড়ায় যে তেল জমে থাকে, তা চুলের মধ্যে ছড়িয়ে যায়। নিয়মিত চুল আঁচড়ালে চুলের গোঁড়ার রক্ত সঞ্চালন বাড়ে এবং এতে দ্রুত চুল বাড়ে। তাই নিয়মিত মাথার উপর থেকে নিচ পর্যন্ত ২-৩ মিনিট চুল আঁচড়াতে হবে।

২. চুল ধুয়ে নিন

বাইরের ধুলাবালি আর দূষণের কারণে অনেকেই প্রতিদিন চুলে শ্যাম্পু করে থাকেন।  প্রতিদিন শ্যাম্পু করার ফলে মাথার ত্বকের প্রাকৃতিক তেলও ধুয়ে যায়। যার ফলে চুল হয়ে যায় রাফ এবং ড্রাই। আবার চুল নিয়মিত ভালো করে না ধুলে কিন্তু খুব বিপদ। চুলের গোঁড়ায় ময়লা জমে খুশকি সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে চুলের ধরণ অনুযায়ী  শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে।

যাদের নরমাল চুল তারা সপ্তাহে ৩বার চুল ধুতে পারেন। যাদের রুক্ষ চুল তারা দু’দিন পরে একবার করে চুল ধুলে ভালো। আবার যাদের তেলতেলে চুল তারা অবস্থা বুঝে ২দিন বা ১দিন পর পরও চুল ধুতে পারেন।

চুলে শ্যাম্পু করা না হলেও পানি দিয়ে যাতে স্ক্যাল্প ভালমত পরিষ্কার করা হয় এবং চুলে গরম পানি ব্যবহার করা না হয়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে।

৩. ভেজা চুলের যত্ন

চুলের যত্নে আমাদের আরেকটি ভুল হচ্ছে- গোসলের পর পরই চুল আঁচড়ানো। গোসলের পর নরম তোয়ালে দিয়ে চুল মুছে নিতে হবে। কখনই তোয়ালে দিয়ে চুলে জোরে ঘষা উচিৎ না। জোরে জোরে ঘষলে চুলের আগা ফেটে যায়, চুলের গোড়া নরম হয়ে যায়, এতে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। ভেজা চুল তোয়ালেতে চেপে চেপে চুল মুছবেন, অথবা চুল কিছুক্ষণ পেঁচিয়ে রাখতে পারেন। হালকা শুকিয়ে গেলে তারপর চুল আঁচড়ে নিবেন।

৪. হেয়ার প্রোডাক্ট বাছাই করা

চুলের ধরণ বুঝে চুলে প্রোডাক্ট ব্যবহার করতে হয়। নরমাল চুল হলে যেকোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন।শ্যাম্পু ভালো করে মাথায় সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। রুক্ষ চুল যাদের তাদের চুলকে নমনীয় করে এমন শ্যাম্পু ব্যবহার করা উচিত। আর তৈলাক্ত চুলে অয়েল ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করা উচিত।  এছাড়া কন্ডিশনার ব্যবহার করাও উচিত। কিন্তু খেয়াল রাখবেন চুলের স্ক্যাল্পে যাতে কন্ডিশনার না লাগে, এতে চুলের গোঁড়া নরম হয়ে যায় এবং চুল পড়ার সম্ভাবনা থাকে। এছাড়া শ্যাম্পু এবং কন্ডিশনার যাতে ঠিকমত পরিষ্কার হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। যাদের চুলে কালার করা বা অন্য কোন হেয়ার ট্রিটমেন্ট নেয়া, তাদের সে অনুযায়ী চুলের জন্য শ্যাম্পু বা কন্ডিশনার সিলেক্ট করা উচিৎ।

৫. চুলের যত্নে চিরুনি

চুলের যত্নে কিন্তু চিরুনিরও অনেক বড় ভূমিকা রয়েছে। দাদী-নানীদের সময়ে কাঠের চিরুনি সব থেকে বেশি ব্যবহার করা হত। দেখা যেত, তাদের চুল ঘন ও কালো ছিল এবং চুলও কম পড়তো। কারণ কাঠের চিরুনি ব্যবহারে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, স্ক্যাল্পে তৈরী হওয়া তেল পুরো চুলে ছড়িয়ে যায় এবং ময়েশ্চারাইজড থাকে। বর্তমানে প্লাস্টিকের চিরুনি বেশি ব্যবহার হয়। আর প্লাস্টিকের চিরুনি দিয়ে আঁচড়াবার সময় মাথায় তাপ উৎপন্ন করে। যেটি চুলের জন্য ক্ষতিকারক। অতিরিক্ত তাপ স্কাল্প সহ্য করতে পারে না এবং চুল পড়ে। তাই প্রতিদিনে ব্যবহৃত চিরুনি কোনটা ব্যবহার করছি, কী রকম চিরুনি তারদিকে খেয়াল রাখতে হবে।

৬. রাতে চুলের যত্ন

রাতে ঘুমানোর আগেও কিন্তু চুলের যত্ন প্রয়োজন। চাইলে সুন্দর করে একটি পনিটেইল বা বেণি করে নিতে পারেন। চুল খোলা রেখে শুতে যাওয়া ঠিক না। এতে বালিশের সাথে ঘষা লেগে চুল পড়তে পারে। বালিশের কভার সিল্কের হলে খুব ভালো হয়। চুল ভালো রাখতে ঘুমানোর আগে সপ্তাহে ২ বার তেল দিতে পারেন। তেল দিয়ে ম্যাসাজ করে চুলটা আবারও উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে আঁচড়িয়ে নিবেন।

আপনার চুলের যত্ন কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নেয়া খুব জরুরি। এতে চুল ভালো থাকে এবং চুলের যত্ন নেওয়ার জন্য যেসব হেয়ার প্যাক বা হেয়ার মাস্কগুলো আপনি ব্যবহার করেন সেগুলো ভালো করে কাজে দিবে। এছাড়া প্রচুর পরিমাণের পানি এবং পুষ্টিকর খাবার খেতে হবে। প্রতিদিনে চুলের যত্নে এই ৬টি বিষয় অভ্যাসে পরিণত করলে চুল নিয়ে থাকবে না কোনো টেনশন। আশা করি, এই ৬টি উপায় আপনার চুলের যত্নে অনেক কিছুর সমাধান দিবে।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেক্টিক প্রোডাক্ট আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…