ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক

sub-editor · Oct 07, 2018 · 1 min read

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক

আমার বোনের ফেইস-এ অনেক পরিমাণে ব্ল্যাকহেডস হয়। তাই নানা উপায়ে ৩-৪ সপ্তাহ পর পরই এগুলো পরিষ্কার করতে হয়। নাহলে মুখটি কালচে দেখায়। এই সমস্যার একটি সহজ সমাধান হচ্ছে ব্ল্যাক পিল-অফ মাস্ক ব্যবহার করা।

বাজারে এখন অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিকাল পিল-অফ মাস্ক পাওয়া যায়। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন ব্ল্যাক ম্যাজিকাল পিল-অফ মাস্ক-এর, যা দিয়ে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ও স্কিন-এর ময়লা ক্লিন করার জন্য ব্যবহার করা হয়।

আমার বোন অনেক গুলো ব্যবহার করার পর খুব ইফেকটিভ একটি ব্ল্যাক পিল-অফ মাস্ক পেয়েছে শেষমেশ। ভাবলাম সেটার রিভিউ-টাই আজকে লিখে ফেলি।

প্রোডাক্ট-টি হচ্ছে ফেমাস আর বাজেট-সুলভ চায়না স্কিনকেয়ার ব্র্যান্ড-এর ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক।

পিল-অফ নামটি থেকেই বুঝা যাচ্ছে এই মাস্কটি টেনে তুলে ফেলতে হয়। এই মাস্ক-এর আসল ম্যাজিকটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল মাস্ক-টি টেনে তুলে ফেলার জন্য ত্বকের ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, বন্ধ হয়ে থাকা লোমকূপের পোরস খুলে দিয়ে সব ময়লা চুম্বকের মতো চুষে তুলে ফেলে।

[picture]

 

প্রোডাক্ট ক্লেইম

এই মাস্কটি জলপাই, অ্যালোভেরা ও দুধ সমৃদ্ধ। এটা শুষ্ক ত্বকের হাইড্রেশন-এর জন্য চমৎকার কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘ই’ ও ভিটামিন ‘বি’, যা ত্বকের জন্য একটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে।

দুধের সাথে অলিভ এবং অ্যালোভেরা সংমিশ্রণের এই ব্ল্যাক মাস্কটি আপনার ত্বকে চকচকে, রেশমী, প্রদীপ্ত করে এবং পরিচ্ছন্ন সৌন্দর্য তৈরি করে। এছাড়াও ত্বকের অপ্রয়োজনীয় ছোট লোমগুলোও পরিষ্কার করে ফেলে, তাই ত্বক আরো উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে যায়। এই প্রশংসাগুলো আমি নিজ চোখে দেখার পরই করছি।

প্রোডাক্ট ডেসক্রিপশন

প্লাস্টিকের টিউবে ১২০ গ্রাম পরিমাণ থাকে। যা খুবই ট্র্যাভেল-ফ্রেন্ডলি। টিউবটি সাদা ও সবুজ। মাস্কটি জেট ব্ল্যাক কালার, আঠালো এবং স্ট্রং একটি মিষ্টি সুগন্ধ আছে।

প্রোডাক্ট ডেসক্রিপশন অব ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক

দাম ও কোথায় পাবেন

আমার মতে সবার কাছে প্রোডাক্ট-এর এই দিকটি বেশ গুরুত্বপূর্ণ। এর দাম মাত্র ৬৫০/- টাকা। আমার মতে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দামটিও ঠিকঠাক আছে।  যা আপনি যমুনা ফিউচার পার্ক ও ধানমণ্ডি সীমান্ত স্কয়ার-এর সাজগোজ শপ-এ পেয়ে যাবেন। এছারা আপনি তাদের অনলাইন-এও অর্ডার করতে পারেন।

কিভাবে ব্যবহার করবেন

সরাসরি মাস্ক-টি লাগিয়ে ফেললে কোন কাজ করবে না। ভালো ফল পেতে হলে একটুতো কষ্ট করতেই হবে। তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিছু টিপস দিচ্ছি যা খুবই কার্যকরী হবে। প্রথমে মুখটি খুব ভালো করে ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে একটি ছোট টাওয়েল সহনীয় গরম পানিতে বিজিয়ে পুরো মুখে চেপে ধরে স্টিম করে নিবেন। এভাবে ২-৪ মিনিট কয়েকবার মুখ স্টিম করে নিন। এরপর অ্যালোভেরা জেল-এর সাথে ১ চামচ চিনি মিশিয়ে আলতোভাবে পুরো মুখে কিছুক্ষণ মাসাজ করে স্ক্রাব করে নিন। এতে আপনার ব্ল্যাকহেডস ও লোমকূপের ময়লাগুলো নরম হয়ে যাবে আর মাস্ক-এর সাথে ময়লা সহজেই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপর ফ্ল্যাট মাস্ক-গুলোতে মাস্ক-টি নিয়ে ঠোঁট ও চোখের জায়গাটুকু বাদ দিয়ে ঘন লেয়ার করে পুরো মুখে লাগিয়ে ভালোভাবে ব্ল্যাক পিল-অফ মাস্ক-টি লাগিয়ে নিন। মনে রাখবেন মাস্ক-টি লাগানোটা কোন জায়গায় পাতলা হয়ে গেলে সেখান থেকে টান দিয়ে উঠানো যাবে না, এতে ময়লা ও পরিষ্কার হবে না। তাই একটু পুরু করে লাগাতে হবে। ২০-২৫ মিনিট লাগবে মাস্ক-টি পুরোপুরি শুকাতে। আমার তাই লেগেছে। অনেকের আরেকটু বেশি সময়ও লাগতে পারে। অপেক্ষা করুন ও হাত দিয়ে হালকা করে করে ধরে দেখুন পুরোপুরি শুকিয়েছে কিনা। ভালোমত শুকিয়ে গেলে মুখটি কয়েকবার হা করে করে ঠোঁট ও থুতনির চারপাশ দিয়ে মাস্ক-টি একটু আলগা করে নিন। এরপর থুতনি ও জ-লাইন এর থেকে শুরু করুন উপরের দিকে টেনে উঠাতে হবে। এভাবে পুরো মুখ থেকে মাস্ক-টি তুলে উপটানের মাস্ক ব্যবহার করতে পারেন ঠাণ্ডা শশার রস দিয়ে অথবা গোলাপ জল দিয়ে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সব শেষে আপনার পছন্দের ময়েশ্চারাইজার ক্রিমটি লাগিয়ে ফেলুন। এতে করে মুখটিতে পুরো ফেসিয়াল-এর মত কার্যকারিতা পাবেন এবং খুব ভালো পরিষ্কার হবে।

রেটিং

আমার বোনকে এভাবেই ব্যবহার করতে দেখেছি যেটা খুবই ইফেকটিভ রেজাল্ট দিচ্ছে। তাই আমিও ভাবলাম, এভাবে এটা ব্যবহার করা শুরু করবো মাঝে মধ্যে। আমি এটার রেটিং দিবো ৮/১০। কারণ প্রপারলি মুখ পরিষ্কার করতে আরও অনেক কিছুই করতে হয় কিন্তু এই মাস্ক-টি আসলেও ভালো। ত্বককে বেশ স্মুথ করে ও ব্রাইট দেখায়।

এই ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক ব্যবহার করে আপনারা ভালো ফলাফল পাবেন আমার বিশ্বাস। আমার এই রিভিউ ও ব্যবহারের টিপস থেকে আশা করি আপনাদের হেল্প হবে।

 

লিখেছেন- নিকিতা বাড়ৈ

ছবি- স্টাইল২৪৭.পিকে

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

আরও পড়ুন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?
ত্বকের যত্ন

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা কে না চাই! আর এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে গিয়ে আমরা ব্যবহার করি নানা ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, যা অনেক সময় উপকার করার...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

…