সবজির আচারি খিচুড়ি

sub-editor · Oct 04, 2018 · 1 min read

সবজির আচারি খিচুড়ি

আমাদের আজকের রেসিপি সবজির আচারি খিচুড়ি। খিচুড়িতো সবারই প্রিয়। সহজ কিছু রান্না মানেই খিচুড়ি। পছন্দের এ খাবারটি ভিন্নভাবে রান্নার চেষ্টা করা হয়েছে কি কখনো? চলুন তাহলে জেনে নেই।

উপকরণ

  • তেল ১/২ কাপ
  • রসুন কুঁচি ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ
  • শুকনো মরিচ ৪-৫ টি
  • পাঁচ ফোড়ন ১ টেবিল চামচ (আস্ত)
  • হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • পানি(সামান্য)
  • লবণ স্বাদমতো
  • পেঁপে ১/২ কাপ (কিউব করে কাটা)
  • বরবটি ১/২ কাপ
  • গাজর ১/২ কাপ (কিউব করে কাটা)
  • ফুলকপি ১/২ কাপ
  • নাজিরশাইল চাল ১/২ কেজি
  • ডাল ১ কাপ
  • টক মিষ্টি আমের আঁচার ১ কাপ
প্রনালী

প্রথমে তেল গরম করে রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, শুকনো মরিচ, পাঁচ ফোড়ন দিয়ে বাদামি করে ভেঁজে নিতে হবে। এবার হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা ও সামান্য পানি দিয়ে মশলা ভালোমত কষিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। এরপর পেঁপে, বরবটি, গাজর, ফুলকপি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর আধা ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা নাজিরশাইল চাল, ডাল দিয়ে ভালো মতো কষিয়ে এবং পরিমান মতো পানি দিয়ে ২০ মিনিট ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেলে টক মিষ্টি আমের আঁচার দিয়ে পুরো খিচুড়িটি ভালোভাবে নেড়ে মিলিয়ে নিলেই হয়ে যাবে মজাদার সবজির আচারি খিচুড়ি। মনমত সাজিয়ে পরিবেশন করুন।

লিখেছেন- নিকিতা বাড়ৈ

ছবি- যুরানাজরেসিপি.কম

সম্পর্কিত লেখা

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

আরও পড়ুন

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

…