বর্ষাকালে ঘরের যত্নে টুকিটাকি

sub-editor · Jul 28, 2016 · 1 min read

 বর্ষাকালে ঘরের যত্নে টুকিটাকি

 [topbanner]

ইদানিং বৃষ্টির কোন ঠিক নেই। রোজই বৃষ্টি হচ্ছে, কিন্তু কখন কোন সময়ে যে শুরু হবে বলা যায় না। দেখা যাচ্ছে, আপনি হয়ত সকালে বের হলেন সানগ্লাস পরে, এত রোদ বাইরে। কিন্তু কিছুক্ষণ পরই ধুপ করে নামলো বৃষ্টি। তাই দিনের প্রস্তুতি নিতে হয় দুই রকম। মনে রাখতে হয়, সূর্য আর মেঘ দুই এরই কথা।

 [picture]

এই প্রস্তুতি শুধু যে আপনার তা কিন্তু নয়। এই বিশেষ প্রস্তুতি প্রয়োজন আপনার ঘরেরও। জেনে নিন কিছু দরকারি টিপস-

১। কাঠের আসবাব

বৃষ্টির দিনে কাঠের আলমারিতে ফাঙ্গাস পড়ে। পেছনের বোর্ড ফুলে যায়। অনেক সময় দেখা যায় কাঠ বাঁকা হয়ে গেছে, ড্রয়ার খুলতে কষ্ট হচ্ছে। এটা আসলে কাঠের সিজনিং এর উপর নির্ভর করে। আসবাব বানানোর আগে কাঠ ভালো করে সিজনিং করা থাকলে এই সমস্যা হবে না। সেটা অনেক সময়ই আমাদের হাতে থাকে না। তবে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব এটা। বৃষ্টির দিনে দেয়াল থেকে একটু সরিয়ে রাখুন আপনার কাঠের আসবাব। ঘর শুকনো রাখুন। স্যাঁতস্যাঁতে আবহাওয়া কাঠের ক্ষতি করে।

২। পোশাক

স্যাঁতস্যাঁতে আবহাওয়া পোশাকেও ফাঙ্গাস ফেলে। অনেকদিন আলমারিতে পড়ে থাকা পোশাক বের করেই পরে ফেলবেন না। খুব ভালো হয় একবার রোদে শুকিয়ে নিতে পারলে। এতে ফাঙ্গাস চলে যায়, গন্ধটাও কাটে। আর আলমারিতে কাপড়ের ফাকে রাখুন কর্পুর। এতে আপনার কাপড় ঠিক থাকবে। বর্ষায় কাপড় ড্যাম হয়ে পচেও যেতে পারে। তাই সেগুলো বের করে মাঝে মাঝে বাতাসে দিতে পারলে খুব ভালো হয়।

৩। জানালার গ্রিল, স্টিলের আসবাব

আপনার ঘরে স্টিল, লোহা বা এজাতীয় যত পণ্য আছে সেগুলোর অবস্থা পরীক্ষা করুন। যেগুলোর রঙ উঠে গেছে আরেকবার রঙ করিয়ে নিন। জানালার গ্রীল, টিনের দরজা বর্ষায় জং ধরে যায়। পরে হয়ত পুরো জিনিসটিই আপনাকে বদলাতে হবে। তার চেয়ে আপনি যদি ভালো এক কোটিং রঙ ব্যবহার করেন তাহলে এসব পণ্যের আয়ু বেড়ে যাবে অনেক দিন।

৪। ঘরের রঙ, দেয়াল

বর্ষায় ঘরের দেয়াল ড্যাম হয়ে যেতে পারে। ভালো করে পরীক্ষা করুন। কোথাও কোন ফাটল আছে কিনা দেখুন। আমাদের বাড়ির নিষ্কাশন পাইপগুলো বাড়ির দেয়ালের ভেতর দিয়ে বাইরের বড় পাইপের সাথে গিয়ে মেশে। এসব পাইপ কোনটা ফেটে গেলে সেটা আপনার দেয়ালের ক্ষতি করতে পারে। এসব ফাটল ঠিক করুন। দেয়ালে ব্যবহার করুন ওয়েদার প্রুফ পেইন্ট।

৫। কার্পেট

বর্ষায় দামী কার্পেট ব্যবহার না করাই ভালো। এর চেয়ে বরং এগুলো প্লাস্টিকে মুড়িয়ে সেগুলো তুলে রাখুন শুষ্ক কোন জায়গায়। এই সময়টায় মেঝেতে ব্যবহার করুন পাটি, বাশের ম্যাট বা কাপড়ের শতরঞ্জি।

৬। লেদারের সোফা

লেদারের সোফার চাই একটু বাড়তি যত্ন। প্রতিদিন মুছে পরিষ্কার রাখুন আপনার সোফাটি। কারণ, স্যাঁতস্যাঁতে আবহাওয়া জন্ম দিতে পারে ফাঙ্গাস আর ধীরে ধীরে নষ্ট করে ফেলতে পারে দামী সোফাটি। তাই কোনভাবেই যেন পানি না লাগে, দেয়ালের সাথে লেগে না থাকে আর ময়লা না জমে সেদিকে খেয়াল রাখুন।

৭। গাছ

অন্দরসজ্জায় ব্যবহার করা গাছগুলো বারান্দা বা ছাদে পাঠিয়ে দেওয়াই ভাল। এতে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব কমে আসবে অনেকটা। কারণ গাছ অনেক জলীয়বাষ্প তৈরি করে। সেটা অবশ্যই খুব উপকারি ব্যাপার। কিন্তু বর্ষায় এই ভালো ব্যাপারটিই আপনার ভোগান্তির কারণ হতে পারে। ফাঙ্গাস এবং ফাঙ্গাসজণিত রোগ বাড়াতে পারে।

৮। পর্দা

বৃষ্টির দিনে ভারী পর্দা ব্যবহার না করাই ভাল। এতে ঘরের বাতাস বের হয় না, বাইরের বাতাসও প্রবেশ করে কম। এই আবহাওয়ায় ঘর আরও গুমট হয়ে যায়। তাই, হালকা রংয়ের হালকা হালকা পর্দা ব্যবহার করুন।

৯। জীবাণুনাশক

ঘর মোছা, কাপড় ধোয়া সকল ক্ষেত্রে জীবাণুনাশক ব্যবহার করুন। ভেজা আবহাওয়ায় জীবাণুর সংক্রমণ হয় অনেক বেশী। তাই সবকিছুই কম পানি ব্যবহার করে পরিষ্কার করুন, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, পোশাক রোদে শুকাতে না পারলেও অন্তত ধোয়ার সময় গরম পানি ব্যবহার করুন।

১০। বিদ্যুৎ সংযোগ

বর্ষায় বিদ্যুৎ সংযোগ ঠিক না থাকা, লাইন কেটে যাওয়া, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা অনেক বেশী। তাই সব লাইন আগে থেকে ঠিক করে নিন। বার বার পরীক্ষা করুন কোন সমস্যা আছে কিনা। বিপদ হওয়ার আগে সাবধান হন।

ছবি - প্রিন্টারেস্ট.কম

লিখেছেন- পাপিয়া সুলতানা।

সম্পর্কিত লেখা

বিউটি টিপস

বর্ষায় সৌন্দর্যচর্চা | রোদ-বৃষ্টিতে সুন্দর থাকুন ১৫টি ঘরোয়া টিপস মেনে

এই রোদ উঠছেতো আবার বৃষ্টি পড়ছে। এ রকম আবহাওয়ার মধ্যেই সারা দিন ছোটাছুটি করতে হয়। ফলে ত্বক অনেকাংশেই নাজুক হয়ে পড়ে, নির্জীব দেখায়। বাড়িতে ও বাইর...

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়
গৃহসজ্জা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়

ঘর সাজানোর সময় যে জিনিসটি না হলেই নয় তা হলো পর্দা। প্রাচীনকালে অন্দরমহলের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্য ব্যবহৃত হলেও বর্তমানে একটি বাসার অভ্যন্তরীণ লুকটাই...

বর্ষাকালেও যত্নে থাকুক কাঠের আসবাবপত্র
গৃহসজ্জা

বর্ষাকালেও যত্নে থাকুক কাঠের আসবাবপত্র

সেই রাজা বাদশাহদের আমল থেকেই কাঠের আসবাবপত্র ব্যবহৃত হয়ে আসছে। তখনকার দিনে ভারী কারুকাজ করা ভালো মানের কাঠের আসবাবপত্র দ্বারা আভিজাত্য প্রকাশ পেতো। এখ...

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!
চুলের যত্ন

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠ...

আরও পড়ুন

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে
গৃহসজ্জা

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে

ব্যস্ত এই শহরে মানুষ অল্প হলেও সবুজের দেখা পেতে চায়। জায়গার যথেষ্ট অভাব থাকার কারণে নগরের বাসিন্দারা তাই ছোটখাটো পরিসরে বারান্দায়, কেউবা ছাদে গাছ লাগি...

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

বর্ষায় ত্বকের যত্নে করণীয়
ত্বকের যত্ন

বর্ষায় ত্বকের যত্নে করণীয়

বর্ষায় টিপ টিপ বৃষ্টি আমাদের মনে অনেক স্বস্তি নিয়ে আসে। গ্রীষ্মের কাঠফাটা রোদের পরে বৃষ্টি অনেক আরামের ও আনন্দের । কিন্তু এই সময়ে অনেক রকম রোগ ব্যাধিও...

বিউটি টিপস

বর্ষায় যত্নআত্তি | ৭টি উপায়ে জীবন হবে ঝামেলাহীন

ভীষণ গরমের পরে বর্ষাকাল নিয়ে আসে স্বস্তি। কিন্তু বৃষ্টি হোক বা না হোক বর্ষাকাল হলো এমন একটা সময় যে সময়ে ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে আরও অনেক রকমের স...

এই বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

এই বর্ষায় পায়ের যত্ন

যাদেরকে এই বর্ষায় ঘর ছেড়ে বাইরে বের হতেই হয় তাদের অনেকেরই নিত্যসঙ্গী হলো নোংরা এবং পায়ে বাজে গন্ধ। কিন্তু কাজ ফেলে তো আর ঘরে বসে থাকা যায়না তাই ন...

…