ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

সাদিয়া রিফাত ইসলাম · Feb 07, 2018 · 1 min read

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্রয়োজনীয় আসবাবপত্র ধরানোই মুশকিল হয়ে যায়। সেখানে নিজের মতো করে ঘর সাজানো মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি চাইলে কিছু কৌশল খাটিয়ে এই ছোট ঘরকেই কিছুটা বড় দেখাতে পারবেন। আর সাজিয়ে নিতে পারেন মনের মতো করে। আসুন আজ ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস জেনে নেই।

ছোট ঘরকে বড় দেখানোর কিছু কৌশল  

১) দেয়ালের রঙ 

প্রথমেই আসি দেয়ালের রঙ প্রসঙ্গে। ছোট ঘরের জন্য সঠিক দেয়ালের রঙ বাছাই করাটা খুবই জরুরী। ছোট ঘরের দেয়ালের জন্য অবশ্যই কোন হালকা রঙ বা লাইট শেইড বাছাই করুন। সাদা, অফ হোয়াইট, হালকা হলুদ, বেবি পিংক, হালকা নীল ইত্যাদি কালারগুলো ছোট ঘরে ভালো মানাবে। ডিপ কালার বা একেকটা ওয়ালে একেক কালার দিলে স্পেস ছোট দেখাবে।

২) ঘরের পর্দা

এবার আসি পর্দা প্রসঙ্গে। ঘরের পর্দা অবশ্যই দেয়ালের রঙের সাথে মিলিয়ে নিবেন। দেয়ালের রঙ এর সাথে মিল রেখে অথবা দেয়ালের রঙ এর এক বা দুই শেইড গাড় পর্দা ব্যবহার করুন। তবে কখনোই বিপরীত রঙ-এর পর্দা ব্যবহার করবেন না, এতে ঘর আরো ছোট দেখাবে। চাইলে হালকা কালারের প্রিন্টেড কাপড়ও সিলেক্ট করতে পারেন।

৩) ফার্নিচার সিলেকশন

খুব বেশি কারুকাজ করা বা ভিক্টোরিয়া স্টাইলের আসবাব এড়িয়ে চলুন। হালকা বা স্লিক ডিজাইনের ফার্নিচার ব্যবহার করুন। সোফা সিলেকশনের সময় বড় ও এক্সটেন্ডেড হাতল দেওয়াগুলো এড়িয়ে চলুন। আর সবচেয়ে ভালো হয় যদি ফ্লোরিং সিস্টেম করতে পারেন। এতে আপনার ছোট ঘরকে বড় দেখাবে, আবার আপনার কিছু টাকাও বেঁচে যাবে।

৪) অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া 

ঘরে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। ঘরের চারপাশে তাকিয়ে দেখুন। যদি মনে হয় আপনার আশেপাশের জিনিসগুলোর মধ্যে কোনো একটি জিনিস আপনি এক বছরের বেশি সময় ব্যবহার করেননি, অথচ সেটি আপনার ঘরের কিছুটা মূল্যবান জায়গা দখল করে বসে আছে, তবে এখনই সময় জিনিসটি ফেলে দেওয়ার। হতে পারে সেটি কোন পুরোনো ঘড়ি কিংবা বারান্দার এক কোণে অযত্নে পড়ে থাকা কোনো বেতের টুল। যদি ব্যবহার না করেন তবে দান করে দিন। দেখবেন ঘরের জায়গা বেড়ে গেছে এবং ঘর দেখতে পরিপাটি লাগছে।

৫) কভারের জন্য ছোট প্রিন্ট বাছাই করা 

ঘরের চাদর, পর্দা, সোফার কভার আর কুশন কভার বাছাই করার সময় ছোট প্রিন্ট ব্যবহার করুন। অথবা স্ট্রাইপও ব্যবহার করে দেখতে পারেন। এক কালারের কুশন দিলেও বেশ ভালো লাগবে দেখতে। পর্দার কাপড় এমনভাবে বাছাই করুন যাতে ঘরে পর্যাপ্ত আলো আসতে পারে। এতে কনজাস্টেড লাগবে না এবং ঘরও বড় দেখাবে।

৬) ঘর সাজাতে আয়না 

ঘর সাজাতে আয়না ব্যবহার করুন। আয়না ঘরের আয়তন বড় দেখাতে সাহায্য করে। এখন বেতের ফ্রেমিং করা আয়না পাওয়া যায়। এগুলো ওয়ালে সেট করতে পারেন। এতে স্পেস সেইভ হবে এবং দেখতেও ভালো লাগবে।

৭) মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যবহার করা 

ছোট ঘরকে বড় দেখানোর জন্য মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যবহার - shajgoj.com

মাল্টি ফাংশনাল ফার্নিচার ব্যবহার করুন। এগুলো খরচ, স্পেস দু'টোই সেইভ করে। সেই সাথে মেনটেনেন্সের ঝামেলাও কমিয়ে দেয়। মাল্টি ফাংশনাল ফার্নিচারের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সোফা কাম বেড। সাধারণ সময়ে এগুলো সোফা হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বাসায় মেহমান আসলে খুলে খাট হিসেবে ব্যবহার করা যাবে। একটা বিশাল খাটের স্পেস বেঁচে গেলো!

৮) ফোল্ডিং টেবিল ও টুল ব্যবহার করা 

ফোল্ডিং রিডিং টেবিল বা ফোল্ডিং টুল আপনার জন্য হতে পারে লাইফ সেভিয়ার। কাজ শেষে জাস্ট ফোল্ড করে তুলে রাখবেন, এতে ঘরের জায়গা বাঁচবে, অনেক বেশি খোলামেলা দেখাবে। ঘর ছোট হলে সব আসবাব দেয়ালের সাথে লাগাবেন না। ছোট খাটো হালকা কিছু ফার্নিচার একটু অ্যাঙ্গেল করে রাখুন। ঘর সাজানোতে ভিন্নতা আসবে সেই সাথে ঘর একটু বড়ও দেখাবে।

এছাড়াও ঘরে প্রচুর আলো ঢোকানোর ব্যবস্থা করুন। জানালায় গ্লাস ডোর লাগান। আর চেষ্টা করুন দিনের বেশিরভাগ সময় জানালা খোলা রাখার। সান লাইটে আপনার ঘর এমনিতেই বড় দেখাবে। দেয়ালে খুব বেশি বড় ছবি বা ফ্রেম রাখবেন না। ছোট ছোট ফ্রেম বা ডেকোর রাখতে পারেন।

তাহলে জেনে নিলেন ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস! তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।  

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়
গৃহসজ্জা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়

ঘর সাজানোর সময় যে জিনিসটি না হলেই নয় তা হলো পর্দা। প্রাচীনকালে অন্দরমহলের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্য ব্যবহৃত হলেও বর্তমানে একটি বাসার অভ্যন্তরীণ লুকটাই...

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

আরও পড়ুন

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

ভাড়া বাসা | কীভাবে সাজাবেন?
গৃহসজ্জা

ভাড়া বাসা | কীভাবে সাজাবেন?

ভাড়াটের পেইন শুধু ভাড়াটেই জানে, এইটা ধরবেন না, ওইটা ছোঁবেন না, পেরেক ঠুকবেন না, রঙ যেন নষ্ট না হয়! পানি গ্যাসের হাজার সমস্যা, বাড়িওয়ালার উদ্ভট আবদার আ...

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

…