ফটো ফ্রেম

সাজগোজ উপ সম্পাদক · Dec 17, 2013 · 1 min read

ফটো ফ্রেম

ছবি তুলতে আমরা কে না ভালোবাসি! বাজারে ছবি রাখার এ্যালবাম, ফ্রেম এরও অভাব নেই। কিন্তু নিজের অথবা খুব প্রিয় মানুষের পছন্দের ছবিটি যদি অত্যন্ত কম সময়ে এবং কম খরচে নিজের তৈরি করা ফ্রেমে বন্দি করা যায় তাহলে সে অনুভূতি একটু অন্যরকম হয়, তাই না? খুব কষ্টসাধ্য অথবা খুব ব্যয়বহুল তো নয়ই বরং খুব কম সময়ে তৈরি করতে পারেন পছন্দসই একটি ফ্রেম। ফ্রেম তৈরি করতে যা যা লাগবে তা হাতের কাছেই পাবেন।

প্রয়োজনীয় উপকরণঃ

-শক্ত কাগজ (বিভিন্ন ফেলনা বক্স / প্যাকেট)

-বেগুনি এম্বুশ কাগজ

-পেন্সিল

-স্কেল

-কাঁচি

-এন্টি-কাটার

-আঁঠা

-গ্লিটার কলম

-সাদা চিকন রিবন

photoframe01

পদ্ধতিঃ

০১. শক্ত বোর্ডটি তে ৯ /৭'' এবং প্রস্থে ১.৫'' দাগ টেনে নিন।

০২. এন্টি-কাটার ও কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিন।

০৩. বেগুনি এম্বুশ কাগজ নিন। চিকন চিকন করে কেটে ফেলুন।

০৪. এবার বেগুনি কাগজের টুকরা গুলোকে বোর্ডের সাথে আঠার সাহায্যে তির্যক ভাবে সংযুক্ত করুন। খেয়াল রাখবেন যেন কোন স্থানে ফাঁকা না থাকে।

০৫. পুরো বোর্ডে এম্বুশ কাগজ লাগানোর পর কাগজের বাড়তি অংশ গুলো কাঁচি দিয়ে কেটে শেইপ ঠিক করে নিন। হয়ে গেল ফ্রেমের বডি তৈরি।

photoframe02

অলঙ্করণঃ

০১. এবার বিভিন্ন রং এর গ্লিটার কলম নিন, মনের মত করে আপনার ফ্রেম কে সাজান।

০২. সাদা রিবন দিয়ে ঝটপট বো (Bow) বানিয়ে নিন।

০৩. আঠা দিয়ে ফ্রেমের এক কোণায় লাগিয়ে দিন।

০৪. পেছনে বোর্ডের দুটি টুকরো লাগিয়ে নিন যেন আপনার ছবিটি রাখতে পারেন।

০৫. কিছু সময়ের জন্য শুকাতে দিন।

frame 03

তৈরি হয়ে গেল আপনার ছবি রাখার ফ্রেম। প্রিয় কোন মানুষকে তার ছবি সহ নিজের হাতে বানানো ফ্রেম যদি উপহার দেওয়া যায় তাও এত কম সময় এবং কম দামে তাহলে মন্দ হয় না তাই না ??

লিখেছেনঃ অনন্যা ইসলাম

ছবিঃ টুকি-টাকি শপিং

Comments (5)

  • basit

    May 11, 2026

    ambush kagoj kothay pawa jabe??? location ctg

  • May 11, 2026

    stationary er shop e paben...

  • May 11, 2026

    How to make photo frame stand.

  • Aslam BD

    May 11, 2026

    পুরুষদের জন্য টিপ্স পাচ্ছিনা, শুধু মেয়েদেরই বেশি ।।

  • Hasib Mahmud Joy

    May 11, 2026

    ফটোফ্রেম এর পেছনটা কিভাবে তৈরি করবো?

সম্পর্কিত লেখা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

আরও পড়ুন

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস
ফ্যাশন

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-ক...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

…