ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

লাবিবা ইরম · Jul 04, 2022 · 1 min read

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কী এই ড্রিম ক্যাচার? আর কীভাবেই বা হোম ডেকোরে জায়গা করে নিয়েছে এই আইটেমটি? এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানার সাথে সাথে আজকের আর্টিকেলে আমরা শিখবো কীভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে ড্রিম ক্যাচার বানিয়ে নেওয়া যায়।

ড্রিম ক্যাচার কী?

ড্রিম ক্যাচার সকলের কাছে প্রথম পরিচিত হয়ে ওঠে নেটিভ আমেরিকানদের মাধ্যমে। তাদের বিশ্বাস ছিলো ড্রিম ক্যাচার বা স্বপ্ন ধারকে খারাপ স্বপ্ন আটকে গিয়ে সকালের প্রথম আলোয় নষ্ট হয়ে যায়। আর ভালো স্বপ্নগুলো এর জাল ভেদ করে চলে যায়। তাই ড্রিম ক্যাচার ঝোলানো হতো এমন জায়গায় যেখানে ঘুমের সময় মাথা দেয়া হয় এবং সকালে সূর্যের প্রথম আলো এসে পড়ে।

ড্রিম ক্যাচার

সে যুগ চলে গিয়েছে বহু আগে। যুগের বদলের সাথে সাথে বর্তমানে কিশোর কিশোরী থেকে শুরু করে শৌখিন সকল বয়সী মানুষের কাছে আকর্ষণীয় ঘর সাজানোর অংশ হয়ে উঠেছে ড্রিম ক্যাচার। সাধারণত কাঠের গোল ফ্রেম, সুতা, রঙিন পালক, পুঁথি দিয়েই ট্র্যাডিশনাল ড্রিম ক্যাচার বানানো হতো। নেটিভ আমেরিকানরা উইলো গাছের ডাল দিয়ে এ গোল ফ্রেম বানাতো। বর্তমানে বিভিন্ন আকারের ফ্রেম, আর্টিফিশিয়াল ফুল, নানারকম চার্ম ইত্যাদি দিয়ে আরো আধুনিক ও নান্দনিকভাবে ড্রিম ক্যাচার সাজানো হয়। স্বপ্ন ধরতে পারুক বা না পারুক একটি ড্রিম ক্যাচার অবশ্যই মনের কোণে এক চিলতে ভালো লাগার দোলা দেয়। আর মন ভালো থাকলে ভালো থাকে শরীরও।

যেভাবে হাতেই বানাবেন ড্রিম ক্যাচার

ড্রিম ক্যাচারের উপকরণগুলো সাধারণত আমাদের বাড়িতেই থাকে। তাই ঘর সাজাতে এই উপকরণটি হাতেই বানিয়ে নেওয়া যায়। চলুন বানানোর নিয়মগুলো জেনে নেই-

অল্প উপকরণ দিয়েই ড্রিম ক্যাচার
যা যা লাগবে
  • মোটা সুতা/ উল/ পাটের সুতা/ ম্যাক্রেম দড়ি পছন্দমতো রঙের
  • কাঠের/ প্লাস্টিকের গোল ফ্রেম
  • চিকন সুতা (পছন্দমতো রঙের)
  • পালক/ পুঁথি/ চার্মস
  • কেঁচি, আঠা, সুঁচ, রিবন ক্লাম্প
যেভাবে বানাবেন

১) প্রথমে গোল ফ্রেমটি নিয়ে এর যে কোনো একদিকে মোটা সুতা বা উল দিয়ে একটি গিঁট দিন। এবার সুতাটি দিয়ে পুরো ফ্রেম পেঁচিয়ে ফেলুন। শেষ প্রান্তে ভালো করে গিঁট দিয়ে সিকিউর করে নিন। আঠা দিয়ে গিঁটটি আটকে ফেলুন যেন ছুটে না যায়।

২) চিকন সুতা নিয়ে প্রথমে ফ্রেমের সাথে একটি গিঁট দিন। এবার একটি নির্দিষ্ট দূরত্ব মেপে একবার পেঁচিয়ে নিন। আবারও একই দূরত্ব মেপে পেঁচিয়ে নিন। এভাবে ফ্রেমের সাইজ অনুযায়ী ৬/৮টি বা তার বেশি লুপ তৈরি করতে পারেন। এভাবে পেঁচিয়ে ফ্রেমের সাথে একটি রাউন্ড তৈরি করুন।

লুপ তৈরি করা

৩) একবার পেঁচানো শেষ হলে প্রথম লুপের ভেতর থেকে সুতা ঢুকিয়ে নিন এবং প্রথম লুপের সুতার সাথে লুপ তৈরি করুন একইভাবে। এভাবে পরের কয়েকটি রাউন্ড তৈরি করুন। জায়গা ছোট হয়ে আসলে সুঁচের সাহায্যে সুতা পেঁচিয়ে নিন। এই পদ্ধতিকে স্পাইডার ওয়েব বা মাকড়সার জাল পদ্ধতি বলে।

৪) প্রতিটি লুপের মাঝে একটি করে পুঁথি ঢোকাতে পারেন। মাঝের গোল ফাঁকা স্পেসে ঝুলিয়ে দিতে পারেন ছোট চার্ম অথবা পালক।

পুঁথি লাগানো

৫) পছন্দমতো দৈর্ঘ্য মেপে নিয়ে কয়েকটি চিকন সুতা কেটে নিন। পালকের মাথায় সুতা গিঁট দিয়ে অথবা রিবন ক্লাম্প দিয়ে পালক লাগিয়ে নিন সুতার এক প্রান্তের সাথে। উপরে পছন্দমতো পুঁথি দিয়ে সাজিয়ে নিন।

৬) পালকসহ সুতাগুলোকে গোল ফ্রেমের সাথে গিঁট দিয়ে আটকে দিন। আঠা দিয়ে গিঁটগুলো শক্ত করে নিন। এগুলোর উপর দিকে সুতা দিয়ে ঝোলানোর জন্য একটি লুপ তৈরি করুন।

পালক লাগানো

ব্যস, তৈরি হয়ে গেলো আকর্ষণীয় একটি ড্রিম ক্যাচার। গোল ফ্রেমের এক সাইডে আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে দিতে পারেন আঠা দিয়ে। নিচে আপনার পছন্দমতো পালক ও পুঁথির বদলে সুতার টাসেল বা পমপমও লাগাতে পারেন। খুব সহজলভ্য এবং হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারেন মনের মতো ড্রিম ক্যাচার।

  ছবিঃ kaleyann.com

Products in this article

সম্পর্কিত লেখা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
ক্র্যাফট

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু...

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি
ক্র্যাফট

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

ঘরে খানিক দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে চান যারা, বাতি নিজের হাতে বানিয়ে নেবেন বলে কি কখনো ভেবেছেন? হাতে তৈরি করা যায় এমন নানা রকম বাতি রয়েছে যা আপনার ঘর...

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

আরও পড়ুন

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস
ফ্যাশন

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-ক...

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

…