বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সাজগোজ উপ সম্পাদক · Aug 04, 2013 · 1 min read

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-কাপড় কেনার চেয়ে অধিক বিপাকে পড়েন নিজের জন্য একটি স্টাইলিশ সানগ্লাস কেনার সময়। আপনাদের এমন ঝক্কি-ঝামেলা থেকে রক্ষা করতে এবার জানাচ্ছি কিছু টিপস।

[picture]

মুখের ধরণ অনুযায়ী সানগ্লাস পছন্দ করুন:

ডিম্বাকৃতি চেহারা যাদের, তাদের মুখে মোটামুটি সব ধরনের সানগ্লাস মানায়। নিত্য-নতুন বিভিন্ন ধরনের সানগ্লাস ব্যবহার করে তাই নিজের চেহারায় আনুন বৈচিত্র। তবে চারকোনা ফ্রেমের সানগ্লাস এমন চেহারায় অধিক সামঞ্জস্য আনবে বলে মনে করি।

sunglass for oval shape

যাদের মুখ গোলগাল, তারা এমন ফ্রেমের সানগ্লাস পরবেন যেটা আপনার চেহারা খানিকটা লম্বাটে ও হালকা দেখাবে। চিকন ফ্রেমের সানগ্লাস এক্ষেত্রে না পরাটাই ভালো। চোখের ভ্রু খানিকটা ঢেকে রাখে, এমন সানগ্লাস আপনার গোল চেহারা অনেকাংশেই লম্বাটে দেখাবে। আয়তাকার ফ্রেমের সানগ্লাস পরিধান করাই এক্ষেত্রে শ্রেয়।

for round face

চতুর্ভুজাকৃতি চেহারার ফ্যাশনসচেতন পাঠকদের অনুরোধ করবো অতি তীক্ষ্ণ কোণবিশিষ্ট ফ্রেমের কোন সানগ্লাস পরিধান করা থেকে বিরত থাকবেন। ক্লাসিক ডিম্বাকৃতির কিছু সানগ্লাস রয়েছে যা এমন মানুষদের চেহারায় ঠিকঠাক বসে যায়।

for squae face

লম্বামুখোদের চেহারার সাথে গোলাকৃতির সানগ্লাস ভালো যায়। এছাড়া, চৌকাণ ফ্রেমের সানগ্লাস-ও তাদের ভালো মানাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন সানগ্লাসের ফ্রেম খুব ছোট না হয়, যা চেহারায় বেখাপ্পা দেখায়।

for long face

আর যাদের চেহারা কিছুটা ত্রিকোণাকৃতির, তারা ‘ক্যাটস-আই’ গোছের সানগ্লাস ব্যবহারে উপকৃত হবেন। এধরনের চেহারার সাথে মানানসই করতে সানগ্লাসের ফ্রেমের উপরের অংশ সমান্তরাল দেখে পছন্দ করবেন।

Sunglass for heart or triangle shape

সানগ্লাসটি মানিয়ে নিন আপনার ত্বকের সাথে:

ফ্যাকাশে চেহারা যাদের তারা গোলাপি অথবা ব্রাউন শেডের সানগ্লাস ব্যবহার করবেন। চ্যাপ্টা ফ্রেমের সানগ্লাস ব্যবহারে আপনার চেহারার এমন সমস্যা অন্যদের অনেকাংশে বুঝতে দেবে না।

brown

শ্যামলা গায়ের রঙের সাথে স্বচ্ছ ফ্রেম সবচেয়ে ভালো মানায়। যাদের ত্বক খানিকটা বেশি কালো তারা সিলভারের ফ্রেম পছন্দ করবেন।

silver

চুলের সাথে সানগ্লাসের ফ্যাশন:

রেশমি ঘন কালো চুলের সৌন্দর্য বাড়িয়ে দেবে রিম ছাড়া হালকা শেডের সানগ্লাসগুলো। খুব কোঁকড়া চুলে ছোট ফ্রেমের সানগ্লাস ভালো মানাতে পারে যদি তা চেহারার মাপের সাথে খাপ খায়। যারা চুল ছোট রাখেন, তাদের সানগ্লাস বাছাই করার সময় চুলের চেয়ে চেহারার আকৃতির উপরেই অধিক দৃষ্টি দেয়া উচিত। এক্ষেত্রে কড়া রঙের সানগ্লাস আপনার চেহারায় এনে দেবে সুদৃঢ় ব্যক্তিত্বের ছাপ।

আপনার চেহারার সাথে সঠিক সানগ্লাসটি চেনার জন্য কিছু টিপস দেয়া হল। আশা করছি টিপসগুলো ‘সাজগোজ’-এর পাঠকদের উপকৃত করবে। তবে মনে রাখবেন, এগুলো কেবল ‘টিপস’, বাঁধা-ধরা কোন নিয়ম নয় যা অবশ্যই পালনীয়। ‘ফাঙ্কি-স্টাইল’ যাদের সাজে, তারা প্রয়োজনে এর ব্যতিক্রম চেষ্টা করেও সফল হতে পারেন।

লিখেছেনঃ পলাশ

মডেলঃ ইবনে হোসেন

ছবিঃ কসমোপলিটান.কম, ইবে.কম, লাভইট সোমাচ.কম

সম্পর্কিত লেখা

জেনে নিন সানগ্লাস ব্যবহারের কিছু নিয়ম-কানুন
ফ্যাশন

জেনে নিন সানগ্লাস ব্যবহারের কিছু নিয়ম-কানুন

সূর্যের আলো থেকে চোখ রক্ষাই কেবল সানগ্লাস পরিধানের উদ্দেশ্য নয়, এটি আপনার ফ্যাশন-সচেতনতার মাপকাঠিও বটে। আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে আপনার চোখের স...

সামার ফ্যাশন - ২০১৮
ফ্যাশন

সামার ফ্যাশন - ২০১৮

"ঋতুর রঙের সাথে মিলিয়ে থাকুন আরামদায়ক এবং ফ্যাশানেবল" ছয় ঋতুর দেশ বাংলাদেশ, তবু বছর জুড়ে গরমের দাপট থাকে। এর মধ্যে আমাদের প্রতিদিন নানা কাজে, অফিসে,...

চোখ সেজে উঠুক দারুণ সানগ্লাসে
ফ্যাশন

চোখ সেজে উঠুক দারুণ সানগ্লাসে

গরম পড়তে শুরু করেছে! অবশ্য বাইরে তো সকলকেই যেতে হয়। এই সময়টাতে আমাদের ডেইলি লাইফে সানগ্লাস আবশ্যিক। কারণ সানগ্লাস আমাদের ডিরেক্ট সানলাইট অর্থাৎ আল্টাভ...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

আরও পড়ুন

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট সম্পর্কে জানা আছে কি?

আজকাল আমরা অনেকেই ত্বকের ব্যাপারে কমবেশি সচেতন হয়েছি। সবাই অন্তত চেহারার কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করি। ত্বককে সুন্দর, ঝকঝকে ও মোলায়েম করার জন্য আমরা...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়
মেকআপ

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়

গ্লাসেস বা চশমা, আমাদের অনেকের জন্যই এটি প্রয়োজনীয় জিনিস তো বটেই, এখন কিন্তু এটাকে ফ্যাশন অ্যাকসেসরিও বলা যায়। চশমার ফ্রেমের রঙে, শেইপে আর ধরনেও ফ্যাশ...

…