চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়

তানিজা ইসলাম · Jun 02, 2021 · 1 min read

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়

গ্লাসেস বা চশমা, আমাদের অনেকের জন্যই এটি প্রয়োজনীয় জিনিস তো বটেই, এখন কিন্তু এটাকে ফ্যাশন অ্যাকসেসরিও বলা যায়। চশমার ফ্রেমের রঙে, শেইপে আর ধরনেও ফ্যাশনের ছোঁয়া লেগেছে। রেগুলার আমরা যারা চশমা পরে বের হই, অনেকেই বুঝতে পারি না যে চশমার সাথে কীভাবে মেকআপ করলে লুকটা পারফেক্ট হবে। চশমা পরা মানেই সব সৌন্দর্য শেষ, এটা একদমই ভাববেন না! আজকের আর্টিকেলটি চশমা ইউজারদের জন্য, মেকআপ করতে কোন ৪টি বিষয়ে খেয়াল রাখবেন সেটা এখনই জেনে নিন।

চশমার সাথেও পারফেক্ট লুক

চশমাটা প্রয়োজনের, কিন্তু অনেকে শখ করেও পাওয়ার ছাড়া ফ্যাশনেবল গ্লাস ইউজ করতে পছন্দ করেন। লেন্স পরতে অনেকেই আনকমফোর্টেবল ফিল করেন। আবার রেগুলার তো লেন্স পরা ঠিকও না। তাই চশমাটাই ভরসা! চশমা পরলে সৌন্দর্য্যে ভাটা পরে না, বরং চশমার সাথে ঠিকঠাকমতো মেকআপ লুক ক্যারি করলে আপনাকে লাগবে আরও আকর্ষণীয়। তবে ফেইসের শেইপের সাথে মানানসই ফ্রেম সিলেক্ট করা খুবই জরুরী। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো মেকআপ করার সময় কোন বিষয়গুলোতে একটু নজর দিলে চশমাতেও আপনাকে লাগবে আকর্ষণীয়। আশা করছি এই টিপসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন ঝটপট দেখে নেই সেগুলো।

১) কন্সিলার বা কালার কারেক্টরের ব্যবহার করুন

চোখের নিচের কালচে ভাব ঢাকতে সরাসরি বিবি ক্রিম, পাউডার বা ফাউন্ডেশন লাগাচ্ছেন কি? এতে কিন্তু কালো দাগ আরও ভিসিবল হয়, স্কিন আনইভেন লাগে। চশমার সাথে এটা আরও ভালো বোঝা যায়। কন্সিলার বা কালার কারেক্টরের ব্যবহার কালচে ভাব কিংবা দাগ হাইড করতে দারুন কার্যকরী। কন্সিলার বা কালার কারেক্টর অ্যাপ্লাই করে তারপর স্কিনটোনের সাথে ম্যাচ করে কমপ্যাক্ট পাউডার বা ফাউন্ডেশন লাগাতে হবে। আর রেগুলার ইউজের জন্য বিবি ক্রিম, সিসি ক্রিম, বিবি পাউডার বেশ ভালো অপশন। কেননা এগুলো লাইট কভারেজ দেয় আর চশমা ইউজের ফলে নাকের পাশ থেকে মেকআপ উঠে যাওয়ার ভয় থাকে না।

২) ভ্রু জোড়াতে ফোকাস দিন

চোখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে আইব্রোর উপর, আর ঠিকঠাক শেইপের ভ্রু চশমার সাথে বেশ আকর্ষণীয় দেখায়। আইব্রোর আকৃতি যদি মুখের সঙ্গে মানানসই না হয়, তাহলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে। স্বাভাবিক লুকের জন্য আইব্রো পেন্সিল অথবা আইব্রো পাউডারের শেইড সব সময় চুলের রঙের চেয়ে এক অথবা দুই শেইড হালকা নিন। যদি আইব্রো পমেড, পাউডার বা আইব্রো জেল দিয়ে ভ্রু আঁকতে চান, তাহলে আইব্রো ব্রাশ ও স্পুলি ব্রাশ ব্যবহার করতে হবে। ভুল আইব্রো পেন্সিলের শেইড পিক করা, ওভার প্লাক করা, কালো করে ভ্রু আঁকা এগুলো আপনার লুককে আর্টিফিসিয়াল করে তোলে। তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন।

৩) চোখের সাজে ন্যাচারাল শেইড পিক করুন

চশমার সাথে গ্লিটার আইলাইনার, ডার্ক শেইডের আই শ্যাডো, শিমারি আই লুক এগুলো বেমানান লাগে। তাই, চশমার সাথে আই মেকআপে খেয়াল রাখুন কিছু বিষয়। আই শ্যাডো দিতে চাইলে একদম ন্যাচারাল ন্যুড শেইড পিক করতে পারেন। তবে সবচেয়ে ভালো লাগবে জাস্ট ওয়াটার লাইনে ন্যুড কাজল আর চোখের উপরের পাতায় আই লাইনার। এতে চোখ বড় দেখায় এবং চশমার সাথেও বেশ ভালো লাগে। সরু ফ্রেমের বা রিমলেস গ্লাস পরলে চিকন করে লাইন টানলে ভালো দেখাবে, আর মোটা ফ্রেমের গ্লাস পরলে একটু বোল্ড বা মোটা করে কাজল দিতে পারেন। মাসকারা শুধু উপরের ল্যাশে অ্যাপ্লাই করুন আর চশমার সাথে ফলস আই ল্যাশ এড়িয়ে চলুন।

৪) লিপস্টিকের রঙে আনুন বৈচিত্র্য 

যেহেতু আই লুক একদমই ন্যাচারাল থাকছে, সেক্ষেত্রে লিপস্টিকে রঙটা হতে হবে নজরকাড়া। চশমার ফ্রেমের রঙটাও বিবেচনায় রাখবেন। যেমন মেরুন বা রেড ফ্রেমের চশমা পরলে সেই ধরনের শেইডের লিপ কালার সিলেক্ট করতে পারেন। তবে আপনি কী রঙের ড্রেস পরবেন, কোথায় যাচ্ছেন- এগুলো খেয়াল রেখে লিপস্টিকের কালার বেছে নিন। স্কিনটোন ও লিপস্টিক মিলিয়ে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। শ্যামলা ত্বকে যেই শেডটা ন্যাচারাল ন্যুড দেখায়, ফর্সা ত্বকে তা ব্রাউন কালার বলে মনে হয়। মেরুন রেড, মভ, কফি ব্রাউন, রোজি বা ডাস্টি পিঙ্ক আর ফুশিয়া কালারটা শ্যামলাদের জন্য গুড অপশন। লাইট পিঙ্ক, ন্যুড ব্রাউন, পীচ, অরেঞ্জ রেড এগুলো ফেয়ার স্কিনের সাথে খুব ভালো যায়।

তাহলে জেনে নিলেন, চশমার সাথে কোন কোন বিষয় খেয়াল রাখলে আপনার মেকআপ লুক পারফেক্ট হবে! সেই সাথে লাইট বেইজ মেকআপ, একটু ব্লাশন আর মানানসই ফ্রেম, ব্যস! চশমাতেও আপনাকে লাগবে আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী। যেকোনো লুকই কনফিডেন্টলি ক্যারি করতে পারলে সেটা আপনার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তোলে। নিজেকে সাজাতে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত সম্ভারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি! তাহলে আজ এই পর্যন্তই। নিজেকে ভালবাসুন, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করুন, নিজের যত্ন নিন। ভালো থাকবেন।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আরও পড়ুন

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!
মেকআপ

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!

মেকআপ করেও যদি ন্যাচারাল ও রিফ্রেশিং একটি লুক পাওয়া যায় তবে সেটা তো ভালোই হয়, তাই না? দেখে মনে হবে যেন কোনো মেকআপই বুঝি করা হয়নি, ব্যাপারটাও বেশ ইন্টা...

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?
মেকআপ

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?

ফ্যাশন ট্রেন্ডে এখন ন্যুড লিপস্টিক খুবই পপুলার। সিম্পল ন্যাচারাল লুক কিংবা পার্টি গ্ল্যাম লুক, সব ধরনের সাজেই এখন এই ধরনের লিপ কালারের ব্যবহার করা হয়,...

চশমার সাথে সুন্দর সাজে
ফ্যাশন

চশমার সাথে সুন্দর সাজে

সুন্দর ফ্যাশনেবল চশমা পরতে সবাই ভালোবাসে। তবে পাওয়ার ওয়ালা চশমা পরলে ডাল দেখায় বলে অনেকেই প্রয়োজনীয় হলেও পরতে চান না ।সঠিক মেক- আপ এর সাহায্যে চ...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

…