ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট সম্পর্কে জানা আছে কি?

সুহী আহমেদ সুসান · Nov 12, 2019 · 1 min read

ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট সম্পর্কে জানা আছে কি?

আজকাল আমরা অনেকেই ত্বকের ব্যাপারে কমবেশি সচেতন হয়েছি। সবাই অন্তত চেহারার কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করি। ত্বককে সুন্দর, ঝকঝকে ও মোলায়েম করার জন্য আমরা বুঝে না বুঝে অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করে ফেলি, এটা ঠিক না। আমাদের সবার ত্বকই আলাদা, তাই সবসময় সব কিছু সবার ত্বকে কাজ করে না।  মাঝে মাঝে ত্বকের উন্নতির বদলে এসব প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের ক্ষতিও হয়ে যায়। তাই চেহারায় কি মাখবেন না মাখবেন সে ব্যাপারে অনেক ভেবেচিন্তে, রিসার্চ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এখন যে পাঁচটি জিনিসের কথা বলবো, সেগুলো আপনি নির্দ্বিধায় এড়িয়ে যেতে পারেন। কারণ এসব ব্যবহারের কারণে আমাদের ত্বকের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেই ত্বকের জন্য ক্ষতিকারক প্রোডাক্টগুলো সম্পর্কে।

ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট 

১) সাবান

এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে বাজারে নানা রকমের ফেইসওয়াশ থাকার পরও অনেক মানুষ এখনো ত্বকে সাবান ব্যবহার করে। আমাদের শরীরের ত্বক সাবান সহ্য করতে পারলেও আমাদের চেহারার ত্বকের জন্য সাবান একদমই ভালো না। বাজারে কিছু হোয়াইটেনিং সাবান আছে যেগুলো মানুষ নির্দ্বিধায় ত্বকে ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ সাবান ব্যবহার করলে ত্বকের ময়েশ্চার চলে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, বলিরেখা তাড়াতাড়ি দেখা যায়। এমনকি তৈলাক্ত ত্বকেও সাবান ব্যবহার করা উচিত না। কারণ আমাদের মস্তিষ্ক তখন ত্বকে সিগন্যাল পাঠায় আরও তেল উৎপাদন করার জন্য। তখন চেহারা আরও তেলতেলে হয়ে যায়। ফলে আরও বেশি পিম্পল উঠে। আমাদের অনেকের ধারণা তৈলাক্ত ত্বক হলেই আর ত্বকে ময়েশ্চারাইজ করতে হবে না। কিন্তু তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজেশনের প্রয়োজন আছে। ত্বককে রুক্ষ করে দেওয়ার মতো কোন রকমের প্রোডাক্ট চেহারায় ব্যবহার করা উচিত না, ত্বক যতই তৈলাক্ত হোক না কেন। তাই যেকোন ধরনের সাবানই চেহারা থেকে দূরে রাখুন। কারণ সাবান ত্বকের  জন্য ক্ষতিকারক।

২) পেট্রোলিয়াম জেলি

আমরা অনেকেই ফেইসের ময়েশ্চারাইজেশন এর জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি। মনে করি এতে চেহারার রুক্ষতা দূর হবে। কিন্তু আসলে এতে ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পেট্রোলিয়াম জেলি চেহারায় ব্যবহার করলে ত্বকের লোমকূপ গুলো বন্ধ হয়ে যায়। সেজন্য ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।

৩) অ্যালকোহল সমৃদ্ধ প্রোডাক্ট

আমরা অনেকেই প্রোডাক্টের গায়ে উপাদান না দেখে আমাদের ত্বকে ব্যবহার করি। অনেক সময় আরেকজন চেহারায় কি ব্যবহার করে উপকার পেয়েছে সেটা দেখে হুট করে সেটাই ব্যবহার করে ফেলি, এটা দেখি না আমাদের ফেইসের ত্বকের ধরণ কেমন। কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ত্বকের জন্য কোন উপাদানগুলো ক্ষতিকর। রাবিং অ্যালকোহল (Rubbing alcohol) সব ধরণের ত্বকের জন্য খুব খারাপ। কারণ রাবিং অ্যালকোহল ব্যবহার করলে ত্বক রুক্ষ হয়ে যায়, বয়স তাড়াতাড়ি বেড়ে যায়। অনেক মেকআপ রিমুভার, টোনার আমরা ত্বক পরিষ্কার করতে ব্যবহার করি কিন্তু সেগুলোতে অ্যালকোহল থাকে। আমরা অনেক ধরনের মেকআপ রিমুভিং ফেস ওয়াইপ ব্যবহার করি মেকআপ তুলতে যাতে অ্যালকোহল থাকে। এমন ওয়াইপ কেনা উচিত যেটা অ্যালকোহল ফ্রি। মেকআপ তোলার জন্য সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী একটি পণ্য হলো নারিকেল তেল। নারিকেল তেল দিয়ে আলতো করে চেহারা ম্যাসাজ করে কটন প্যাড বা টিস্যু দিয়ে মুছে ফেললে ত্বকের ক্ষতি হয় না, ত্বক মোলায়েম ও হয়। এছাড়াও আরেকটা প্রোডাক্ট আছে যেটা আমরা না বুঝেই চেহারার কাছাকাছি, ঘাড়ে, হাতে স্প্রে করি। সেটা হলো পারফিউম। আমাদের পারফিউমে প্রচুর পরিমাণ অ্যালকোহল থাকে যা ত্বকে কখনোই সরাসরি স্প্রে করা উচিত না, আর চেহারার কাছে তো অবশ্যই না। পারফিউম শুধু কাপড়ের উপর দিয়ে স্প্রে করা উচিত। এছাড়া শরীরের কোথাও মাখা উচিত না।

৪) শ্যাম্পু

অনেকেই গোসল করার সময় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে চেহারায়ও শ্যাম্পু লাগিয়ে ফেলে। আমাদের সচেতনভাবে এই কাজটি থেকে বিরত থাকতে হবে। কারণ আমাদের ত্বক চুলের চেয়ে আরও অনেক সেনসিটিভ। শ্যাম্পুর কেমিক্যাল আমাদের ত্বকের জন্য ক্ষতিকর।

৫) বডি লোশন

আমাদের শরীরের ত্বক আর চেহারার ত্বকে অনেক পার্থক্য রয়েছে। যেসব প্রোডাক্ট বাকি শরীরে ব্যবহার করার জন্য তৈরি করা সেগুলো কখনোই ফেইসে ব্যবহার করা ঠিক না। এরকম হলে খুবই সহজ হতো যদি আমরা গায়ে লোশন মেখে সেই একই লোশন চেহারায়ও মেখে ফেলতে পারতাম। কিন্তু এরকম কখনোই করা উচিত না। কারণ বডি লোশন আমাদের চেহারার ক্রিমের চেয়ে আরও অনেক ঘন। তাই আমাদের ফেইসে ব্যবহার করলে লোমকূপ বন্ধ করে ফেলতে পারে। বেশিরভাগ লোশনেই সুগন্ধি যোগ করা থাকে যা আমাদের চেহারার ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। ত্বকের জন্য ক্ষতিকারক প্রোডাক্টগুলোর মধ্যে বডি লোশন উল্লেখযোগ্য।

ত্বকের যত্ন অবশ্যই করবেন, কিন্তু লক্ষ্য রাখবেন যত্ন করতে গিয়ে ত্বকের ক্ষতি করে ফেলছেন না তো!! ত্বকের জন্য ক্ষতিকারক প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে নিয়ে সঠিক যত্ন নিন। সুস্থ থাকুন ভালো থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস
ফ্যাশন

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-ক...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

আরও পড়ুন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস
ত্বকের যত্ন

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

ত্বকের যত্নে যাই করা হোক না কেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যেকোনো স্কিন টোনের অধিকারীরাই খেয়াল করেন যে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যেতে শুরু করেছে এবং ত্...

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?
ত্বকের যত্ন

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?

প্রতি বছরই স্কিন কেয়ারের জগতে আসে নতুন নতুন পরিবর্তন। আর এই বছরও এর ব্যতিক্রম নয়। সময়ের সাথে তাল মিলিয়ে এ বছরেও বেশ কিছু ফেসিয়াল অ্যাসিড স্কিন কেয়ারের...

…