প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

জাফরিন জাহান · Jul 04, 2024 · 0 min read

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

ত্বকের যত্নে যাই করা হোক না কেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যেকোনো স্কিন টোনের অধিকারীরাই খেয়াল করেন যে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যেতে শুরু করেছে এবং ত্বক কেমন যেন মলিন হয়ে যাচ্ছে। আসলে বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের কোলাজেন প্রোডাকশন, ইলাস্টিসিটি ও হিলিং পাওয়ার কমে যাওয়ার কারণে ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে থাকে। তবে কিছু টিপস ফলো করার মাধ্যমে ত্বক ন্যাচারালি ব্রাইট ও গ্লোয়িং রাখা সম্ভব। আজকের ফিচারে থাকছে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস সম্পর্কে বিস্তারিত।

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি পরীক্ষিত টিপস

১. ত্বকের জন্য ক্ষতিকর অভ্যাসগুলো এড়িয়ে চলুন

ত্বকের প্রতি যত্নশীল হতে হবে এখন থেকেই। আর যত্নশীল হওয়ার ক্ষেত্রে প্রথমেই ত্বকের জন্য ক্ষতিকর যে অভ্যাস সেগুলো এড়িয়ে চলতে হবে। যেমন: ঘাম, ধুলাবালি, ময়লা ভালোভাবে পরিষ্কার না করা, ময়লা ত্বক নিয়েই ঘুমাতে যাওয়া, সঠিকভাবে মেকআপ রিমুভ না করা, ডে টাইমে সান্সক্রিন অ্যাপ্লাই ও রিঅ্যাপ্লাইয়ে অনীহা, নখ দিয়ে একনে খোঁচানো ইত্যাদি অভ্যাস থাকলে আজই বর্জন করুন।

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য রাত জাগা বন্ধ করুন
২. রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস তৈরি করুন

রাতের বেলার পর্যাপ্ত ঘুম শুধু ত্বক নয়, বরং সম্পূর্ন শরীরের ঘাটতি মেটাতেই অত্যন্ত প্রয়োজন। ঘুমের সময় ত্বকের কোষগুলো রিজেনারেট হয় এবং ক্ষতিগ্রস্ত ত্বক নিজেকে সারিয়ে তোলে। তাই প্রতিদিন গভীর রাত পর্যন্ত জেগে থাকলে তা ত্বকের উপর অত্যন্ত বিরুপ প্রভাব ফেলে। এতে করে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পেতে রাতের বেলায় দ্রুত ঘুমানোর অভ্যাস শুরু করুন। এতে ত্বকে অল্পদিনের মধ্যেই গ্লো চলে আসবে।

৩. বাইরের ভাজাপোড়া খাবার ও অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার বর্জন করুন

বাইরের খাবারে থাকা অতিরিক্ত তেল মশলা আমাদের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। আর পাকস্থলীর কার্যক্রম ঠিক না থাকলে তার খারাপ প্রভাব সরাসরি ত্বকে এসে পড়ে। আমাদের হজম প্রক্রিয়ার ব্যাঘাত ত্বকে ইনফ্ল্যামেশন তৈরি করে একনে, পিম্পল, ত্বকে কালচেভাব, মেছতার মতো সমস্যা তৈরি করে। তাই এসব তেলে ভাজা বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

একইসাথে অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলতে হবে। চিনি কোলাজেন ভেংগে ফেলে, কোষ ক্ষতিগ্রস্ত করে এবং খুব দ্রুত চেহারায় বয়সের ছাপ ফেলে দেয় । তাই ঘন ঘন মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকলে ধীরে ধীরে কমিয়ে আনুন।

হেলদি ডায়েট মেনটেইন করুন
৪. হেলদি ডায়েট মেনটেইন করুন

উজ্জ্বল ত্বক পেতে সঠিক ডায়েটের বিকল্প নেই। প্রতিদিন অন্তত এক ধরনের হলেও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। বেশি বেশি সবুজ শাকসবজি গ্রহণ করার চেষ্টা করুন এবং হেলদি ব্যালেন্সড ডায়েট মেনে চলুন। শাকসবজিতে রয়েছে প্রচুর মিনারেল, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট, যা হজম প্রক্রিয়ায় সাহায্য করার পাশাপাশি ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল সরবরাহ করে থাকে। এর ফলে ত্বক তার তারুণ্য ধরে রাখতে পারে। এছাড়াও প্রোটিনযুক্ত খাবার, চিয়া সিডস, বাদাম, পনির, টক দই ত্বক ও শরীর উভয় ভালো রাখতে অত্যন্ত সাহায্য করে। তাই প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পেতে এগুলোও ডায়েটে যুক্ত করার চেষ্টা করুন।

৫. ফলমূল রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়

ফলমূলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার, মিনারেল যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তুলতে এবং কোষ রিজেনারেট করতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফলমূল আমাদের ত্বকে কোলাজেন ঘাটতি কমাতে এবং ত্বককে টান টান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে থাকে। তাই প্রতিদিন নিজের পছন্দের যেকোনো ফল খেতে পারেন।

৬. স্কিন কেয়ার করতে ভুলবেন না

ত্বক ভালো রাখতে হলে স্কিন কেয়ার তো করতেই হবে। বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়, তাই স্কিন কেয়ার একটি হেলদি ত্বকের জন্য প্রথম শর্ত। তবে স্কিন কেয়ার মানেই যে একগাদা প্রোডাক্ট, অনেক নিয়ম, অনেক স্টেপ তা কিন্তু নয়। ত্বকের ধরন অনুসারে একটি সহজ বেসিক স্কিন কেয়ার রুটিন বেছে নিন। বেসিক স্কিন কেয়ারের জন্য ক্লেনজিং, ময়েশ্চারাইজিং, ডে টাইমে সানস্ক্রিন অ্যাপ্লাই ও রিঅ্যাপ্লাই, সপ্তাহে এক দুইদিন এক্সফোলিয়েশনই এনাফ! যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি সিরামও প্রতিদিনের রুটিনে অ্যাড করতে পারেন সুবিধামত। নিয়মিত স্কিন কেয়ারের ধাপগুলো ফলো করার অভ্যাস গড়ে তুলুন।

সেইফ ব্রাইটেনিং প্রোডাক্ট বেছে নিন
৭. সেইফ ব্রাইটেনিং প্রোডাক্ট ব্যবহার করুন

ছোটবেলায় ত্বক ব্রাইটনেস থাকলেও বয়সের সাথে সাথে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মির কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে থাকে। ত্বককে ব্রাইট করতে তাই স্কিন কেয়ারে ত্বকের জন্য মানানসই একটি সেইফ ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট যেমনঃ ভিটামিন সি, আলফা আরবুটিন ইত্যাদি যুক্ত করুন। সেটি হতে পারে সিরাম বা টোনার অথবা ময়েশ্চারাইজার ফর্মে।

৮. ত্বক হাইড্রেটেড রাখুন

ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার অন্যতম কারণ হলো হাইড্রেশনের অভাব৷ তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার চেস্টা করুন সেই সাথে খাদ্যতালিকায় পুষ্টিযুক্ত তরল খাবার যোগ করুন। ত্বক শুষ্ক হলে হাইড্রেটিং ময়েশ্চারাইজার, সিরাম বা টোনার ব্যবহার করুন।

৯. একসাথে অনেক প্রোডাক্ট ব্যবহার করবেন না

অনেক প্রোডাক্ট একসাথে ব্যবহার করতে যাবেন না, স্কিন কেয়ার রুটিন যতটা সম্ভব মিনিমাল রাখার চেষ্টা করুন। অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করলে কোনোটিই ত্বকে ঠিকভাবে কাজ করতে পারেনা এবং ত্বকে বিরুপ প্রভাব ফেলে।

বাইরে গেলে ছাতা ব্যবহার করুন
১০. সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার চেষ্টা করুন

সূর্যের আলোতে থাকা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তাই ডে টাইমে সানস্ক্রিনের পাশাপাশি রোদ থেকে বাঁচতে ছাতা, স্কার্ফ ব্যবহার করুন। সরাসরি রোদ ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এটুকুই ছিলো প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার টিপস নিয়ে আজকের আলোচনা। আশা করছি আজকের ফিচারটি আপনাদের উপকারে আসবে। যেকোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে চেষ্টা করুন অথেনটিক প্রোডাক্ট চুজ করার। অথেনটিক মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টসের জন্য আমি সবসময়ই সাজগোজ এর উপর ভরসা রাখি। আপনারাও ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস।

ছবিঃ সাজগোজ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

আরও পড়ুন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

…