খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!

জান্নাতুল মৌ · Feb 06, 2019 · 1 min read

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!

ব্রণ, মেছতা, ব্ল্যাকহেডস-এর মতই আমাদের ন্যাচারাল সৌন্দর্যতে বাধা দেয় খোলা লোমকূপের যন্ত্রণা যা আমাদের অনেকেই ভুগে থাকেন। এছাড়া মেকআপ করার সময় পোর মিনিমাইজিং প্রাইমার না ব্যবহার করলে মেকআপ-টা দেখতেও অনেক বাজে লাগে এই ওপেন পোরস-এর সমস্যার কারণে।

আমাদের স্কিনে U শেপের ছোট ছোট পোর রয়েছে। এই পোর-গুলো ওপেন এবং বড় হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে-

  • স্কিনের ঠিকমতো যত্ন না করা।
  • স্কিনের জন্য অনুপযোগী প্রোডাক্টস ব্যবহার করা।
  • পোরস-এ অয়েল প্রোডাকশন বেড়ে গেলে।

এই সকল কারণে আমাদের ত্বকের দেয়ালগুলো দুই পাশে সরে গিয়ে পোর-গুলো বেশী ওপেন হয়ে যায়। এই সমস্যার কোন সমাধান কি আছে? অবশ্যই আছে! ঘরে থাকা কিছু উপাদান দিয়েই এর সমাধান সম্ভব। কিভাবে? চলুন জেনে নেই রেমেডি।

খোলা লোমকূপের যন্ত্রণা থেকে মুক্তির সমাধান

এই রেমেডি-তে আমরা কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে একটা পোর মিনিমাইজিং আইস কিউব তৈরি করবো। কারণ, আইস আমাদের পোর-গুলোকে ছোট করে দিতে অনেক হেল্প করে। জেনে নিন তৈরি করতে কী কী লাগবে।

১. শসা

শসায় আছে অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic acid) যা আমাদের স্কিনের অয়েল প্রোডাকশনকে ব্যালেন্স করতে সাহায্য করে, স্কিনকে টাইট করে তোলে।

২. মুলতানি মাটি

মুলতানি মাটি আমাদের স্কিনের পোর-গুলোকে গভীরভাবে ক্লিন করে। যার ফলে পোরে লুকিয়ে থাকা ময়লা, ধুলো, অয়েল-গুলো চলে যায়।

৩. লেবু

লেবুতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিনের পোরের অয়েল প্রোডাকশন  ব্যালেন্স করে আনে। আর অয়েল প্রোডাকশন ব্যালেন্স হয়ে গেলেই আপনার ওপেন পোরের সমস্যা বহুগুণ কমে যায়।

যেভাবে পোর মিনিমাইজিং আইস কিউব বানাবেন

খোলা লোমকূপের যন্ত্রণা থেকে মুক্তি পেতে লেবু, মুলতানি মাটি, শসা - shajgoj.com

১. প্রথমে একটি ছোট শসা খোসাসহ নিয়ে গ্রেটার-এর ছোট সাইজের ব্লেড দিয়ে ভালোভাবে গ্রেট করে নিন। চাইলে শশা ছোট ছোট করে কেটে ব্লেন্ডার-এ ব্লেন্ড-ও করে নিতে পারেন।

২. একটি বাটিতে গ্রেট করা শসাগুলো নিয়ে এর মধ্যে ১ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মুলতানি মাটি যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে ১-২ টেবিল চামচ পানি মিশিয়ে নিন।

লোমকূপের যন্ত্রণা থেকে মুক্তি পেতে লেবু, মুলতানি মাটি, শসার মিশ্রণ - shajgoj.com

৩. এবার, এই মিশ্রণটি ১ টেবিল চামচ করে একটি আইস কিউবের ট্রে-তে ঢেলে নিন এবং ডিপ ফ্রিজে রেখে দিন। এটি জমে শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৪. মিশ্রণটি জমে আইস হয়ে গেলেই আপনার পোর মিনিমাইজিং আইস কিউব রেডি।

পোর মিনিমাইজিং আইস কিউব যেভাবে ব্যবহার করবেন

খোলা লোমকূপের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আইস কিউব - shajgoj.com

১) প্রথমে আপনার ফেইস খুব ভালোভাবে ফেইসওয়াশ দিয়ে ক্লিন করে নিন এবং একটি পরিষ্কার টাওয়েল দিয়ে মুখটা প্যাট ড্রাই করে নিন।

২) এবার, আইস কিউবের ট্রে থেকে আপনার তৈরিকৃত  এক টুকরা পোর মিনিমাইজিং আইস কিউব নিয়ে মুখে আস্তে আস্তে রাব করুন যতক্ষণ  না আইসের টুকরাটা গলে শেষ হয়ে যায়।

৩) আইস কিউবটা গলে গেলে খালি হাতে মুখের স্কিনে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে টোনার এবং ময়েশ্চারাইজার লাগান।

এই প্রসেস-টি এক টানা ৭ দিন করবেন। আশা করছি, খোলা লোমকূপের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। আর আইস কিউব-গুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। ৭ দিন এটি ভালো থাকবে।

এই তো জেনে নিলেন, কিভাবে খোলা লোমকূপের যন্ত্রণা দূর করে সুন্দর এবং মসৃন স্কিন পেতে পারেন। আশা করছি, আপনাদের অনেক হেল্প হবে।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

Products in this article

Rajkonna Multani Mati

Rajkonna Multani Mati

(4)
80gm
৳ 120.00

সম্পর্কিত লেখা

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমর...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

আরও পড়ুন

লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণ ও এর সমাধানে ৪টি টিপস
ত্বকের যত্ন

লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণ ও এর সমাধানে ৪টি টিপস

হাত ও পায়ের তালু ছাড়া শরীরের অন্যান্য অংশে সবারই ত্বকের নিচে লোমকূপে এক ধরনের গ্রন্থি থাকে। গ্রন্থি থেকে ‘সেবাম’ নামে এক ধরনের রস নিঃসৃত হয়। ত্বকে ‘প্...

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি
ত্বকের যত্ন

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি

রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মা, দাদিরা রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করতেন। আমরা নিজেরাও অ...

ফ্ললেস মেকাপ টিপস
মেকআপ

ফ্ললেস মেকাপ টিপস

সেলেব্রিটিদের মেকাপ খেয়াল করলে দেখা যায়, তাদের মেকাপ দেখছে অনেক বেশি স্মুদ দেখাচ্ছে। তাই না? কিন্তু আপনি মেকাপ করলে সেটা কেমন জানি স্মুদ লাগে না এবং...

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?
বিউটি টিপস

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?

সাজগোজের ইনবক্সে অনেকেই জানতে চান ওপেন পোরস এর সমস্যার সমাধান কীভাবে হবে আর কী কী প্রোডাক্ট ইউজ করলে দ্রুতই এই প্রবলেমটা কমে আসবে। মুখের ত্বকের ওপেন প...

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!
রিভিউ

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!

প্রাচীন আয়ুর্বেদ ও প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যচর্চা নিয়ে যাদের ঝোঁক আছে, মুলতানি মাটি তাদের কাছে নতুন কিছু নয়! রূপচর্চায় বহু আগের থেকেই মুলতানি মাটির ব্য...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

…