ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

নাইমা আক্তার · Apr 18, 2018 · 1 min read

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ অতুলনীয়। আর এই বরফ যদি উপকারী কিছু উপাদান দিয়ে তৈরি করা যায়, তাহলে? এই কম্বাইন্ড আইস কিউবগুলো কিন্তু স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী। চলুন তাহলে দেখে নেই ত্বকের যত্নে ডিটক্স বরফের অনন্য কিছু ব্যবহার।

৮ ধরনের ডিটক্স আইস কিউব দিয়ে ত্বকের যত্ন

(১) গ্রিন টি আইস কিউব

 

গ্রিন টি তো সবাই কমবেশি খাই তাই না? এটি যে ত্বকের যত্নেও ব্যবহৃত হয়, জানেন? অবাঞ্ছিত কালো দাগগুলো দূরীকরণে এটা কিন্তু ওষুধের মত কাজ করে। তাই গ্রিন টি বানিয়ে আইস ট্রেতে ঢেলে বরফ বানিয়ে রাখতে পারেন। তারপর স্কিনে চেপে চেপে লাগিয়ে নিতে পারেন নিয়মিত।

(২) পুদিনা আইস কিউব

ব্রণ ও রোদে-পোড়া দাগ কমাতে পুদিনাপাতা পেস্ট করে পানির সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি বরফ করে সেটা স্কিনে ম্যাসাজ করতে পারেন।

(৩) দুধ ও লেবুর আইস কিউব

 

স্কিনের ব্রাইটনেস বাড়াতে ও অ্যান্টি-এজিং এর জন্য আইস প্যাকটা খুবই ইফেক্টিভ। যতটুকু লেবুর রস ঠিক ততটুকু কাঁচা দুধ আইস ট্রে তে নিয়ে ফ্রিজে রেখে বরফ করে নিন। তারপর নিয়ম করে প্রতিদিন একটি করে কিউব নিয়ে মুখে আলতো করে ঘষা। ব্যস! খুব সহজ একটি ব্যাপার!

(৪) গোলাপজল ও কাঁচা দুধের আইস কিউব

সমপরিমাণ গোলাপজল ও কাঁচা দুধের মিশ্রণে তৈরি বরফ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করে মুখ না ধুয়েই ঘুমিয়ে পরুন। সকালে উঠে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

(৫) চকো আইস কিউব

 

১ চা চামচ চকো পাউডার বা তরল চকলেট সামান্য পানির সাথে মিশিয়ে বরফ করে ত্বকে ব্যবহার করুন। এটি ত্বকের ময়েশ্চার ধরে রাখে এবং ত্বকের দাগ দূর করার পাশাপাশি লাবণ্য ফিরিয়ে আনে।

(৬) চিনাবাদাম আইস কিউব

চিনাবাদাম পেস্ট ও পানি মিশিয়ে তৈরি বরফ প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করে ঘুমিয়ে পরুন। এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করতে কার্যকরী ভুমিকা রাখে।

(৭) তরমুজের আইস কিউব

তরমুজের রসের আইস কিউবটির সাথে অনেকেই পরিচিত। স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে দাগ দূর করতে এটি সাহায্য করে।

(৮) লেমন আইস কিউব

 

লেমন আইস কিউবটিও অনেকেই ব্যবহার করেন। এক কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে বরফ করে সেটা বাইরে থেকে এসে ত্বকে ম্যাসাজ করলে। ত্বকের জ্বালা-পোড়া কমে ও ব্রণ দূর হয়।

এছাড়াও, সাধারণ পানির বরফ অ্যাকনে কমাতে, অনিদ্রাজনিত কারণে সৃষ্ট চোখের নিচের ফোলাভাব কমাতে এবং মেকআপ দীর্ঘস্থায়ী করতে (মেকআপের আগে মুখে বরফ ঘষে ঘষে নিলে মেকআপ লং-লাস্টিং হয়) খুবই কার্যকরী।

এইতো জেনে নিলেন রূপচচর্চায় বিভিন্ন ধরনের ডিটক্স বরফের উপকারিতার কথা। আশা করি লেখাটি আপনাদের জন্য হেল্পফুল হবে।

ছবি- সংগৃহীত: সাজগোজ; অ্যামেজিংগ্রাস.কম; রিয়েলমমনিউট্রিশন.কম

সম্পর্কিত লেখা

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমর...

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!
ত্বকের যত্ন

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!

ব্রণ, মেছতা, ব্ল্যাকহেডস-এর মতই আমাদের ন্যাচারাল সৌন্দর্যতে বাধা দেয় খোলা লোমকূপের যন্ত্রণা যা আমাদের অনেকেই ভুগে থাকেন। এছাড়া মেকআপ করার সময় পোর মিনি...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

আরও পড়ুন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস
পানীয়

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস

ডিটক্স ড্রিংকস বা ডিটক্স ওয়াটার, স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। ব্যস্ততার মাঝে নিজেকে প্রাণবন্ত রাখতে অনেকেরই প্রথম পছন্দ ডিটক্স ড্...

ত্বকের যত্নে বরফের কিছু ব্যবহার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বরফের কিছু ব্যবহার

সুন্দর সতেজ ত্বক তো সবাই চায়।কিন্তু সারাদিনের ব্যস্ততার ফাকে ত্বকের যত্নের জন্য খুব বেশি সময় বের করে নেয়া হয় না।তাই ঝটপট ত্বকের যত্নের জন্য সহজ উপায়গু...

ভেঙে যাওয়া মোমবাতি দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চমৎকার আইস-ক্যান্ডেল!
ক্র্যাফট

ভেঙে যাওয়া মোমবাতি দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চমৎকার আইস-ক্যান্ডেল!

ঘরে ভেঙে যাওয়া বা পুরনো মোমবাতি অনেকেই ফেলে রাখেন। নতুন মোম আবার কেনার থেকে পুরনোগুলো দিয়েই খুব সহজে অনেকভাবে আপনি মোমবাতি বানিয়ে ফেলতে পারেন। চলুন শি...

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে ৮টি যাদুকরী পদ্ধতি জানা আছে কি?
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে ৮টি যাদুকরী পদ্ধতি জানা আছে কি?

আপনি যদি চান যে আপনার ত্বকের রঙটা একটু উজ্জ্বল করবেন কিংবা ত্বকের জেল্লা খানিকটা বাড়িয়ে তুলবেন তাহলে আর চিন্তা নয়, আপনার হাতের কাছের সামান্য কিছু উপাদ...

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?
ফিটনেস

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?

আমাদের দেশের কনটেক্সটে ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার শব্দটা একেবারেই নতুন। লোকে বলে এর সাহায্যে নাকি এক দুই সপ্তাহের মাঝে সব মেদ ঝরিয়ে ফেলা যায়, আবা...

…