ত্বকের যত্নে বরফের কিছু ব্যবহার

sub-editor · Oct 17, 2016 · 1 min read

ত্বকের যত্নে বরফের কিছু ব্যবহার

সুন্দর সতেজ ত্বক তো সবাই চায়।কিন্তু সারাদিনের ব্যস্ততার ফাকে ত্বকের যত্নের জন্য খুব বেশি সময় বের করে নেয়া হয় না।তাই ঝটপট ত্বকের যত্নের জন্য সহজ উপায়গুলোই খুঁজে নেন রূপ সচেতনরা।আর সহজেই ত্বকের যত্নের জন্য খুব সহজলভ্য একটি উপাদান হলো বরফ।

বহু বছর আগে থেকেই ত্বকের যত্নে শীতল পানি কিংবা বরফের ব্যবহার হতো।যুগে যুগে এই প্রথাটি রূপ সচেতন নারীদের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।ত্বককে নিমিষেই সতেজ করে তুলতে, দাগ কমাতে, বয়সের ছাপ এড়াতে এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে বরফের জুড়ি নেই।জেনে নিন, ত্বকের যত্নে বরফের ব্যবহার সম্পর্কে কিছু তথ্য।

[picture]

মসৃণ ত্বক

নিয়মিত ত্বকে বরফ ব্যবহার করলে ত্বকের পোরগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসে। ফলে ত্বককে অনেক বেশি মসৃণ দেখায়।

রক্ত সঞ্চালন বৃদ্ধি

নিয়মিত ত্বকে ক্লকওয়াইজ বরফ ঘষে ব্যবহার করলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে ত্বক হয়ে ওঠে দীপ্তিময় ও উজ্জ্বল।

ফোলা ভাব কমানো

ঘুম থেকে ওঠার পর কিংবা কম ঘুম হলে অনেক সময় ত্বক কিছুটা ফুলে থাকে। অনেক সময় ক্লান্তির কারণে চোখের নিচেও ফোলা ভাব থাকে। এই সমস্যার সমাধান হলো বরফ ম্যাসাজ। ত্বক ফুলে থাকলে বেশ কিছুক্ষণ বরফ ম্যাসাজ করুণ। ফোলা ভাবটা অনেকটাই চলে যাবে।

দাগ ও রিঙ্কেল দূর করা

ত্বকের দাগ ও রিঙ্কেল দূর করার জন্য বিশেষ পদ্ধতিতে বরফ ব্যবহার করতে হবে। জেনে নিন পদ্ধতিটি।

- প্রথমে পুরো মুখ ভালো করে ধুয়ে নিন।

- একটি অথবা দুটি বরফের কিউব নরম কাপড়ে পেঁচিয়ে নিন।

- ত্বকের বিভিন্ন স্থানে এবং দাগযুক্ত স্থানগুলোতে বরফটা কয়েক সেকেন্ড ধরে রাখুন

- এবার বরফটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকে ম্যাসাজ করে নিন।

- নরম টাওয়েল দিয়ে মুছে নিন।

- এক রাত পর পর এই পদ্ধতিটি অনুসরণ করুন।

- শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক তৈলাক্ত হলে টোনার লাগিয়ে নিতে হবে।

কিছু টিপস

  • ত্বকে বরফ সরাসরি ব্যবহার না করাই ভালো। তাই যখনই ব্যবহার করবেন নরম কাপড় পেঁচিয়ে ব্যবহার করবেন।
  • এক স্থানে খুব বেশীক্ষণ বরফ ধরে রাখবেন না। যতক্ষণ সহনীয় মনে হবে ততক্ষণ রাখলেই হবে।
  • বরফটা জমানোর সময় চাইলে পানিতে গোলাপজল, লেবুর রস কিংবা সসার রস মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক আরো দ্রুত সুন্দর ও দাগমুক্ত হবে।

ছবি – ১২৩আরটিএফ ডট কম

লিখেছেন - নুসরাত শারমিন

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

আরও পড়ুন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা!
সুস্থতা

ঘরে বসেই করুন পোকামাকড়ের কামড়ের চিকিৎসা!

পোকামাকড় আমাদের পরিবেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এর মধ্যে কিছু উপকারী আবার কিছু ক্ষতিকরও বটে। মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিতে এইসব পোকামাকড়ের সংস্পর্শে এল...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস
ত্বকের যত্ন

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

ত্বকের যত্নে যাই করা হোক না কেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যেকোনো স্কিন টোনের অধিকারীরাই খেয়াল করেন যে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যেতে শুরু করেছে এবং ত্...

…