এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে ৮টি যাদুকরী পদ্ধতি জানা আছে কি?

রুমানা রহমান · Apr 05, 2015 · 1 min read

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে ৮টি যাদুকরী পদ্ধতি জানা আছে কি?

আপনি যদি চান যে আপনার ত্বকের রঙটা একটু উজ্জ্বল করবেন কিংবা ত্বকের জেল্লা খানিকটা বাড়িয়ে তুলবেন তাহলে আর চিন্তা নয়, আপনার হাতের কাছের সামান্য কিছু উপাদান দিয়েই আপনি ত্বকের গ্লো বাড়িয়ে তুলতে পারবেন। শুধু আপনাকে দিতে দিবে আপনার সহ্যশক্তির অল্প কিছু পরীক্ষা আর করতে হবে কিঞ্চিৎ পরিমাণ সময় ব্যয়। আজকে আমরা আপনাদের জানাবো এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে কিছু কার্যকরী টিপস সম্পর্কে।

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে কিছু ঘরোয়া পদ্ধতি

(১) আইস কিউব

 

এক টুকরা বরফ নিয়ে আপনার মুখের ত্বকে হালকা ঘষুন, এটি আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন (Blood circulation) ইম্প্রুভ করে। আপনি যদি কোন পার্টি কিংবা অন্য কোন অনুষ্ঠানে যেতে চান তাহলে মেকআপ করার কিছু সময় আগে আপনার মুখে আইস কিউব ম্যাসাজ করুন, এতে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে। আইস কিউব আপনার ত্বকে ম্যাসাজ করার সময় এতে আপনার পছন্দ অনুযায়ী কয়েক ফোঁটা ময়েশ্চারাইজার দিয়ে নিন, এতে করে আপনার ত্বক স্বাভাবিকভাবে সতেজ দেখাবে সাথে আপনার ত্বক ইনস্ট্যান্ট গ্লো করবে।

(২) চালের গুঁড়া 

 

পরিমাণমতো চালের গুঁড়া নিন এবং এতে পর্যাপ্ত কাঁচা দুধ মেশান। দেখবেন এটি দেখতে অনেকটা স্ক্রাবের মতো দেখাবে, এবার এই স্ক্রাব আপনার মুখে চোখ আর ঠোঁটের এরিয়া বাদে সম্পূর্ণ ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। ১০ থেকে ২০ মিনিট এটি রাখার পর শুকিয়ে গেলে হালকা ঘষে এই স্ক্রাব তুলে ফেলুন এবং ঠাণ্ডা পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন। চালের গুঁড়ার এই স্ক্রাব আপনার ত্বক কমনীয় করে, ত্বকের ডেড সেল তুলে ফেলে ও ব্ল্যাক হেডস সারিয়ে তোলে। ফলে সামান্য কয়েক মিনিটে আপনার ত্বক হয়ে ওঠে নরম, কোমল ও এক্সট্রা গ্লোয়িং।

(৩) কমলা 

 

কয়েকটি তাজা কমলার খোসা নিয়ে সেটা বেটে পেস্ট বানান। এবার এই পেস্টে কয়েকফোঁটা গোলাপজল দিন। এই প্যাক আপনার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকে চটজলদি এক্সট্রা গ্লো পেতে সাহায্য করবে।

(৪) আমন্ড ওয়েল 

 

এক টেবিল চামচ আমন্ড ওয়েল ও এক টেবিল চামচ মধু নিন, আরও নিন এক টেবিল চামচ দই ও এক টেবিল চামচ ওটস। সব উপাদান একসাথে মিশিয়ে আপনার ত্বকে লাগান এবং ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনার ত্বক ইনস্ট্যান্টলি শাইনি ও সুন্দর করে তুলবে।

(৫) গ্রিন আপেল 

 

আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে গ্রিন আপেলের তুলনা হয় না। গ্রিন আপেলের ভেতরের অংশ আপনার ত্বকে লাগান, এটি আপনার ত্বক শুধু ফর্সা আর সুন্দরই করে না সাথে আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে।

(৬) মুলতানি মাটি

 

মুলতানি মাটিতে পানি মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এবার এই মুলতানি মাটির পেস্ট আপনার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভেজা থাকা অবস্থায়ই ধুয়ে ফেলুন, ভুলেও এটি শুকিয়ে যেতে দেবেন না। এটি আপনার ত্বক দারুণভাবে উজ্জ্বল করে তোলে।

(৭) চিনি

 

সামান্য চিনি নিন, লেবুর রস যোগ করুন ও কয়েকফোঁটা অলিভ অয়েল নিন। এবার এই মিক্সচার আপনার ত্বকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। অলিভ অয়েল আপনার ত্বক ময়েশ্চারাইজ করে, চিনি ত্বকের ডেড সেল তুলে ফেলে আর লেবু ত্বক ব্রাইটেন করে।

(৮) হলুদ

 

পরিমাণ মতো হলুদ নিন ও এতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। এবার এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায়, পরে ঠাণ্ডা পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকে হলুদ আভা তৈরি করে ত্বক ইনস্ট্যান্ট গ্লো করে।

সুন্দর ত্বকের জন্য কিছু হ্যান্ডি টিপস

১. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ২.খুব বেশি মেকআপ ইউজ করবেন না এটি আপনার ত্বকের ক্ষতি করতে পারে। ৩. বিছানায় যাওয়ার আগে মেকআপ তুলতে ভুলবেন না। ৪. ফ্রেস ফল ও ফলের জুস পান করুন। ৫. কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমান। ৬. গ্রিন-টি পান করুন।

দেখলেন তো কিভাবে হাতের কাছের সামান্য কিছু উপাদান দিয়েই আপনি ত্বকের গ্লো বাড়িয়ে তুলতে পারছেন। প্রতিদিন একটু সময় নিয়ে যত্ন নিলেই কিন্তু আপনি এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে পারেন। তাই সময় করে নিজের যত্ন নিন সুস্থ্য ও সুন্দর থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমর...

আরও পড়ুন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

…