স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

বীনায়ারা বীনা · Apr 04, 2023 · 1 min read

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমরা অনেকেই জানি না! নিয়মিত স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি দিনে একবার আপনার নেইক ও ফেইস এরিয়াতে আইস কিউব রাব করতে পারেন। বিউটি সল্যুশনে আইস কিউবের ব্যবহার নিয়েই আজকের ফিচার।

'আইস ফেসিয়াল' এই টার্মটি শুনেছেন নিশ্চয়ই! কোরিয়ান বিউটি ট্রেন্ডে এই আইস ফেসিয়াল কিন্তু বেশ হাইপড। শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে পানি। আইস কিউবও ঠিক একই কাজ করে এবং আমাদের স্কিনকে ক্লিন রাখতে হেল্প করে। স্কিনে ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট নিয়ে আসার সাথে সাথে এটি ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে। আজ জেনে নিন কোন কোন উপায়ে আপনি আইস কিউব স্কিনকেয়ারে ব্যবহার করতে পারেন।

স্কিনকেয়ারে আইস কিউব

১) ব্রণ দূর করতে

অয়েলি স্কিনে একনে খুব স্বাভাবিক বিষয়। রাতারাতি ব্রণ দূর করতে আইস ম্যাসাজ হতে পারে অ্যামেজিং অপশন। পেইনফুল একনে নিয়ে যারা স্ট্রাগল করছেন, আইস কিউব ট্রাই করে দেখুন।

স্কিনকেয়ার উইথ আইস

২) স্কিন এক্সফোলিয়েশনে

উইকলি স্কিনকেয়ারে এক্সফোলিয়েশন খুবই ইম্পরট্যান্ট। এক্ষেত্রে আপনি যদি মিল্ক কিউব ব্যবহার করেন তাহলে সেটা প্রাকৃতিকভাবেই আপনার স্কিনকে এক্সফোলিয়েট করবে। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা ডেড স্কিন সেলস রিমুভ করবে এবং ভেতর থেকে ত্বক পরিষ্কার করে ব্রাইটনেস ফিরিয়ে আনবে।

৩) স্কিনে সুদিং ইফেক্ট দিতে

ডে টাইমে আমাদের তো রোদে বের হতেই হয়। ধুলাবালি, রোদ, পল্যুশনে স্কিনের অবস্থা কেমন হয়, সেটা নিয়ে আর কিছু না বলি! দিনশেষে স্কিনেরও দরকার প্রোপার রিল্যাক্সেশন। আইস কিউব এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। শসার রস আর অ্যালোভেরা জেল দিয়ে আইস কিউব করে রাখুন, বাসায় এসে জাস্ট রাব করে নিবেন। স্কিনে সুদিং ও কুলিং ইফেক্ট দেওয়ার পাশাপাশি সানট্যানও দূর করবে এটি।

৪) প্রোডাক্ট অ্যাবজর্বশন বাড়াতে

স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকে আরও ভালোভাবে শোষণ করতে হেল্প করে আইস। যেমন- আপনি যদি আপনার ত্বকে নাইট ক্রিম বা কোনো সিরাম অ্যাপ্লাই করে থাকেন, আর সাথে আইস রাব করেন তাহলে এটি পুলিং ইফেক্ট ক্রিয়েট করে প্রোডাক্ট অ্যাবসর্ব করতে হেল্প করবে।

৫) অয়েল প্রোডাকশন ব্যালেন্স করতে

স্কিনকেয়ারে আইস কিউবের ব্যবহার

স্কিনের এক্সেস অয়েলিনেস কেউই পছন্দ করে না! অয়েল প্রোডাকশন ও গ্রিজিনেস কন্ট্রোল করে স্কিনে ফ্রেশনেস এনে দেয় আইস ম্যাসাজ। ওপেন পোরসের ভিজিবিলিটি কমিয়ে আনে, পোরস টাইট রাখে। এক্ষেত্রে শসার রস, সামান্য লেবুর রস, রোজ ওয়াটার মিক্স করে আইস কিউব বানিয়ে রাখতে পারেন। এই গরমে বাইরে থেকে এসে স্কিনে রাব করলে বেশ আরামও পাবেন। তবে ভিটামিন সি স্যুট না করলে লেবুর রস স্কিপ করতে পারেন।

৬) ডার্ক সার্কেল ও পাফিনেস দূর করতে

আই পাফিনেস ও ডার্ক সার্কেল দূর করতে আইস কিউব ব্যবহার করতে পারেন। যেমন- শসার রস দিয়ে তৈরি Cucumber Cube, আলুর রস দিয়ে Potato Cube বা চায়ের লিকার দিয়ে তৈরি Tea Cube এগুলো কিন্তু দারুণ ইফেক্টিভ। ট্রাই করে দেখুন আজই।

৭) মেকআপ লং লাস্টিং করতে

গরমের দিনে ফেইস একটু বেশিই ঘামে, যার কারণে মেকআপ লুক লং লাস্টিং হয় না! আবার যাদের অয়েলি স্কিন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। এই প্রবলেমের সল্যুশনে দারুণ কাজ করে বরফ! কি, ট্রাই করেছেন কখনো? মেকআপ করার আগে একটি পাতলা কাপড় বা টিস্যুতে বরফ নিয়ে ফেইসে রাব করুন। ফেইসের অয়েল প্রোডাকশন কন্ট্রোল হবে, বেইজ মেকআপ লং লাস্টিং হবে।

ফেইসে আইস রাবিং

ছোট্ট একটি বরফের টুকরা প্রতিদিন আমাদের ত্বকের কতশত সমস্যার সমাধান দিয়ে থাকে, তাই না? তবে একটি বিষয় খেয়াল করবেন, আইস বার্ন যেন না হয় সেজন্য পাতলা কাপড় বা কটন প্যাড বা টিস্যুতে পেঁচিয়ে আইস রাব করাই বেটার।

সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকে বেছে নিতে পারেন অথেনটিক প্রোডাক্ট আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

  ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!
ত্বকের যত্ন

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!

ব্রণ, মেছতা, ব্ল্যাকহেডস-এর মতই আমাদের ন্যাচারাল সৌন্দর্যতে বাধা দেয় খোলা লোমকূপের যন্ত্রণা যা আমাদের অনেকেই ভুগে থাকেন। এছাড়া মেকআপ করার সময় পোর মিনি...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

আরও পড়ুন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!
মেকআপ

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!

সবই ঠিকঠাক চলছে, স্কিনটাও বেশ ভালোই আছে। কিন্তু যেই কোনো একটা স্পেশাল অকেশন সামনে আসবে, তখনই যেন স্কিনে পিম্পলগুলো হুট করে হাজির হয়ে যাবে! এই জিনিসটা...

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড

তৈলাক্ত ত্বক নিয়ে অভিযোগের যেন শেষ নেই! গ্রিজিনেস, মেকআপ করলেই কিছুক্ষণ পর কালচে হয়ে যাওয়া, একনে, ওপেন পোরস, এমন আরও কত সমস্যা! কিন্তু, একটু জেনে বুঝে...

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে ৮টি যাদুকরী পদ্ধতি জানা আছে কি?
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে ৮টি যাদুকরী পদ্ধতি জানা আছে কি?

আপনি যদি চান যে আপনার ত্বকের রঙটা একটু উজ্জ্বল করবেন কিংবা ত্বকের জেল্লা খানিকটা বাড়িয়ে তুলবেন তাহলে আর চিন্তা নয়, আপনার হাতের কাছের সামান্য কিছু উপাদ...

ভেঙে যাওয়া মোমবাতি দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চমৎকার আইস-ক্যান্ডেল!
ক্র্যাফট

ভেঙে যাওয়া মোমবাতি দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চমৎকার আইস-ক্যান্ডেল!

ঘরে ভেঙে যাওয়া বা পুরনো মোমবাতি অনেকেই ফেলে রাখেন। নতুন মোম আবার কেনার থেকে পুরনোগুলো দিয়েই খুব সহজে অনেকভাবে আপনি মোমবাতি বানিয়ে ফেলতে পারেন। চলুন শি...

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই
চোখের সাজ

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই

চকচকে ব্ল্যাক শেডের চোখের মেকাপ যেকোনও পার্টিতে, যেকোনও ড্রেসেই আপনাকে একটা গ্লামারাস লুক এনে দিবে। সাধারণত ব্ল্যাক স্মোকি আইস রাতের পার্টির মেকাপের জ...

…