ব্রণমুক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসিয়াল স্ক্রাবার

sub-editor · Jan 07, 2018 · 1 min read

ব্রণমুক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসিয়াল স্ক্রাবার

ত্বকের কোন কিছু ব্যবহার করতে ভয় পাচ্ছেন? প্রোডাক্টটা ভালো হবে কি হবে না, অরিজিনাল কিনা, যে যে উপাদানগুলো ব্যবহার করেছে সেগুলো ভেজালমুক্ত কিনা এমন নানা প্রশ্ন কমবেশি আমাদের মাথায় ঘুরে বেড়ায় যখন আমরা ত্বকের যত্নের জন্য কোন প্রোডাক্ট কিনতে যাই। কি? তাই তো!

আর এইসব প্রশ্ন থাকবেই মাথায়। তবে চাইলে কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। যদি আপনি সেগুলো নিজেই তৈরি করতে পারেন।

আমি কিন্তু অনেক কিছুই নিজে বানিয়ে ব্যবহার করি। সব কিছু তো আর সবসময় সম্ভব হয় না বানানো। তবে আমি যতটা পারি করি। আমি মুখের যেকোন কিছু ব্যবহারে একটু সাবধান থাকি। কারণ মুখে একবার কোন সমস্যা শুরু হলে অনেক বেশি ভয়ংকর রূপ ধারণ করে মাঝে মাঝে। তাই আগে থেকেই সবার একটু সাবধান থাকা ভালো।

আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই স্ক্রাব ব্যবহার করেন। আমিও করি। তবে আমার ফইস স্ক্রাব টা আমি নিজেই তৈরি করি। কারণ আমি যেই উপাদানগুলো ব্যবহার করি সেগুলো প্রতিটা উপাদানই অনেক ভালো। ফেইস-এ আনে এক্সট্রা গ্লো। আজ আমি আপনাদের সাথে আমার ফেইস  স্ক্রাবার কী দিয়ে এবং কীভাবে তৈরি করি তা শেয়ার করব। আশা করি আপনারা ব্যবহার করলেও এতে অনেক উপকৃত হবেন। আসুন তাহলে জেনে নিই-

উপকরণ
  • নারিকেল তেল- ১/৩ কাপ তেল
  • চিনি- ১/৪ কাপ
  • অ্যালোভেরা জেল- ১ টেবিল চামচ
  • গ্রিন টি ব্যাগ ১ টি
  • টি-ট্রি অয়েল- ৫-৬ ফোটা
যেভাবে তৈরি করবেন-

প্রথমেই গ্রিন-টি এর ব্যাগ কেটে শুকনো টি গুলো বাকীসব উপাদানের সাথে মিশিয়ে নিন একটি পাত্রে। একদম অল্প সময়েই তৈরি হয়ে গেল এই স্ক্রাব।

যদি কেউ বেশি স্ক্রাবি অথবা কম স্ক্রাবি চান তবে চিনির পরিমাণের দিকে খেয়াল রাখুন। চিনি কম দিলে কম স্ক্রাবি হবে এবং বেশি দিলে বেশি। তবে এক্ষেত্রে নারিকেল তেলের পরিমানটা খেয়াল রাখবেন। অনেক বেশি স্ক্রাবি করতে যদি চিনি বেশি ব্যবহার করেন তবে নারিকেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন।

এই ফেইস স্ক্রাবের প্রতিটা উপাদান অনেক বেশি উপকারি ত্বকের জন্য। আসুন তাহলে জেনে নেয়া যাক কোন উপাদান কী কাজ করে।

নারিকেল তেল

নারিকেল তেল ত্বকের জন্যে অনেক উপকারি একটি উপাদান। নারকেল তেল ত্বকের উজ্জলতা বাড়ায় এবং মইশ্চারাইজার হিসেবে কাজ করে। আমি যেই নারকেল তেলটি ব্যবহার করি তা হল স্কিন ক্যাফের “Organic Extra Virgin Coconut Oil “ । এটি ১০০% ন্যাচারাল। আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন।

চিনি

চিনি স্ক্রাব হিসেবে অনেক ভালো কাজ করে ত্বকে। চিনি স্কিনকে হাইড্রেট করে এবং মইশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের উপকারিতা তো সবাই কম বেশি জানেনই। ত্বকের যত্নে অ্যালোভেরা জেল অনেক বেশি কাজ করে এই অ্যালোভেরা। আমি অ্যালোভেরা জেলটাও স্কিন ক্যাফেরই ব্যবহার করি। আপনিও চাইলে ব্যবহার করতে পারেন।

গ্রিন-টি

এটি স্কিন টোনার হিসেবে কাজ করে এবং অ্যান্টি এজিং এর ক্ষেত্রেও কাজ করে। যেকোন গ্রিন-টি ব্যবহার করতে পারেন।

টি-ট্রি অয়েল

টি-ট্রি অয়েলের সবচেয়ে যে জিনিসটা আমার পছন্দের তা হল এটি ব্যবহার করলে কোন ধরণের ব্রণ উঠে না। ব্রণ দূর করতে জন্যে এই টি-ট্রি অয়েল অনেক উপকারি।

বুঝতেই পারছেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারছেন এই ফেইস স্ক্রাবটি। সুতরাং চাইলেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারছেন ফেইস স্ক্রাব। তবে হ্যাঁ যেটা জরুরী তা হলো যে উপাদানগুলো ব্যবহার করছেন ফেইস স্ক্রাব বানাতে সেগুলো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন।

সুতরাং নিজেই তৈরি করে ফেলুন ফেইস স্ক্রাব এবং নিজের স্কিনকে রাখুন অনেক বেশি সুন্দর, মসৃণ ও প্রাণবন্ত।

লিখেছেন - আনিন্তা আফসানা

     

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

আরও পড়ুন

ডেড স্কিন সেল রিমুভাল | কেন এবং কিভাবে ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

ডেড স্কিন সেল রিমুভাল | কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

চটকদার রঙ ফরসাকারী ক্রিম বা ফেইস ওয়াশ-এর বিজ্ঞাপনে ডেড স্কিন সেল রিমুভাল কথাটি প্রায়শই শুনে থাকবেন। এমনকি আমরা ডারমাটোলজিস্ট-রাও কিন্তু এই ডেড স্কিন স...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

স্কিন কেয়ারে স্ক্রাবিং | ত্বকের যত্নে সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করছেন তো?
রিভিউ

স্কিন কেয়ারে স্ক্রাবিং | ত্বকের যত্নে সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করছেন তো?

বেসিক স্কিন কেয়ারে ডেইলি ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেকশন সবই করা হচ্ছে। কিন্তু সপ্তাহে ১/২ দিন ত্বকে জমে থাকা ডেড সেলস আর ব্ল্যাকহেডস ক্...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

…