মুখের বড় উন্মুক্ত লোমকূপ ছোট বা বন্ধ করার ৪টি ধাপ

জোহরা হোসেন · May 06, 2017 · 1 min read

মুখের বড় উন্মুক্ত লোমকূপ ছোট বা বন্ধ করার ৪টি ধাপ

আমাদের দেশ হল গ্রীষ্ম প্রধান দেশ। তাই গরমকালে অনেকেই ত্বকের নানান সমস্যায় ভুগে থাকি। এসব সমস্যার একটি হল ‘ওপেন পোরস’ বা মুখের বড় উন্মুক্ত লোমকূপ এর সমস্যা। সাধারণত ত্বকের এই সমস্যাকে আমরা কোন সমস্যাই মনে করি না । কিন্তু ত্বকে বয়সের আগে বয়সের ছাপ পড়ার এবং ত্বকে ব্ল্যাকহেডস, ব্রণ, পিগমেন্টেশন, ব্লেমিস হবার অন্যতম কারণ হল মুখের বড় উন্মুক্ত লোমকূপ । তাই ত্বক কোমল এবং ত্বকের যৌবন দীর্ঘদিন ধরে রাখার জন্য ওপেন পোরস বা মুখের বড় উন্মুক্ত লোমকূপ সমস্যার প্রতিরোধ ও প্রতিকার করা প্রয়োজন। আসুন তার আগে জেনে নেই- ত্বকের পোরস-গুলো কী কারণে খুলে যায়?

মুখের বড় উন্মুক্ত লোমকূপ হবার কারণ

মুখের বড় লোমকূপ - shajgoj.com
  • গরমকালে অতিরিক্ত ঘাম হয়, যা ত্বকের পোরস খোলার অন্যতম কারণ।
  • ত্বকের সিবেসিয়াস গ্ল্যান্ড(sebaceous glands) থেকে অতিরিক্ত তেল বের হবার কারণে ত্বকের পোরস খুলে যায় এবং ব্রণ ও একনে হয়।
  • বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের ইলাস্টিসিটি এবং টাইটেনিং কমতে থাকে যার ফলে পোরস বড় হয়ে যায়।

এছাড়াও সূর্যের আলোর অতিবেগুনী রশ্নির প্রভাবে, হরমোন জনিত কারণে, সঠিক ডায়েট-এর অভাবে, পানি শূন্যতায়, ত্বক পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পরিষ্কার করা না হলে পোরস বড় হয়ে যায়।

ওপেন পোরস ছোট বা বন্ধ হবার ৪টি ধাপ

সুস্থ ত্বকের জন্য ওপেন পোরস বন্ধ বা ছোট করা জরুরী। এর জন্য উপযুক্ত চারটি ধাপ রয়েছে। তা হলো-

 ১) ক্লিঞ্জিং ২) টোনিং ৩) ফেইস মাস্ক ৪) ময়েশ্চারাইজিং

চলুন দেখে নেয়া যাক এই চারটি ধাপের জন্য কী কী লাগছে এবং কীভাবে করতে হবে...

(ধাপ – ১) ক্লিঞ্জিং

মুখের বড় উন্মুক্ত লোমকূপ দূর করতে বেসনের মাস্ক - shajgoj.com

১ টেবিল  চামচ বেসন, ১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ রোজ ওয়াটার দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মুখে চার থেকে ছয় মিনিট মুখে রেখে হালকা ঘষে তুলে ফেলুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বেসন প্রাকৃতিক ক্লিঞ্জার হিসেবে কাজ করে, ত্বক উজ্জ্বল করে। চালের গুঁড়া ত্বক এক্সফলিয়েট করে এবং ব্ল্যাকহেডস দূর করে ত্বক উজ্জ্বল করে।

(ধাপ – ২) টোনিং

মুখের লোমকূপ দূর করতে রোজ ওয়াটার লেবু টমেটো - shajgoj.com

১ টেবিল চামচ টমেটো জুস, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ রোজ ওয়াটার নিয়ে টোনার তৈরি করুন এবং মুখে লাগিয়ে রাখুন । শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল!

টমেটো জুস ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বকের বার্ধক্য রোধ করে ত্বকের পোরস-গুলো ছোট করে। লেবুর রসে রয়েছে এনজাইম যা স্কিন টাইট করে এবং ত্বক উজ্জ্বল করে।

(ধাপ – ৩) ফেইস মাস্ক

মুখের লোমকূপ দূর করতে মুলতানি মাটির মাস্ক - shajgoj.com

১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ টক দই, অল্প রোজ ওয়াটার নিয়ে পেস্ট তৈরি করুন এবং মুখে লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি ত্বকের  বাড়তি তেল শোষণ করে ত্বকের পোরস-গুলো ছোট করে, ত্বক টাইট করে এবং ত্বকের ব্লেমিস, পিগমেন্টেশন সমস্যা দূর করে। টক দই ত্বককে  ময়েশ্চারাইজ করে, ত্বক উজ্জ্বল করে।

(ধাপ – ৪) ময়েশ্চারাইজিং

 

তিনটি ধাপ শেষে ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিন।

এই চারটি ধাপ সপ্তাহে অন্তত ৪ দিন অনুসরণ করুন ভালো ফলাফলের জন্য। এতে কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। পোরস ছোট হয়ে গেলে আপনার সুবিধা মতো সপ্তাহে দুই দিন লাগাতে পারেন।

ত্বকের পোরস ঠিক রাখার প্রধান শর্ত হলো ত্বককে তেল ও ধুলাবালি মুক্ত রাখা ও ঠাণ্ডা রাখা। এক্ষেত্রে মুখের ত্বকে নিয়মিত বরফ লাগাতে পারেন। এতে ত্বক ভালো থাকবে। আপনি চাইলে শসার রস দিয়ে বরফ করে তা লাগাতে পারেন। এতেও অনেক ভালো ফল পাবেন। তাহলে ওপেন পোরস-এর জন্য আজ থেকেই সচেতন হোন!

ছবি - গর্জিয়াসহেয়ারঅ্যান্ডবিউটিকেয়ার ডট কম, দিবিউটিম্যাডনেস ডট কম, স্টাইলক্রেজ ডট কম

 ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম, ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

এনলার্জড পোরস মিনিমাইজে কোন কোন ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে ইফেক্টিভ?
রিভিউ

এনলার্জড পোরস মিনিমাইজে কোন কোন ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে ইফেক্টিভ?

‘এনলার্জড পোরস মিনিমাইজ করবো কেন? আমি চাই পোরস একদম ভ্যানিশ হয়ে যাক!’ অদ্ভুত শোনাচ্ছে? পোরস সম্পর্কে সঠিক নলেজ না থাকার কারণে এই কথাটা অনেকেই বলেন। তব...

ফেইসের পোরস বড় হয়ে যায় কোন ৯টি ভুলের কারণে?
ত্বকের যত্ন

ফেইসের পোরস বড় হয়ে যায় কোন ৯টি ভুলের কারণে?

আজকাল আমরা সবাই নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন, সকলেই চায় সুন্দর স্মুথ স্কিন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই অনেকেরই মুখের লোমকূপগুলো বা পোরস দৃশ্যমান হয় বা...

এনলার্জ পোরস নিয়ে চিন্তিত? ৫টি ঘরোয়া উপায়েই হবে সহজ সমাধান!
ত্বকের যত্ন

এনলার্জ পোরস নিয়ে চিন্তিত? ৫টি ঘরোয়া উপায়েই হবে সহজ সমাধান!

ওপেন পোরস, এনলার্জ পোরস অথবা ক্লগড পোরস, এই ধরনের সমস্যার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমাদের স্কিনের উপর শ্বাস নেওয়ার জন্য ছোট ছোট কিছু ছিদ্র রয়েছে...

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?
বিউটি টিপস

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?

সাজগোজের ইনবক্সে অনেকেই জানতে চান ওপেন পোরস এর সমস্যার সমাধান কীভাবে হবে আর কী কী প্রোডাক্ট ইউজ করলে দ্রুতই এই প্রবলেমটা কমে আসবে। মুখের ত্বকের ওপেন প...

আরও পড়ুন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

ওপেন পোরস সমস্যার প্রাকৃতিক সমাধান
ত্বকের যত্ন

ওপেন পোরস সমস্যার প্রাকৃতিক সমাধান

ত্বকের অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে পোরস বা বড় লোমকূপ। বয়স বাড়ার সাথে সাথে এবং স্কিন কেয়ার ভালোমতো না করলে পোরগুলো বড় এবং ওপেন হয়ে যায়। যা দেখত...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

…