ওপেন পোরস সমস্যার প্রাকৃতিক সমাধান

sub-editor · Jan 02, 2017 · 1 min read

ওপেন পোরস সমস্যার প্রাকৃতিক সমাধান

ত্বকের অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে পোরস বা বড় লোমকূপ। বয়স বাড়ার সাথে সাথে এবং স্কিন কেয়ার ভালোমতো না করলে পোরগুলো বড় এবং ওপেন হয়ে যায়। যা দেখতে একদম ভালো লাগে না। এমনকি মেকাপ করলেও বাজে লাগে এবং নিজের কাছেও খারাপ লাগে। বড় পোর থাকলে তাতে অনেক বেশী ময়লা এবং তেল জমে থাকতে পারে, যা স্কিনের আরো সমস্যা তৈরি করে। যাদের অয়েলি স্কিন, তারা পোরস এর সমস্যায় বেশী ভোগে। তাই জেনে নিন, কীভাবে ন্যাচারাল উপায়ে বড় পোরস এর সমস্যা থেকে মুক্তি পাবেন।

[picture]

যা যা লাগবে-

(১) কলার খোসা কলার খোসায় আছে ভিটামিন এ, বি, সি, ই এবং নিউট্রিয়েনটস। যা স্কিনকে হেলদি করে তোলে। কলার খোসা স্কিনের ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে, যা পোরস এর ভেতর থেকে টক্সিন দূর করে। এছাড়াও এতে আছে স্টার্চ, যা পোরস মিনিমাইজ করতে সাহায্য করে এবং মুখের অতিরিক্ত তেল দূর করে।

(২) মুলতানি মাটি মুলতানি মাটি ওপেন পোর ক্লোজ করতে অনেক বেশি সাহায্য করে।

(৩) মধু মধুতে আছে ন্যাচারাল হিউমেক্টেন্ট, যা স্কিনে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে।

(৪) লেবুর রস লেবুর রসে রয়েছে অ্যাস্ট্রিজেন্টস প্রোপার্টিস, যা পোরস দূর করে।

(৫) লেবুর খোসা লেবুর খোসা পোরস ক্লিন করে এবং পোর ছোট করে আনে।

(৬) টক দই টক দইয়ে রয়েছে ল্যাক্টিক এসিড এবং প্রো বায়োটিক্স। যা স্কিনের ব্যাক্টেরিয়া দূর করে এবং পোরগুলোর সাইজ মিনিমাইজ করে।

যেভাবে তৈরি করবেন -

একটি পরিষ্কার বাটিতে ২ চা চামচ মুলতানি মাটি নিন। লেবুর খোসা খুব স্মুদভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। যেন তা হাফ চা চামচ পরিমানে হয়।  অর্ধেকটা লেবুর রস বের করে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ মধু যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন যাতে একটি স্মুদ পেস্ট তৈরি হয়।

ব্যবহার বিধি প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার, একটি কলার খোসা নিয়ে এর ভেতরের দিকটা মুখে হালকা হাতে আস্তে আস্তে ঘষুন ২ মিনিট। যেখানে যেখানে পোরস বেশি সেখানে ভালো করে ঘষবেন। এটি ধুয়ে ফেলবেন না। এর উপরে আগে বানিয়ে রাখা ফেস প্যাকটি হাত অথবা ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগান।

এর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টোনার এবং ময়েশ্চারাইজার লাগান। আপনি ইন্সট্যান্টলি দেখতে পাবেন, আপনার ওপেন পোরগুলো ক্লোজ হয়ে গিয়েছে। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করবেন।

পোরস নিয়ে কিছু কথা

  • ঘন ঘন স্ক্রাবিং করবেন না। ঘন ঘন স্ক্রাবিং পোরস ওপেন করে দেয়।
  • স্কিনের কেয়ার নেবেন। স্কিনের উপরে যেন কোনো টর্চার করা না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
  • মেকাপের আগে পোর মিনিমাইজার প্রাইমার ব্যবহার করে নিবেন।
  • স্কিন কেয়ারের সময় টোনার ব্যবহার করতে ভুলবেন না। টোনার পোরস মিনিমাইজ করতে হেল্প করে।

এই তো জেনে নিলেন কীভাবে মুখের ওপেন পোরগুলো দূর করবেন। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।

ছবি - ইন্ডিয়ানফ্যাশনব্লগ ডট কম

লিখেছেন -  জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

এনলার্জড পোরস মিনিমাইজে কোন কোন ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে ইফেক্টিভ?
রিভিউ

এনলার্জড পোরস মিনিমাইজে কোন কোন ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে ইফেক্টিভ?

‘এনলার্জড পোরস মিনিমাইজ করবো কেন? আমি চাই পোরস একদম ভ্যানিশ হয়ে যাক!’ অদ্ভুত শোনাচ্ছে? পোরস সম্পর্কে সঠিক নলেজ না থাকার কারণে এই কথাটা অনেকেই বলেন। তব...

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?
বিউটি টিপস

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?

সাজগোজের ইনবক্সে অনেকেই জানতে চান ওপেন পোরস এর সমস্যার সমাধান কীভাবে হবে আর কী কী প্রোডাক্ট ইউজ করলে দ্রুতই এই প্রবলেমটা কমে আসবে। মুখের ত্বকের ওপেন প...

এনলার্জ পোরস নিয়ে চিন্তিত? ৫টি ঘরোয়া উপায়েই হবে সহজ সমাধান!
ত্বকের যত্ন

এনলার্জ পোরস নিয়ে চিন্তিত? ৫টি ঘরোয়া উপায়েই হবে সহজ সমাধান!

ওপেন পোরস, এনলার্জ পোরস অথবা ক্লগড পোরস, এই ধরনের সমস্যার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমাদের স্কিনের উপর শ্বাস নেওয়ার জন্য ছোট ছোট কিছু ছিদ্র রয়েছে...

ফেইসের পোরস বড় হয়ে যায় কোন ৯টি ভুলের কারণে?
ত্বকের যত্ন

ফেইসের পোরস বড় হয়ে যায় কোন ৯টি ভুলের কারণে?

আজকাল আমরা সবাই নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন, সকলেই চায় সুন্দর স্মুথ স্কিন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই অনেকেরই মুখের লোমকূপগুলো বা পোরস দৃশ্যমান হয় বা...

আরও পড়ুন

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

মুখের বড় উন্মুক্ত লোমকূপ ছোট বা বন্ধ করার ৪টি ধাপ
ত্বকের যত্ন

মুখের বড় উন্মুক্ত লোমকূপ ছোট বা বন্ধ করার ৪টি ধাপ

আমাদের দেশ হল গ্রীষ্ম প্রধান দেশ। তাই গরমকালে অনেকেই ত্বকের নানান সমস্যায় ভুগে থাকি। এসব সমস্যার একটি হল ‘ওপেন পোরস’ বা মুখের বড় উন্মুক্ত লোমকূপ এর স...

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি
ত্বকের যত্ন

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি

রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মা, দাদিরা রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করতেন। আমরা নিজেরাও অ...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

মুখের পোরগুলো ছোট করবেন কিভাবে?
ত্বকের যত্ন

মুখের পোরগুলো ছোট করবেন কিভাবে?

আমাদের সমাজে প্রচলিত একটা কথা হচ্ছে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারি। সুন্দর মুখের জয় সর্বত্রই। মানুষের সৌন্দর্যের মূলে প্রথমেই রয়েছে তার সুন্দর লাবণ্...

…