ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

নাইমা আক্তার · Feb 05, 2019 · 1 min read

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে এটা আমরা অনেকেই জানি না। আর এটি সব ধরনের ত্বকের জন্যই খুব কমন একটি সমস্যা। অনেক উৎস থেকে অনেক ধরনের সুপারিশ পাওয়া যায় যা স্ক্রাবিং, স্কুইজিং ইত্যাদি করার কথা বলে। কিন্তু আসলে ব্ল্যাকহেডস দূর করার প্রক্রিয়াটি খুবই সিম্পল। টি ট্রি অয়েল ব্যবহার করে আপনি খুব সহজেই বিরক্তিকর এই ব্ল্যাকহেডস-কে চির বিদায় জানাতে পারেন। আজকের আর্টিকেল থেকে এটাই জানতে পারবেন কিভাবে টি ট্রি অয়েল খুব সহজেই আপনাকে ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ দিবে।

 

টি ট্রি অয়েল এমন একটি তেল যাতে রয়েছে দারুণ ডিজইনফেক্টিং, শীতল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই কারণে এটি বিভিন্ন ধরনের ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি খুব সহজে ত্বকের গভীরে পৌছে ত্বককে ভেতর থেকে জীবাণু মুক্ত করে তোলে এবং ত্বকের পোরগুলোকে খুলে দিয়ে ভেতর থেকে ব্ল্যাকহেড-গুলোকে বের করে নিয়ে আসে এবং পোরগুলোকে আবার আগের মত করে দেয়।

এবার তাহলে চলুন ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি অয়েলের ২ টি দারুণ  ব্যবহার দেখে নেয়া যাক।

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি অয়েলের ব্যবহার

১) মুলতানি মাটি এবং টি ট্রি অয়েল ফেইস মাস্ক

যা যা লাগবে-
  • ২-৩ ফোটা টি ট্রি অয়েল
  • ১ টেবিল চামচ মুলতানি মাটি
  • ১ টেবিল চামচ পানি
  • একটি স্টিমার
যেভাবে ব্যবহার করবেন-  ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি মুলতানি মাটি মুখে ব্যবহার - shajgoj.com

সবার প্রথমে আপনার ত্বক পরিষ্কার করে স্টিমার বা একটি পাত্রে পানি গরম করে সেখান থেকে ৫-১০ মিনিটের জন্য ভাপ নিন। তারপর মুলতানি মাটির সাথে কয়েক ফোটা টি ট্রি অয়েল এবং পানি ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে  নিন। এবার এই মিশ্রণটি আপনার চোখের এবং ঠোটের চারপাশের এড়িয়া বাদে পুরো মুখে মাস্ক-এর মত লাগিয়ে রাখুন প্রায় ২৫-৩০ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক-টি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে-

মুলতানি মাটি আপনার মুখ থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং ত্বক থেকে ব্রণ, ব্ল্যাকহেড ইত্যাদি রিমুভ করতে অসামান্য ভূমিকা রাখে। এটি ত্বককে ভেতর থেকে জীবাণুমুক্ত করে এবং এতে থাকা উচ্চমাত্রার মিনারেল দিয়ে ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় ও  ব্ল্যাকহেডস-কে ত্বকের গভীর থেকে বের করে আনে।

২) অলিভ অয়েল এবং  টি ট্রি অয়েল ফেসিয়াল স্ক্রাব

যা যা লাগবে-
  • ১ টেবিল চামচ চিনি
  • ১ টেবিল চামচ অলিভ অয়েল
  • ২-৩ ফোটা টি ট্রি অয়েল
  • একটি স্টিমার
যেভাবে ব্যবহার করবেন- ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে অলিভ ও টি ট্রি অয়েল - shajgoj.com

প্রথমে আপনার মুখ পরিষ্কার করে স্টিমার দিয়ে ৫-৬ মিনিটের মত ভাপ নিন। এবার চিনি, অলিভ অয়েল এবং টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে নিয়ে আপনার ঠোট এবং চোখের এরিয়া বাদে আপনার মুখে লাগিয়ে সার্কুলার মোশনে আলতোভাবে ম্যাসাজ করুন প্রায় ২-৩ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই স্ক্রাব-টি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে-

এই স্ক্রাব-টি আপনার ত্বক কে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে এবং ত্বকের পোরগুলোকে খুলে দিয়ে ব্ল্যাকহেড-গুলোকে পরিষ্কার করতে ভূমিকা রাখে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, অলিভ অয়েল-টা যেন বিশুদ্ধ হয় তা নাহলে এটি আপনার ত্বকের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

ব্ল্যাকহেডস এমন একটি সমস্যা যা বার বার ফিরে ফিরে আসে । কিন্তু ব্ল্যাকহেডস-এর মত কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় যদি আপনার সাথে থাকে বহুগুণ সম্পন্ন টি ট্রি অয়েল। আপনি কি কখনো আপনার স্কিন কেয়ার রুটিনে টি ট্রি অয়েল ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তবে আজই তেলটি আপনার দৈনন্দিন রুপচর্চায় যোগ করুন। এটি খুব সহজেই আপনাকে ব্ল্যাকহেডস থেকে মুক্তি দিবে।

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?
ত্বকের যত্ন

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

ব্ল্যাকহেডস একটি কমন স্কিন প্রবলেম! ছেলে মেয়ে সবাই-ই কিন্তু এই সমস্যাটা কম বেশি ফেইস করে। ব্ল্যাকহেডস এর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

আরও পড়ুন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?

ব্ল্যাকহেডস খুবই পরিচিত একটি স্কিন কনসার্ন এবং এই সমস্যায় কম বেশি প্রায় প্রত্যেকেই টিনেজ থেকে ভুগে থাকে। যত বয়স বাড়ে, এই সমস্যাও বাড়তে থাকে যদি না সঠি...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক
চুলের যত্ন

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক

অলিভ অয়েল হেয়ার কেয়ারের জন্য ওয়ান অফ দ্যা বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। এই তেল পুষ্টিকর উপাদান ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও এটি ড্যামেজ হেয়...

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!

নাকের কালো কালো দানাদার ব্ল্যাকহেডস খুবই বিরক্তিকর, তাই না? এটা খুবই কমন স্কিন প্রবলেম। টিনেজে তো বটেই, বয়স বাড়ার সাথে সাথে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?
ত্বকের যত্ন

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?

আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়তই ময়লা জমে। এই ময়লা ঠিক মতো পরিষ্কার করা না হলে এর উপর আরও বেশি তেল ময়লা জমতে থাকে। এক সময় তা বাতাসের সংস্পর্শ...

…