ফ্ললেস মেকাপ টিপস

sub-editor · Dec 11, 2017 · 1 min read

ফ্ললেস মেকাপ টিপস

সেলেব্রিটিদের মেকাপ খেয়াল করলে দেখা যায়, তাদের মেকাপ দেখছে অনেক বেশি স্মুদ দেখাচ্ছে। তাই না? কিন্তু  আপনি মেকাপ করলে সেটা কেমন জানি স্মুদ লাগে না এবং দেখতে খারাপ লাগে স্কিন টা!

আসলে ফ্ললেস এবং স্মুদ মেকাপের পূর্বশর্ত, ক্লিয়ার, সফট স্কিন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যাদের মুখের পোর অনেক বেশি বড়। যার ফলে যত যত্ন আর সময় নিয়ে মেকাপ করা হয় না কেন স্কিন আর স্মুদ লাগে না এবং বড় বড় পোর গুলোর জন্যে বরং স্কিন দেখতে বাজে লাগে।

তাই আজকে জানাবো, যাদের স্কিনে বড় বড় পোর এর সমস্যা আছে এবং মেকাপ ফ্ললেস লাগে না, তাদের জন্যে কিছু মেকাপ টিপস।

(১) যখন স্কিন অয়েল এবং ময়লা দিয়ে ভর্তি থাকে তখন পোরগুলোকে বেশী বড় মনে হয়। তাই স্কিন ক্লিন রাখা জরুরী। স্কিন ক্লিনিং এর পরে স্কিন টাকে স্ক্রাবিং করে নিলে কিন্তু  ত্বকের ডেড স্কিন সেলস চলে যায় আর আপনার স্কিন অনেক বেশি সফট এবং স্মুদ হয়ে যায়। যার ফলে স্কিনে মেকাপ দেখতেও স্মুদ লাগে। তাই মেকাপের আগে একটা নরমাল স্ক্রাবার নিয়ে স্কিনটা স্ক্রাব করে নিবেন।

(২) মেকাপের আগে স্কিন ক্লিন করার পর একটি কটন প্যাডে টোনার নিয়ে তার সাহায্যে পুরো মুখ মুছে নেবেন। আমি অনেককেই দেখেছি যারা টোনার টাকে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করে না। কিন্তু টোনার এর ব্যবহারে স্কিনের পোরগুলো ছোট হয়ে আসে। তাই মেকাপের আগে হোক বা স্কিন কেয়ারে হোক, টোনার কিন্তু মাস্ট।

এছাড়া চাইলে কিছু আইস নিয়ে পোর যেখানে আছে সেই সকল এড়িয়াতে কিছুক্ষণ রাব করে নিতে পারেন। এতে করে ওপেন পোরগুলো ক্লোজ হয়ে যায়।

[picture]

(৩) টোনার ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। কারণ ময়েশ্চারাইজার স্কিনকে হাইড্রেট এবং সফট করে তোলে। প্রথমেই ওই যে বলেছিলাম স্কিন সুন্দর এবং সফট থাকাই পূর্বশর্ত।  চাইলে ময়েশ্চারাইজারের পরিবর্তে অ্যালোভেরা জেল ও ব্যবহার করতে পারেন। এটাও ভালো কাজ দেয়। নাকের এড়িয়া এবং যে যে অংশে পোর আছে প্রথমে সেই সেই অংশে ক্লক ওয়াইজ এরপর এন্টিক্লোক ওয়াইজ হালকা হাতে ময়েশ্চারাইজ করে নিন।

(৪) মেকাপের শুরুতে একটি পোর মিনিমাইজিং প্রাইমার ব্যবহার করুন। এই ধরণের প্রাইমার পোরকে ব্লার করতে সাহায্য করে। যার ফলে আপনি পেতে পারেন ফ্ললেস মেকাপ।

(৫) মেকাপ ব্যবহারের টেকনিকও কিন্তু অনেক বেশি ইম্পরট্যান্ট স্মুদ এবং ফ্ললেস মেকাপের জন্যে। একটি থিক ন্যাচারাল হেয়ার মেকাপ ব্রাশের সাহায্যে ড্যাবিং মোশনে ফাউন্ডেশন লাগান। এতে করে ফাউন্ডেশন এর সাহায্যে পোর ফিল আপ হয়ে যাবে এবং দেখতে স্মুদ লাগবে।

(৬) মেকাপ বেকিং ও পোর ফিল করতে বেশ কাজে দেয়। চোখের নিচে মেকাপ বেইক করার পাশাপাশি  স্কিনের যে সকল এড়িয়াতে পোর আছে সেই সকল এড়িয়াতে বেকিং করে নিন। একটি মেকাপ স্পঞ্জে এক্সেস পরিমানে পাউডার নিয়ে স্কিনে অ্যাপ্লাই করুন। ৫ মিনিট পর একটা বড় ব্রাশের সাহায্যে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলে দিন।

(৭) সবশেষে যে কথাটি বলবো তা হলো, দিনশেষে মেকাপটা কিন্তু ভালোভাবে তুলতে ভুলবেন না। যেহেতু ফাউন্ডেশন এবং পাউডার পোরের মধ্যে চলে গেছে, তাই সেগুলো ভালোমতো ক্লিন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

এই তো জেনে নিলেন, কীভাবে স্মুদ এবং ফ্ললেস মেকাপ পেতে পারেন।  আশা করছি আপনাদের অনেক বেশি হেল্প হবে।

ছবি – কৌশিক ইকবাল

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

আরও পড়ুন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

প্যানকেক মেকাপ সমাচার
মেকআপ

প্যানকেক মেকাপ সমাচার

প্যানকেক মেকাপ, অসম্ভব রকমের পরিচিত প্রসাধনী, অন্তত পক্ষে বাংলাদেশে। বিউটি সেলুন গুলো থেকে শুরু করে নিজেদের কাছেও কমপক্ষে একটা প্যানকেক থাকেই। অনেককেই...

…