ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

লাবিবা ইরম · May 17, 2022 · 1 min read

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু অন্যরকম মনের দিকটির প্রকাশ ঘটায়। এ ধরনের জিনিসগুলো সাধারণত হাতের কাছে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই চট করে বানিয়ে নেওয়া যায়। ইদানিং ঘর সাজাতে বোহো স্টাইলে সাজানো ওয়াল ডেকোরগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আজকে সেরকমই কিছু ওয়াল ডেকোর বানানো শিখবো আমরা।

ঘর সাজাতে অল্প উপকরণ দিয়ে বানানো কয়েকটি ওয়াল ডেকোরের আইডিয়া  

হুপ ও টাসেল ওয়াল হ্যাংগিং

প্রয়োজনীয় উপকরণ
  • সেলাই এর ফ্রেম বা ড্রিম ক্যাচার হুপ
  • রঙিন মোটা সুতা বা উল
  • মাঝারি মোটা পাটের দড়ি
  • আঠা বা গ্লু গান
যেভাবে বানাবেন

১) প্রথমে সেলাইয়ের ফ্রেম বা ড্রিম ক্যাচার হুপ নিন। পাটের দড়ির একটি প্রান্ত ফ্রেমের সাথে গিঁট দিন। এরপর পুরো ফ্রেমটাকে পাটের দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলুন। পুরোটা প্যাচানো হলে, সুতোর শেষ প্রান্তে গিঁট দেওয়ার পর হট গ্লু গান বা আঠার সাহায্যে গিঁটটিকে স্থায়ী করুন।

বোহো স্টাইলে ঘর সাজাতে রঙিন সুতা

২) রঙিন মোটা সুতা বা উল নিন। সুতার রঙ হালকা থেকে গাঢ় হলে দেখতে বেশ সুন্দর লাগে। তবে দেয়ালের সাথে মিলিয়ে আপনার পছন্দমতো একটি রঙ বা বিভিন্ন রঙ এর সুতা বা উল নিতে পারেন। একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড এর টুকরো নিয়ে ৩ ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি চওড়া করে কেটে নিন। এবার উল বা সুতা নিন, খোলা প্রান্ত কাগজ বা কার্ডের টুকরো সাথে পেঁচিয়ে একটি লুপ তৈরি করুন।

৩) প্রথম লুপের উপর শক্ত করে পেঁচিয়ে একটি বান্ডেল তৈরি করুন। অবশ্যই মোটা একটি বান্ডেল তৈরি করবেন।

৪) বান্ডেল তৈরি শেষ হলে সতর্কতার সাথে বান্ডেলটি কার্ড বা কাগজ থেকে খুলে আনুন। লম্বা করে পাটের দড়ি কেটে নিয়ে বান্ডেলের ভেতর থেকে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিন। এবার বান্ডেলের অপর প্রান্ত কেটে দিন। সুতার বান্ডেলটাকে লম্বা করে দুপাশে আঁচড়ে নিন চিরুনি দিয়ে। এবার মাঝ বরাবর যেখানে পাটের দড়ি লাগানো সেখানে ধরে সুতোগুলোকে ভাঁজ দিন। যে রঙের বান্ডেল সেই রঙের সুতো কেটে নিন লম্বা করে।

৫) ভাঁজের মাথায় অর্থাৎ পাটের দড়ির গিঁট এর একটু নিচে এই রঙিন সুতো দিয়ে একটি গিঁট দিন। এতে একটি গোল মাথা তৈরি হবে। এবার সুতোটাকে সুন্দর করে পেঁচিয়ে ফেলুন শক্ত করে। শেষ প্রান্তে গিঁট দিন এবং আঠা দিয়ে গিঁটটা স্থায়ী করুন। তৈরি হয়ে গেলো টাসেল। এরকম বেশ কয়েকটি টাসেল তৈরি করুন। টাসেলও রঙ এর শেড মিল করতে পারেন বা বিভিন্ন রঙ এর বানাতে পারেন।

টাসেল হ্যাংগিং

৫) পাটের দড়িসহ টাসেলগুলোকে পছন্দ অনুযায়ী তিনটি ধাপে সাজান এবং ফ্রেমের সাথে গিঁট দিয়ে লাগিয়ে ফেলুন। ফ্রেমের এডজাস্টিং পিন এর জায়গাটিতে আঠা ও পেরেক এর সাহায্যে শক্ত করে লাগিয়ে দিন।

ব্যস, ঘর সাজাতে তৈরি হয়ে গেলো হুপ ও টাসেল হ্যাংগিং।

মুন ফেজ ওয়াল হ্যাংগিং

মুন ফেজ হলো চাঁদের বিভিন্ন সময়ের বিভিন্ন দশা। এই মুন ফেজ নিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং বেশ জনপ্রিয়। খুব সহজেই বোহো স্টাইলে তৈরি করে ফেলা যায় আকর্ষণীয় এই হ্যাংগিংটি।

প্রয়োজনীয় উপকরণ 
  • একটি মাঝারি মোটা শুকনো গাছের ডাল বা লাঠি
  • কার্ডবোর্ড
  • মুন ফেইজ এর টেম্পলেট বা কম্পাস ও পেন্সিল
  • আঠা, গ্লু গান
  • পাটের দড়ি বা উল
  • লিকুয়ার বা স্প্রে কালার, অ্যাক্রেলিক কালার
  • সাদা কাগজ
যেভাবে বানাবেন 

১) শুকনো ডাল বা লাঠিটি পরিষ্কার করে নিন। শুকনো ডালের আসল রঙ রাখতে চাইলে শুধু লিকুয়ার স্প্রে বা পছন্দমতো যে কোনো কালার স্প্রে করে নিতে পারেন।

২) মুন ফেজের টেম্পলেট অনলাইন থেকে প্রিন্ট করে নিন, অথবা অনলাইন থেকে দেখে কম্পাস ও পেনসিলের সাহায্যে নিজের পছন্দমতো মাপ অনুযায়ী আঁকিয়ে নিন।

৩) টেম্পলেট বা আঁকানো মুন ফেজগুলোকে কার্ডবোর্ডে ট্রেস করে কার্ডবোর্ডটি কেটে নিন।

৪) চাইলে কেটে নেওয়া কার্ডবোর্ডগুলোকে কালো-সোনালী, সাদা-কালো অথবা নিজের পছন্দমতো রঙ দিয়ে স্প্রে করে নিতে পারেন। স্প্রে কালার না থাকলে সাদা কাগজ লাগিয়ে অ্যাক্রেলিক কালারও করা যায়।

৫) এবার পাটের দড়ি কেটে নিন পছন্দমতো দৈর্ঘ্য অনুযায়ী। মাঝের অংশটি সবচেয়ে বড় রেখে দুইপাশে বড় থেকে ছোট, অথবা সব সমান- এরকমভাবে সাজাতে পারেন। প্রতিটি দড়ির মাথায় কার্ডবোর্ড এর টুকরাগুলোকে হট গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফেলুন।

মুন ফেইজ ওয়াল হ্যাংগিং

৬) শুকনা ডাল বা লাঠিটির সাথে সেট করে দিন মুন ফেইজগুলোকে। যে দিকে এগুলো লাগানো তার উল্টোপাশে পাতের দড়ি কেটে দু প্রান্তে গিঁট দিন। আঠা লাগিয়ে গিঁটগুলোকে স্থায়ী করুন। আপনার মনমতো পুঁথিও পাটের দড়ির সাথে এড করতে পারেন। এই তো হয়ে গেলো, ঘর সাজাতে চটজলদি মুন ফেজ ওয়াল হ্যাংগিং। এবার এটি পছন্দমতো যে কোনো দেয়ালে সাজিয়ে ফেলুন।

হুপ ও সুতার হ্যাংগিং

হুপ ও সুতার এই ওয়াল হ্যাংগিংটি দেখতে যেমন আকর্ষণীয় বানাতেও তেমন সহজ। চলুন দেখে নিই এটি বানানোর নিয়ম-

প্রয়োজনীয় উপকরণ
  • সেলাইয়ের ফ্রেম/ড্রিম ক্যাচার হুপ বা যে কোনো গোল হুপ
  • মোটা উল বা সুতা অথবা চিকন ম্যাক্রেম দড়ি
  • আঠা/গ্লু গান
যেভাবে বানাবেন

১) গোল হুপটি নিয়ে তার মাঝ বরাবর মার্ক করুন।

২) মোটা উল বা সুতা বা ম্যাক্রেম দড়ি নিন। হুপের মাঝ বরাবর গিঁট দিন। এবার দড়িটি বিপরীত প্রান্ত থেকে ঘুরিয়ে আনুন। এভাবে পেঁচিয়ে ফ্রেমের এক পাশ ভরাট করে ফেলুন। তৈরি হয়ে গেলো একটি হুপ।

হুপ থ্রেড

৩) পেঁচানো শেষ হলে পেছন দিকে গিঁট দিন দড়িটির। আঠা দিয়ে গিঁট স্থায়ী করুন। এরকম করে আপনার পছন্দমতো হুপ তৈরি করুন। এরপর সেগুলো মনমত সাজিয়ে ফেলুন। বাড়তি সৌন্দর্যের জন্য হুপের পাশে ছোট ছোট আর্টিফিশিয়াল ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। আপনার দেওয়ালের স্পেস অনুযায়ী সাজিয়ে ফেলুন হুপ দিয়ে তৈরি অসাধারণ এই ডেকোরটি।

ঘর মানে নিজের প্রশান্তির একটি জায়গা। আর নিজের ঘরটি যদি মনের মতো করে সাজানো যায় তাহলে সারাদিন পর এখানে ফিরেও ভালো লাগে। তাই, পছন্দের ওয়াল ডেকোর দিয়ে সাজিয়ে ফেলুন দেয়াল, বাড়িতে যোগ করুন সৌন্দর্যের নতুন মাত্রা।

ছবিঃ সাটারস্টক

Products in this article

Dettol Pump Cool Handwash

Dettol Pump Cool Handwash

(0)
200ml
৳ 100.00
Groome Luxury Wooden Hair Comb

সম্পর্কিত লেখা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

ঘরের ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন প্ল্যান্ট হোল্ডারস
গৃহসজ্জা

ঘরের ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন প্ল্যান্ট হোল্ডারস

গাছ আমাদের পরম বন্ধু। গাছের প্রতি ভালোবাসা তাই আমাদের প্রকৃতিগত। বাইরে বাগান করার পাশাপাশি ঘরেও গাছ লাগিয়ে শোভাবর্ধনের সাথে সাথে অনেকরকম উপকারও পাওয়া...

আরও পড়ুন

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

সিরামিকের কাপ পিরিচ দিয়ে বানিয়ে ফেলুন আকর্ষণীয় ডেকোর আইটেম
গৃহসজ্জা

সিরামিকের কাপ পিরিচ দিয়ে বানিয়ে ফেলুন আকর্ষণীয় ডেকোর আইটেম

আমাদের অনেকের বাসাতেই সিরামিকের বাসনপত্র আছে। এগুলোর মধ্যে বাহারি রঙের কাপ পিরিচগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তবে দেখতে যতটা সুন্দর, এগুলো ভেঙেও যায় খুব...

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি
ক্র্যাফট

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি

উপরের ছবিটি দেখে আপনার বিশ্বাস করতে হয়ত কষ্ট হবে যে এতো সুন্দর বাতি আপনি নিজের হাতে বানাতে পারেন এমনকি আমাদের ঘরের কোনায় পড়ে থাকা বিভিন্ন সাইজের দড়ি অ...

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি
ক্র্যাফট

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

ঘরে খানিক দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে চান যারা, বাতি নিজের হাতে বানিয়ে নেবেন বলে কি কখনো ভেবেছেন? হাতে তৈরি করা যায় এমন নানা রকম বাতি রয়েছে যা আপনার ঘর...

স্কিপিং বা দড়ি লাফ | জেনে নিন এর ১৪টি হেলথ বেনেফিটস!
ফিটনেস

স্কিপিং বা দড়ি লাফ | জেনে নিন এর ১৪টি হেলথ বেনেফিটস!

ছেলেবেলায় স্কিপিং বা দড়ি লাফ খেলার কথা মনে আছে? আমরা যারা একটু গ্রামে বড় হয়েছি তখন কিন্তু কিছু না বুঝেই শুধুমাত্র খেলার ছলে দড়ি লাফাতাম। তখন এতো আধুনি...

…