নিজেই বানান ফ্লোরাল নেকলেস

সাজগোজ উপ সম্পাদক · Sep 05, 2013 · 1 min read

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই নেই। খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফ্লোরাল নেকলেস। আজ আপনাদের জন্য ফ্লোরাল নেকলেস বানানোর পদ্ধতিটি ধাপে ধাপে দেয়া হল।

[picture]

যা যা লাগবেঃ

- কয়েকটি মুক্তার মালা

- লেইস বা ফিতা

- কাঁচি

- সুঁই এবং সুতা

- গ্লু / আঠা

- পিন

- একটি স্টোন/ পাথর

- গোল করে কাটা এক টুকরো কাপড়

পদ্ধতিসমূহঃ

মাপ দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ লেইস কেটে নিন।

neck01

এখন সুঁই সুতা দিয়ে লেইসের কিনার দিয়ে সেলাই করে নিন।

neck2

সেলাই শেষে লেইসের দুই দিক থেকে সুতা টান দিয়ে লেইসটিকে যতটুকু সম্ভব ঘুচিয়ে দুই দিকের সুতা গিঁট দিয়ে বাড়তি সুতা কেটে ফেলুন।

neck3

গিঁট দেয়া জায়গায় আঠা লাগিয়ে নিন।

neck4

এরপর চাপ দিয়ে লেইসের দুই প্রান্ত আটকে দিন যাতে খোলার সম্ভাবনা না থাকে।

neck5

এখন দুই প্রান্তের পুরোটা খোলা অংশ আঠা দিয়ে লাগিয়ে নিন। প্রয়োজনের অতিরিক্ত আঠা লাগাবেন না।

neck6

আঠা দিয়ে জোরা লাগানোর পর লেইসটি দেখতে এমন হবে।

neck7

এখন এটি উল্টো করে নিচের দিকে আঠা লাগান।

neck8

এরপর গোল করে কাটা একটি সাদা কাপড় আঠার জায়গায় লাগান।

neck9

যেখানে সাদা কাপড়টি লাগিয়েছেন তার উল্টো দিকে আবার আঠা লাগান।

neck10

এখন আপনার পছন্দ অনুযায়ী একটি বড় পাথর আঠার জায়গায় বসিয়ে ভালো মতো লাগান। তৈরি হয়ে গেল একটি সুন্দর কাপড়ের ফুল।

neck11

ফুলটির বিপরীতে যে সাদা কাপড় লাগানো রয়েছে সেখানে আবার এভাবে আঠা লাগান।

neck12

একটি পিন নিন।

neck13

আঠার জায়গায় পিনটি ভালো মতো বসিয়ে দিন।

neck14

এখন পিনটি কয়েকটি মুক্তার মালার ভেতরে এভাবে আটকে নিন।

neck15

ব্যাস! তৈরি হয়ে গেল আপনার পছন্দের ফ্লোরাল নেকলেস।

তাহলে আজকেই চেষ্টা করুন। এখন থেকে আপনার বিভিন্ন কাপড়ের সাথে ম্যাচ করে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন ফ্লোরাল নেকলেস।

লিখেছেনঃ নাহার

ছবিঃ জেনিসফটোগ্রাফিএনথিংস.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
ক্র্যাফট

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি
ক্র্যাফট

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

ঘরে খানিক দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে চান যারা, বাতি নিজের হাতে বানিয়ে নেবেন বলে কি কখনো ভেবেছেন? হাতে তৈরি করা যায় এমন নানা রকম বাতি রয়েছে যা আপনার ঘর...

আরও পড়ুন

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল

এই সময়ে ফ্লোরাল স্যান্ডেলের ট্রেণ্ড বেশ চলছে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্টাইলিশ। ফ্লোরাল স্যান্ডেল খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন কিছু স্টেপ অ...

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

…