শীতের ফ্যাশনেবল সোয়েটার

সাজগোজ উপ সম্পাদক · Dec 28, 2013 · 1 min read

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খুব সহজেই করে তুলতে পারেন সুন্দর এবং ফ্যাশনেবল।

প্রয়োজনীয় উপকরণঃ

- একটি সোয়েটার

- একটি বড় কাপড়

- কাঁচি

- গ্লু/ আঠা

- স্কেল

পদ্ধতিসমুহঃ

- আপনার পছন্দের কালারের একটি কাপড় নিন এবং কাপড়টি লম্বা এবং পাশে ৫ ইঞ্চি করে কাটুন।

image00

- এবার কাটা কাপড়টি প্রথমে অর্ধেক করে ভাঁজ করে নিন এবং ভাঁজ করা অংশের একপাশে ‘হার্ট’ শেইপের অর্ধেক আঁকুন। এখন সেই দাগ দেয়া অংশের উপর দিয়ে কেটে নিন। কাটা শেষে কাপড়টি হার্ট শেইপের হবে দেখতে। এভাবে আরেকটি কাপড় কাটুন। কারণ এই দুটো দুই হাতায় লাগানোর জন্যে।

image03

- কাটা শেষে কাপড়ের চারপাশে আঠা লাগান যাতে কাপরের কিনারের দিক থেকে পরবর্তীতে সুতা বের না হয়। আঠা লাগানোর পর এক ঘণ্টা রেখে দিন শুকানোর জন্য।

image01

- হাতায় কাপড় দুটো লাগানোর আগে সোয়েটার পরে নিন এবং দুই হাতের কনুইয়ের এক ইঞ্চি উপরে একটি পিন লাগিয়ে রাখুন। এতে করে কাপড়ের টুকরা দুটো লাগানোর সময় একটা ধারণা পাওয়া যাবে যে কোথায় লাগাবেন।

image05

- এবার হার্ট শেইপে কাটা কাপড়ের টুকরা দুটির পেছনে আঠা লাগিয়ে নিন।

image04

- এরপর পিন দিয়ে আটকানো দুই হাতার নির্দিষ্ট জায়গায় সেই কাপড়ের টুকরা দুটি আঠা দিয়ে ভালো মতো লাগান।

image06

- এবার বড় হার্ট শেইপের কাপড় কাঁটার পালা যা সোয়েটারের মাঝখানে লাগানো হবে। পছন্দের কালারের একটি কাপড় নিয়ে অর্ধেক করে ভাঁজ করুন। এরপর সেই ভাঁজ করা কাপড়ের একপাশে আগের মতই হার্ট শেইপ করে কলম দিয়ে দাগ দিন। খেয়াল রাখবেন যাতে এটি লম্বায় ১০ ইঞ্চি এবং পাশে ১২ ইঞ্চি হয়। এবার দাগ বরাবর দুইদিকে কাটুন।

image07

- বড় হার্ট শেইপে কাপড়টি কাটা শেষ হলে এবার এর পেছনে ভালো মতো আঠা লাগিয়ে নিন এবং সোয়েটারের যেখানে লাগাবেন সে জায়গার চারপাশে পিন দিয়ে আটকে নিন।

image08

- এবার কাটা হার্ট শেইপের কাপড়টি সোয়েটারের মাঝখানে আঠা দিয়ে ভালো মতো লাগিয়ে নিন। আঠা লাগানোর পর কমপক্ষে ৩ ঘণ্টা রেখে দিন ভালো মতো শুকানোর জন্য। ব্যাস! বানানো হয়ে গেল শীতের ফ্যাশনেবল সোয়েটার। তাহলে আর দেরি না করে আজই আপনার সাধারণ সোয়েটারটিতে নিয়ে আসুন নতুনত্বের ছোঁয়া।

লিখেছেনঃ নাহার

ছবিঃ লাইফঅ্যানস্টাইল. কম

সম্পর্কিত লেখা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন
সুস্থতা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন

বুকে কিছুক্ষণ ব্যাথা উঠে হঠাৎ করেই হার্ট অ্যাটাক, আশেপাশের মানুষের অভিজ্ঞতা বা মুভিতে দেখে আমাদের মনে মোটামুটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এইটাই হলো হার...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

হৃদরোগ এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের...

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন
সুস্থতা

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

হার্ট বা হ্নদপিন্ড আমাদের শরীরের অন্যতম একটি প্রধান অঙ্গ। আজকে আমি এই অঙ্গটির একটি অসুখ নিয়ে আলোচনা করব। তা হলো হার্ট এ্যাটাক। প্রথমেই আমাদের জানতে...

আরও পড়ুন

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল

এই সময়ে ফ্লোরাল স্যান্ডেলের ট্রেণ্ড বেশ চলছে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্টাইলিশ। ফ্লোরাল স্যান্ডেল খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন কিছু স্টেপ অ...

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

নিজেই বানান স্লিপিং আই মাস্ক
ক্র্যাফট

নিজেই বানান স্লিপিং আই মাস্ক

সাধারণত ঘুমজনিত সমস্যা দূর করতে বা শান্তিময় ঘুমের জন্যই স্লিপিং আই মাস্কের ব্যবহার হয়ে থাকে। বাইরের কোন আলো যাতে চোখে আসতে না পারে তা নিশ্চিত করাই হচ্...

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

…