নিজেই বানান স্লিপিং আই মাস্ক

সাজগোজ উপ সম্পাদক · Dec 31, 2013 · 1 min read

নিজেই বানান স্লিপিং আই মাস্ক

সাধারণত ঘুমজনিত সমস্যা দূর করতে বা শান্তিময় ঘুমের জন্যই স্লিপিং আই মাস্কের ব্যবহার হয়ে থাকে। বাইরের কোন আলো যাতে চোখে আসতে না পারে তা নিশ্চিত করাই হচ্ছে আই মাস্কের প্রধান উদ্দেশ্য। মস্তিস্কে যখন অন্ধকার অনুভুত হয় তখন মেলাটোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যা ঘুম আসতে প্রভাবিত করে। তাই যারা ইনসোমনিয়া বা নিদ্রাহীনতায় ভুগে থাকেন তারা স্লিপিং আই মাস্ক ব্যবহার করে দেখতে পারেন। আজ আপনাদের জন্য স্লিপিং আই মাস্ক বানানোর পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেয়া হল।

প্রয়োজনীয় উপকরণঃ

- ২ টুকরা প্রিন্টের কাপড়

- ফোম বা উলের নরম কোন কাপড়

- ইলাস্টিক ব্যান্ড

- সুঁই ও সুতা

পদ্ধতি সমূহঃ

- প্রিন্টের কাপড়ের টুকরা দুটো এবং উলের কাপড়টি নিয়ে ৯ ইঞ্চি লম্বা এবং ৪ ইঞ্চি পাশ করে কাটুন। উল বা যেকোনো নরম কাপড় নিলেই হবে তবে লক্ষ্য রাখতে হবে সেই কাপড়টার ভেতর দিয়ে যেন আলো ঢুকতে না পারে।

image00

- এবার প্রিন্টের কাপরের টুকরা দুটি একটার উপর আরেকটা মুখোমুখি করে রাখুন এবং একদম উপরে উলের কাপড়টি রাখুন।

image02

- কাপড় তিনটি একসাথে অর্ধেক করে ভাঁজ করে আপনার পছন্দের সাইজ অনুযায়ী আই মাস্কের শেইপ আঁকুন।

image04

- দাগ দেয়া অংশের উপর দিয়ে কাঁচি দিয়ে কাটুন।

 image07

- এবার ইলাস্টিকের রাবার ব্যান্ড নিয়ে এটিকে এমন মাপে কাটুন যাতে পরার সময় খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলা না হয়।

 image06

- কাটা তিনটি কাপড় থেকে উপরের কাপড়টি সরিয়ে অন্য কাপড়টির সোজা দিকের উপর ইলাস্টিকের রাবার ব্যান্ডটি ভাঁজ করে তার দুই প্রান্তে ছবির মত পিন দিয়ে আটকে নিন।

 image01

- এবার যে কাপড়টি সরিয়ে নিয়েছিলেন সেটির উল্টো দিকটা উপরে দিয়ে ভাঁজ করা ইলাস্টিক ব্যান্ডের উপর রাখুন। একদম নীচে থাকবে উলের কাপড়টি।

 image09

- কাপড় গুলো যাতে ঠিক জায়গায় থাকে সেজন্য চারপাশ দিয়ে কত গুলো পিন আটকে দিন।

 image05

- এবার এর কিনার দিয়ে সেলাই মেশিন বা সুঁই সুতার সাহায্যে সেলাই করে নিন। তবে উপরের দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন যাতে সেখান দিয়ে কাপড়টি উল্টিয়ে সোজা করা যায়।

image08

- সেলাই শেষে ফাঁকা জায়গা দিয়ে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিন। উল্টানোর পর কাপড় গুলোর সোজা দিক সহ ইলাস্টিকের ব্যান্ডটিও বের হয়ে আসবে।

 image12

- এবার সেই ফাঁকা জায়গাটি ভালো মতো সেলাই করে নিন।

123456

- এই হল সর্বশেষ রেজাল্ট স্লিপিং আই মাস্ক। এটি বানানোর সব উপকরণই মোটামুটি সবার বাসায় রয়েছে আর না থাকলে আজই প্রয়োজনীয় জিনিস গুলো কিনে বানিয়ে ফেলুন এই দরকারি জিনিসটি।

image10

লিখেছেনঃ নাহার

ছবিঃ মেকিংথিংসইজঅসাম.ওয়ার্ডপ্রেস.কম

সম্পর্কিত লেখা

রেডিয়্যান্ট, গ্লোয়িং এবং ফ্রেশ স্কিন পেতে স্লিপিং মাস্ক
রিভিউ

রেডিয়্যান্ট, গ্লোয়িং এবং ফ্রেশ স্কিন পেতে স্লিপিং মাস্ক

ভাবছেন, স্লিপিং মাস্কের কাজ আবার কী? স্লিপিং মাস্ক মূলত এশিয়ান স্কিন কেয়ার টেকনোলজিতে তৈরি একটি প্রোডাক্ট। এই মাস্ক সপ্তাহে ২ থেকে ৩ বার কিংবা প্রয়োজন...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

আরও পড়ুন

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!
লাইফ স্টাইল

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

শীতের পোশাকের যত্ন নেয়াটা আসলেই কি খুব দরকার? আচ্ছা ধরুন, আপনার খুব সুন্দর দেখতে উলের সোয়েটার বা মাফলার বা কাশ্মীরি শাল কিংবা ভেলভেট কোট আছে। বছরের দু...

নিজের তৈরি হেডব্যান্ড
ক্র্যাফট

নিজের তৈরি হেডব্যান্ড

বাসায় তো কত অবসর সময়ই কাটানো হয়। এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারেন নিজের হাতে কিছু শখের জিনিস তৈরি করে। নিজের বানানো কোন কিছু ব্যবহার করে বা উপহা...

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

…