নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

সাজগোজ উপ সম্পাদক · Aug 07, 2013 · 1 min read

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে বেশির ভাগ সময়েই পেঁচিয়ে জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই এয়ারফোনের জন্য ১ ঘণ্টা সময় ব্যয় করে যদি নিজেই তৈরি করে ফেলা যায় একটা ব্যাগ তাহলে বেশ হয়। দেখে নিন ব্যাগ তৈরিতে নিয়ম কানুন -

যা যা লাগবেঃ

০১. রুমাল সাইজের প্রিন্টেড কাপড়ের টুকরো

০২. একই সাইজের এক কালার কাপড়ের টুকরো

০৩. ফ্লানেলের কাপড়, না থাকলে কেউ বকরম-ও ব্যবহার করতে পারেন

০৪. নাইলনের একটি ছোট্ট জিপার

০৫. সেলাই করার সরঞ্জাম

BAG01

প্রথমে ব্যাগের নিচের পার্ট বানানোর জন্য ৩ ধরনের কাপড়কেই ৪.৫” করে গোলাকার করে কেটে নিন।( সেলাই করে ব্যাগের পরিধি ৪” হবে) এবং উপরের পার্ট বানানোর জন্য অর্ধ গোলাকৃতির করে মোট ৬ টুকরো কাপড় কেটে নিন। ব্যাগের লুপ বানানোর জন্য ১.৫” পরিমাণ কাপড়ের টুকরো কেটে নিন।

BAG 02

নাইলনের জিপারকে সোজাভাবে রেখে ছবির মতো করে কাপড় রেখে সেলাই করে দিন। একই ভাবে অপর দিকেও বাকি অংশ দিয়ে সেলাই করুন। তবে ছবিতে সাদা কাপড়ের উপরে নীল কাপড়টা দেয়া হয়নি, আপনারা প্রথমে প্রিন্টেড, ফ্লানেল ও শেষে এক রঙা কাপড় রেখে সেলাই করবেন।

BAG03

এবার সেলাই করা অংশ গুলো উল্টিয়ে দিলেই কাপড়ের সোজা দিকটা বের হয়ে আসবে। ব্যাল্যান্স টা ঠিক রাখার জন্য উপরের দিকে দুই পাশে সোজা সেলাই দিয়ে দিন।

BAG 04

ব্যাগের নিচের পার্টের কাপড় রেডি করুন- প্রিন্টেড-ফ্লানেল-এক রঙা এভাবে চারকোনা যে কাপড়ের টুকরা কেটে রেখেছিলেন সেটা দিয়ে লুপ সেলাই করুন। লুপটা ২ ভাজ করে জিপারের শেষের দিকের অংশে একটু সেলাই করে বা পিন দিয়ে আটকে নিন। জিপার অবশ্যই খোলা রাখবেন (ছবির মত)

BAG05

এবার ব্যাগের ২ পার্টের সোজা দিকটা ভেতরে দিয়ে উল্টা দিকটাতে চারপাশ গোল করে সেলাই করে ফেলুন।

BAG06

এক্সট্রা জিপার গুলো কেটে ফেলুন।

BAG7

এইবার জিপারের খোলা মুখ দিয়ে ভেতরের কাপড় উপরে বের করে সোজা করলেই হয়ে গেলো ব্যাগ। সোজা দিকের চারপাশে একটা সেলাই দিয়ে দিন আর তৈরি হয়ে গেলো চমৎকার একটা ব্যাগ। ব্যাগের লুপে পুরানো একটা চাবির রিঙের রিং লাগিয়ে দিন। এইতো আর কখনই আপনার এয়ারফোনটি নিয়ে চিন্তা করতে হবে না। তবে এই ব্যাগ গুলো যে শুধু এয়ারফোন রাখার জন্যই তা নয় কিন্তু, চাইলে পরে বিভিন্ন সাইজের, আকৃতির বানিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি সবার এই আইডিয়াটি ভালো লেগেছে।

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ ফেবডাই.কম

সম্পর্কিত লেখা

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

নিজেই বানাই মেক-আপ ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই মেক-আপ ব্যাগ

মেক-আপ্ সামগ্রী বলি আর পড়ার টেবিলের জিনিসপত্রই বলি, সংসারের বয়স বাড়তে বাড়তে পাল্লা দিয়ে জিনিস গুলো-ও বাড়তে থাকে। তাই আজকে দেখাব কিভাবে নিজেই ব্য...

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ
ক্র্যাফট

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কা...

আরও পড়ুন

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

নিজের তৈরি হেডব্যান্ড
ক্র্যাফট

নিজের তৈরি হেডব্যান্ড

বাসায় তো কত অবসর সময়ই কাটানো হয়। এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারেন নিজের হাতে কিছু শখের জিনিস তৈরি করে। নিজের বানানো কোন কিছু ব্যবহার করে বা উপহা...

নিজেই বানান স্লিপিং আই মাস্ক
ক্র্যাফট

নিজেই বানান স্লিপিং আই মাস্ক

সাধারণত ঘুমজনিত সমস্যা দূর করতে বা শান্তিময় ঘুমের জন্যই স্লিপিং আই মাস্কের ব্যবহার হয়ে থাকে। বাইরের কোন আলো যাতে চোখে আসতে না পারে তা নিশ্চিত করাই হচ্...

…