ছোট্ট সোনামনির টুটু স্কার্ট

সাজগোজ উপ সম্পাদক · Sep 02, 2013 · 1 min read

ছোট্ট সোনামনির টুটু স্কার্ট

বাসায় সেলাই মেশিন নেই?? কিন্তু বাচ্চার জন্য কিছু বানাতে ইচ্ছা করছে?? দুশ্চিন্তার কিছু নেই, এই টিউটোরিয়াল তাহলে আপনারই জন্য।

বাচ্চারা কিন্তু এটেনশন পেলে খুব খুশি হয়। নতুন জামা কাপড় পেলেও খুশি হত বিশেষ করে অন্যান্য পোশাকের চাইতে ফুলা-ফালা একটি স্কার্ট পেলেই এরা বেশি খুশি। আর যখন সে দেখবে তার পরিবারেরই কেউ তার জন্য এটা বানিয়ে দিচ্ছে তখন নিশ্চয়ই সে আরও বেশি খুশি হবে। আমাদের পরিবারের ভেতর নিশ্চয়ই অনেকেরই কিউট পিচ্চি পিচ্চি বেবি আছে। তাই আজকে ওদের জন্য একটি টুটু স্কার্ট এর টিউটোরিয়াল। এটা এতই সহজ যে বানানোর সময় আপনার বাচ্চাকেও অংশ নেওয়াতে পারেন।

[picture]

যা যা লাগবে:

• ইলাস্টিক

• সুঁই-সুতা

• রিবন(অপশনাল)

• সেলাই মেশিন (অপশনাল)

• জামা বানানোর নেটের কাপড় ২ রঙের ( পাবেন নিউ মার্কেট )

• বড় সাইজের একটি বই

শুরু করা যাক

skirt 01

প্রথমেই বাচ্চার কোমরের মাপ ও লম্বার মাপটা নিয়ে নিন।

skirt 02

ইলাস্টিক কোমরের মাপ মত কেটে সেলাই মেশিনে অথবা হাতে সেলাই করে একটি ব্যান্ড বানান। খেয়াল রাখবেন সেটা যেন অবশ্যই কোমরের মাপের চেয়ে ছোট হয় এবং কোমরে পরিয়ে দেখবেন টাইট হয় কিনা।

skirt 03

এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নেটের কাপড় নিয়ে চিকন চিকন ফিতার মতো করে কেটে নিতে হবে স্কার্ট বানানোর জন্য। কাপড়ের টুকরার লম্বা হবে স্কার্টের দ্বিগুণ এবং ৩” চওড়া করে। ধরা যাক আপনি ২০” লম্বা স্কার্ট বানাবেন তাহলে নেটের কাপড় কাটবেন ২০”*২+১.৫” = ৪১.৫” লম্বা সাথে ৩” চওড়া করে।

skirt04

বানানো ইলাস্টিকের ব্যান্ডটি ছবির মত করে একটি বড় সাইজের বইয়ে আটকিয়ে নিন। কাটা কাপড়গুলোকে এভাবে ভাঁজ করে কাজ শুরু করতে হবে।

skirt 04

কাপড়ের মাঝে ভাঁজ করা টুকরোটি ব্যান্ডের নিচ দিয়ে ঢুকিয়ে লুপ তৈরি করে আরেক পাশের কাপড়টি ব্যান্ডের উপর দিয়ে লুপের ভেতর ঢুকিয়ে দিন।

skirt 05

লুপের মধ্যে ঢুকানোর পরে কাপড়টি আবার নিচে টেনে আনলেই এরকম একটি গিঁট তৈরি হয়ে যাবে।

skirt 06

এভাবে পছন্দসই কাপড়ের কম্বিনেশন করে গিঁট দিয়ে ইলাস্টিক ব্যান্ডটি ভরাতে থাকুন।

skirt 07

এভাবে চারপাশটা ভরে গেলেই তৈরি হয়ে যাবে ছোট্ট সোনামনির জন্য টুটু স্কার্ট। আরেকটু সুন্দর হওয়ার জন্য যেকোন একপাশে রিবন দিয়ে একটি বো করে আটকে দিতে পারেন। চাইলে সাত রঙা নেট কিনে বানিয়ে দিতে পারেন রংধনু টুটু স্কার্ট।

skirt 08

এইতো দেখলেন কি সহজে সেলাই ফোঁড়াই ছাড়াই বানিয়ে ফেললেন কি সুন্দর একটি স্কার্ট, সাজগোজের সাথেই থাকুন, জানতে পারবেন, শিখতে পারবেন এমন আরও উপকারী এবং মজাদার জিনিস।

লিখেছেন -  ফোয়ারা ফেরদৌস

ছবি - হার্টব্রেককিডস ডট স্কয়ারস্পেস ডট কম, আইলাভমাইকিডজব্লগ ডট নেট

সম্পর্কিত লেখা

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

আরও পড়ুন

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!
ফিটনেস

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

পছন্দের জামাটি পড়ছেন কিন্তু কিছুতেই আর আগের মতো ভালো লাগছে না। আজকাল সব মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে কোমরের চর্বি খু...

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ
ক্র্যাফট

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কা...

নিজেই বানাই মেক-আপ ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই মেক-আপ ব্যাগ

মেক-আপ্ সামগ্রী বলি আর পড়ার টেবিলের জিনিসপত্রই বলি, সংসারের বয়স বাড়তে বাড়তে পাল্লা দিয়ে জিনিস গুলো-ও বাড়তে থাকে। তাই আজকে দেখাব কিভাবে নিজেই ব্য...

ট্রেণ্ডস এন্ড শপ

এবারের ঈদেও চিরায়ত কামিজ নাকি কুর্তি ? জেনে নেয়া যাক, ট্রেন্ড কী বলছে?

দেখতে দেখতে শুরু হয়ে গেলো রমজান মাস। হাতে সময় আছে এক মাসেরও কম, তারপরেই অপেক্ষা করছে ঈদ । কতো আয়োজন চারদিকে, কতো প্রস্তুতি ! ঈদের পোশাকে এবার খানিক বৈ...

এই মৌসুমে থাকুন সতেজ, উচ্ছল এবং স্টাইলিস
ফ্যাশন

এই মৌসুমে থাকুন সতেজ, উচ্ছল এবং স্টাইলিস

[topbanner] জল থৈ থৈ চারিদিক। অনেকের বর্ষা খুব পছন্দের সময়। আবার অনেকেরই বর্ষার নাম শুনলেই মুখভার। মুনসুনের দিনগুলোতেও প্রফুল্ল থাকুন।খুঁজে নিন এই...

…