নিজেই বানাই মেক-আপ ব্যাগ

সাজগোজ উপ সম্পাদক · Aug 24, 2013 · 1 min read

নিজেই বানাই মেক-আপ ব্যাগ

মেক-আপ্ সামগ্রী বলি আর পড়ার টেবিলের জিনিসপত্রই বলি, সংসারের বয়স বাড়তে বাড়তে পাল্লা দিয়ে জিনিস গুলো-ও বাড়তে থাকে। তাই আজকে দেখাব কিভাবে নিজেই ব্যাগ বানিয়ে নিজের জিনিস গুলো গুছিয়ে রাখতে পারেন।

যা যা লাগবেঃ

• পছন্দসই প্রিন্টের কাপড়

• অয়েল ক্লথ

• সেলাই সরঞ্জাম

শুরু করা যাকঃ

makeupbag1

কাপড়কে ভাঁজ করে প্রথম ছবির উপরে যে মাপ লেখা আছে সেই অনুযায়ী কেটে নিন। চাইলে পরে নিজের পছন্দসই মাপেও কাটতে পারেন তবে প্রথম চেষ্টা হলে ছবির মাপটা দিয়েই চেষ্টা করুন। এভাবে অয়েল ক্লথটাও একই মাপে কেটে নিন। খেয়াল রাখবেন ফোল্ড লেখা ৯.৫ সি এম জায়গাটা কিন্তু কাটা না ঐখানেই কাপড়ের ভাঁজটা।

makeupbag2

এবার ১২ সে.মি. মাপের সাইড টা দুই পাশে সেলাই করে ফেলুন।

makeupbag3

কাপড়ের ফোল্ড করা সাইডে যে কাটা অংশ ছিল সেই অংশ দুটো সমান করে সেলাই দিয়ে ফেলুন একটা। এটা ব্যাগের বেইস তৈরি করে দিবে। একই ভাবে অয়েল ক্লথের কাপড়-ও সেলাই করুন।

makeupbag4

এবার অয়েল ক্লথের কাপড়ের টুকরাটা কাপড়ের ব্যাগে ঢুকিয়ে দিন। খেয়াল রাখবেন দুটো কাপড়ের সোজা পিঠ যেন মুখোমুখি থাকে।

makeupbag5

এবার কাপড় দুটো পেপার ক্লিপ দিয়ে আঁটকে দিন এবং ছবির মতো গোলাপি থেকে সাদা পেপার ক্লিপ পর্যন্ত ৮ সেমি পর্যন্ত জায়গা খালি রেখে বাকিটুকু সেলাই করে ফেলুন। পরে সেই সেলাই ছাড়া অংশ দিয়ে ব্যাগটা সোজা করুন। ব্যাগের একদম উপরে একটা সেলাই দিয়ে বর্ডার দিন। তারপরে ব্যাগের মুখের উপরের কিছু অংশ উলটিয়ে ছবির মতো ডিজাইন করে দিন।

makeupbag6

ব্যস এইতো হয়ে গেলো আপনার মনের মত ব্যাগ। কত্ত সোজা তাই না?

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ জিল্লিয়ানিনিটেলি.কম

সম্পর্কিত লেখা

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ
ক্র্যাফট

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কা...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

আরও পড়ুন

নিজের তৈরি হেডব্যান্ড
ক্র্যাফট

নিজের তৈরি হেডব্যান্ড

বাসায় তো কত অবসর সময়ই কাটানো হয়। এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারেন নিজের হাতে কিছু শখের জিনিস তৈরি করে। নিজের বানানো কোন কিছু ব্যবহার করে বা উপহা...

পুরনো ছবি যত্নে রাখুন সহজ কয়েকটি উপায় মেনে
গৃহসজ্জা

পুরনো ছবি যত্নে রাখুন সহজ কয়েকটি উপায় মেনে

অতীতের আনন্দের মুহুর্তগুলো আশ্রয় নেয় ছবি হয়ে। সেসব স্মৃতি নিয়ে এগোতে হয় সামনের নতুন সময়ে। আগের দিনে নেগেটিভ থেকে ছবি ওয়াশ করে রাখা হতো। কেউ ফ্রেমবন্দি...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

নিজেই বানান স্লিপিং আই মাস্ক
ক্র্যাফট

নিজেই বানান স্লিপিং আই মাস্ক

সাধারণত ঘুমজনিত সমস্যা দূর করতে বা শান্তিময় ঘুমের জন্যই স্লিপিং আই মাস্কের ব্যবহার হয়ে থাকে। বাইরের কোন আলো যাতে চোখে আসতে না পারে তা নিশ্চিত করাই হচ্...

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা
গৃহসজ্জা

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা

এই শীতে লিকুইট ডিটারজেন্ট খুব দরকারী একটা জিনিস। কারণ আপনার শখের শীত পোশাকটির সঠিক যত্ন নিতে এটির প্রয়োজন। লিকুইট ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং...

…